IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলি
Home >> খেলা >> লিড নিউজ >> কাতার বিশ্বকাপ, প্রস্তুত আর্জেন্টিনা

কাতার বিশ্বকাপ, প্রস্তুত আর্জেন্টিনা

ধূমকেতু নিউজ ডেস্ক : ছত্রিশ বছরের শিরোপার আক্ষেপ কিংবা মেসির শেষ বিশ্বকাপ শিরোপা রাঙাতে প্রস্তুত লাতিন আমেরিকার ফুটবল জায়ান্ট আর্জেন্টিনা। দ্য গ্রেটেস্ট শো অন আর্থ মিশন শুরুর আগে ফুরফুরে মেজাজে আলবিসেলেস্তেরা।

ইনজুরিতে দু-একজন ছিটকে গেলেও শেষ মুহূর্তে সেরা কম্বিনেশন ঠিক করতে পেরেছেন আর্জেনটাইন কোচ লিওনেল স্ক্যালোনি। তাই সৌদি আরবের বিপক্ষে ইতিবাচক শুরুর অপেক্ষায় বিশ্বকাপের হট ফেভারিটরা।

কাতার বিশ্বকাপ মিশনে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ সময় মঙ্গলবার বিকাল ৪টায় মাঠে নামছে আর্জেন্টিনা ও সৌদি আরব। ফিফা বিশ্বকাপে এ প্রথমবার দেখা হতে যাচ্ছে আর্জেন্টিনা ও সৌদি আরবের। এখন পর্যন্ত ভিন্ন ভিন্ন প্রতিযোগিতায় চারবার মুখোমুখি হয়েছে দল দুটি।

আর্জেন্টিনার বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হচ্ছে, সৌদি আরবের বিপক্ষে দলকে ৩-৪-৩ ফর্মেশনে খেলাবেন স্ক্যালোনি। আক্রমণভাগে বরাবরের মতো থাকছেন লিওনেল মেসি, অ্যাঞ্জেল ডি মারিয়া ও লাউতারো মার্টিনেজ।

সংবাদমাধ্যমের বিশ্লেষণে দেখা গেছে, এমিলিয়ানো মার্টিনেজ তো থাকছেনই গোলবারের নিচে অতন্দ্র প্রহরী হিসেবে। তার সামনে সেন্টারব্যাক হিসেবে খেলবেন ইংলিশ ক্লাব টটেনহ্যামের ক্রিস্টিয়ান রোমেরো। তার বাঁপাশে থাকবেন অলিম্পিক লিওঁর লেফটব্যাক নিকোলাস ওতামেন্দি আর রাইটব্যাক হিসেবে অ্যাতলেটিকো মাদ্রিদের নাহুয়েল মলিনা।

আর মাঝমাঠে খেলবেন মার্কোস আকুনিয়া, রদ্রিগো দি পল, লিয়ান্দ্রো পারেদেস ও আলেক্সিস মাকআলিস্তার। আকুনিয়ার যেহেতু লেফটব্যাক হিসেবে খেলার অভিজ্ঞতাও আছে, তাই মাঝমাঠ থেকে তিন ডিফেন্ডারকে রক্ষণে সহায়তার ভূমিকায়ও দেখা যাবে তাকে।

আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

এমিলিয়ানো মার্তিনেজ, নাহুয়েল মলিনা, ক্রিস্তিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, মার্কোস আকুনিয়া, রদ্রিগো দি পল, লিয়ান্দ্রো পারেদেস, আলেক্সিস মাকআলিস্তার, লিওনেল মেসি, লাওতারো মার্তিনেজ ও অ্যাঞ্জেল ডি মারিয়া।

সৌদি আরবের সম্ভাব্য একাদশ

মুহম্মদ আল ওয়েস, সাদ আব্দুল হামিদ, আব্দুলেলা আল-আমরি, আলি আল-বুলাহি, ইয়াসির আল-শাহরানি, মুহম্মদ কানো, আব্দুলেলা আল মালকি, ফিরাস আল-ব্রিকা, সালেম আল-দাওয়াসারি, সলমন আল-ফারাজ, সালেহ আল-শেহরি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31