IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিভাগীয় পর্যায়ে তামাকবিরোধী সচেতনতার স্টিকার ক্যাম্পেইন লফসেরপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাচাঁপাইনবাবগঞ্জে অবৈধ ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দরাণীনগরের আবাদপুকুর মহাবিদ্যালয়ে নবীন বরণপুঠিয়ায় ৫৫১০ কৃষকের মাঝে প্রনোদনার বীজ-সার বিতরণবদলগাছীতে ৪১০০ কৃষকের মাঝে সরিষার বীজ-সার বিতরণবিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না : সমাজকল্যাণ মন্ত্রীগ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, উপকারভোগী ২৫ হাজার মানুষপুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন
Home >> টপ নিউজ >> রাজনীতি >> ‘রাষ্ট্রকে নতুন করে মেরামত করতে চাই’

‘রাষ্ট্রকে নতুন করে মেরামত করতে চাই’

ধূমকেতু নিউজ ডেস্ক : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা চাই এ সরকারের পতন। আমরা রাষ্ট্রকে নতুন করে মেরামত করতে চাই, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে চাই।

শনিবার (১২ নভেম্বর) বিকালে ফরিদপুর শহরের উপকণ্ঠ কোমরপুরের এমএ আজিজ ইন্সটিটিউট মাঠে বিএনপির ফরিদপুর বিভাগীয় গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তত্ত্বাবধায়ক সরকার এদেশের মানুষের প্রাণের দাবি। এদেশে আর কোনো নির্বাচন হতে পারে না নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ছাড়া। আমরা দেশ স্বাধীন করেছিলাম মুক্ত হওয়ার জন্য, গণতন্ত্রের জন্য, এদেশের মানুষের অধিকার আদায়ের জন্য। তা আর আমাদের দেশে নেই।

বিএনপি নেতাকর্মীদের নামে ৩৫ হাজার মিথ্যা মামলা দেয়া হয়েছে দাবি করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এ মামলার প্রত্যাহার চাই। আমরা গণতন্ত্রের বাংলাদেশ ও মানুষের বাসযোগ্যের বাংলাদেশ চাই। কথা বলার বাক স্বাধীনতা চাই।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্যেশ্যে করে বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা যে টাকা পাচার করেছেন, সেই টাকা দেশে ফিরিয়ে আনেন। তাহলে এদেশে আর দুর্ভিক্ষ হবে না। আমার দেশ সোনার দেশ। এদেশে যদি দুর্ভিক্ষ হয়, তা আপনাদের রাজনীতির কারণে হবে।

বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্য করে বিএনপির এ মহাসচিব বলেন, এ সরকারের আর সমর্থন নেই। চলুন, আমরা খাবারের জন্য যুদ্ধ করি, ভোটের জন্যও নিজেদের বাঁচার জন্য যুদ্ধ করি। এ সরকারের আমলে দ্রব্যমূল্যের দাম, ধর্ষণ, রাহাজানি ও অপশাসন বেড়ে চলছে। তাই এই সরকারের পতন ঘটাতে হবে।

ফখরুল বলেন, এই নিশি রাতের সরকার বলছে ২০২৩ সালে নাকি এদেশে দুর্ভিক্ষ দেখা দেবে। এ সরকারের কাছে চাল নেই,ডাল নেই, তেল নেই, বিদ্যুৎ নেই; শুধু নেই নেই। আছে শুধু এদেশের সরকারের কাছে ‘আওয়ামী লীগ’।

ফরিদপুর মহানগর বিএনপির আহ্বায়ক এ.এফ.এম কাইয়ুম জঙ্গীর সভাপতিত্বে বিএনপির গণসমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর, বিএনপির অপর ভাইস চেয়ারম্যান ও ফরিদপুর বিভাগীয় গণসমাবেশের প্রধান সমন্বয়কারী ডা. এ.জেড.এম জাহিদ হোসেন।

এসময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু, কেন্দ্রীয় কৃষকদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, কেন্দ্রীয় মহিলা দলের যুগ্ম-সম্পাদক চৌধুরী নায়াবা ইউসুফ, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, ফরিদপুর বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান, যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি মাহবুবুল হাসান ভুঁইয়া পিংকু, ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা, জেলা বিএনপির সদস্য সচিব এ,কে,এম কিবরিয়া স্বপন প্রমুখ।

প্রসঙ্গত, অসহনীয় দ্রব্যমূল্য, লাগাতার লোডশেডিং, দুর্নীতি-দুঃশাসন, মামলা-হামলা, গুম ও হত্যার প্রতিবাদসহ জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে দেশের সব বিভাগে গণসমাবেশ করছে বিএনপি। চট্টগ্রাম, ময়মনসিংহ, খুলনা, রংপুর ও বরিশালের পর শনিবার (১২ নভেম্বর) ফরিদপুরে গণসমাবেশের আয়োজন করেছে বিএনপি। এটি বিএনপির ষষ্ঠ বিভাগীয় গণসমাবেশ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31