IMG-LOGO

রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সাপাহারে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: মোস্তাফিজুর রহমান এমপিরহনপুরে আম ব্যবসায়ি সমিতির সাধারণ সভাশহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজেরএকাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিতসিরাজগঞ্জে ৮ নভেম্বর গণ প্রকৌশল দিবস উপলক্ষে বনার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাগ্লোবাল ওয়ান সুবিধাবঞ্চিত পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি মিলনসত্য ও নিরপেক্ষতার ৫০ বছর: রাজশাহীতে দৈনিক সমাচার পত্রিকার সুবর্ণজয়ন্তী উদযাপিত১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালন
Home >> টপ নিউজ >> প্রবাস >> ইস্তাম্বুল বোমা হামলার প্রতিক্রিয়ায় সিরিয়া ও ইরাকে বিমান হামলা

ইস্তাম্বুল বোমা হামলার প্রতিক্রিয়ায় সিরিয়া ও ইরাকে বিমান হামলা

ধূমকেতু নিউজ ডেস্ক : গত সপ্তাহে মধ্য ইস্তাম্বুলে একটি বোমা বিস্ফোরণে ছয়জন নিহত এবং ৮০ জনেরও বেশি আহত হয়েছিল। এই বোমা হামলার পেছনে নিষিদ্ধ কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে) দায়ী করে তাদের ঘাটি লক্ষ করে সিরিয়া ও ইরাকে অভিযান শুরু করেছে তুরস্ক। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় রোববার টুইটারে এক বিবৃতিতে অভিযান শুরুর ঘোষণা দিয়েছে।

তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, তুর্কি সামরিক বিমানগুলো উত্তর সিরিয়া এবং ইরাকের পিকেকে লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।

তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় রোববার একটি সামরিক বিমান উড্ডয়নের ছবি সহ টুইট করেছে, ‘হিসেব করার সময় এসেছে’। মন্ত্রণালয় আরও বলেছে, যারা বিশ্বাসঘাতক হামলা করেছে তাদের জবাবদিহি করা হবে।

এদিকে, এই হামলার বিষয়ে সিরিয়া বা ইরাকের সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

আঙ্কারা ১৩ নভেম্বর ইস্তাম্বুলে বোমা হামলার জন্য নিষিদ্ধ কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে) এবং সহযোগী সিরিয়ান কুর্দি গোষ্ঠীগুলিকে দায়ী করেছে ৷ যদিও কুর্দি যোদ্ধারা জড়িত থাকার কথা অস্বীকার করেছে।

তুরস্ক এবং যুক্তরাষ্ট্র উভয়ই পিকেকে একটি সন্ত্রাসী গোষ্ঠী হিসাবে বিবেচনা করে, তবে সিরিয়ায় আইএসআইএল (আইএসআইএস) জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে লড়াইয়ে ওয়াশিংটনের সাথে জোটবদ্ধ সিরিয়ার কুর্দি গোষ্ঠীগুলোর অবস্থান নিয়ে দ্বিমত পোষণ করে।

এর আগে মার্কিন পররাষ্ট্র দপ্তর শুক্রবার বলেছিল, তারা তুরস্কের সম্ভাব্য সামরিক পদক্ষেপের আশঙ্কা করছে, তাদের নাগরিকদের উত্তর সিরিয়া ও ইরাকে ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে।

যদিও আঙ্কারা রাতারাতি অভিযানের সঠিক বিবরণ দেয়নি, কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস (এসডিএফ) বলেছে, উত্তর-পূর্ব সিরিয়ার কোবানে (আইন আল-আরব) বিমান হামলা চালিয়েছে তুরস্ক। সংখ্যা উল্লেখ না করে বিমান হামলার ফলে মৃত্যু ও আহত হয়েছে বলে দাবি করে এসডিএফ।

উল্লেখ্য, তুর্কি সীমান্তের কাছে একটি কুর্দি সংখ্যাগরিষ্ঠ শহর কোবানে। যেটি ২০১৪ সালের শেষের দিকে আইএসআইএল (আইএসআইএস) দখল করেছিল এবং ২০১৫ সালের শুরুতে কুর্দি যোদ্ধারা তাদের তাড়িয়ে দিয়ে কোবানে দখলে নেয়।

সূত্র: আলজাজিরা, এএফপি

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31