IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> রাজশাহী >> টপ নিউজ >> লিড নিউজ >> রাজশাহী ও সিরাজগঞ্জে ৮ জঙ্গি আটক

রাজশাহী ও সিরাজগঞ্জে ৮ জঙ্গি আটক

ধূমকেতু প্রতিবেদক : নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) আঞ্চলিক আমীর ও সেকেন্ড ইন কমান্ডসহ আটজনকে আটক করেছে র‌্যাব। রাজশাহী ও সিরাজগঞ্জে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এর মধ্যে রাজশাহীতে চারজন এবং সিরাজগঞ্জে চারজনকে আটক করা হয়। অবস্থান করা বাড়িটি ঘিরে ফেলার পর সিরাজগঞ্জের চারজন আত্মসমর্পণ করে।

রাজশাহীতে আটক চারজন হলো- জেএমবির রাজশাহী আঞ্চলিক আমীর নাটোরের বাগাতিপাড়ার জুয়েল আলী ওরফে হাবিবুল্লাহ ওরফে মাহমুদ (৩৩), খুলনার খালিশপুরের আশরাফুল ইসলাম (২৪), পাবনার সাথিয়ার আলিফ হোসেন (২০) এবং সাতক্ষীরার নালতার জুয়েল শেখ (২২)।

সিরাজগঞ্জে আত্মসমর্পণ করা চারজন হলো- জেএমবির রাজশাহী অঞ্চলের সেকেন্ড ইন কমান্ড পাবনার সাথিয়ার কিরণ ওরফে হামিম ওরফে শামিম (২২), একই এলাকার নাইমুল ইসলাম (২১), দিনাজপুরের কতোয়ালির আতিউর রহমান (২২) এবং সাতক্ষীরার তালার আমিনুল ইসলাম ওরফে শান্ত (২৫)।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার প্রধান লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার রাতে র‌্যাব-৫ রাজশাহী এবং ঢাকা সদর দপ্তরের সদস্যদের একটি দল রাজশাহী মহানগরীর শাহমখদুম থানা এলাকার একটি বাড়িতে অভিযান চালায়।

সেখান থেকে আঞ্চলিক আমীরসহ চারজনকে আটক করা হয়। এরপর তাদের দেয়া তথ্য এবং র‌্যাবের কাছে আগে থেকেই থাকা কিছু তথ্যের সমন্বয়ে শুক্রবার ভোরে সিরাজগঞ্জের শাহাজাদপুর উপজেলার উকিলপুর এলাকার একটি বাড়ি ঘিরে ফেলা হয়। এরপর চূড়ান্ত অভিযানের প্রস্তুতি নেয়ার সঙ্গে সঙ্গে ভেতরে থাকা জঙ্গিদের আত্মসমর্পণের আহ্বান জানানো হয়। তখন জেএমবির রাজশাহী অঞ্চলের সেকেন্ড ইন কমান্ডসহ চারজন র‌্যাবের কাছে আত্মসমর্পণ করে।

এদিকে র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) তোফায়েল মোস্তফা সারোয়ার সাংবাদিকদের জানিয়েছেন, রাজশাহীতে মাসিক সভা করার সময় চারজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের স্বীকারোক্তি অনুযায়ী শাহজাদপুরের উকিলপাড়ার ওই বাড়ি ঘিরে রাখে র‌্যাব। প্রাথমিক অবস্থায় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে বাড়ির ভেতর থেকে চার থেকে পাঁচটি গুলি ছোড়া হয়।

এ অবস্থায় ওই বাড়ির আশপাশ থেকে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কাজ শুরু হয়। সকাল ১০টার দিকে চূড়ান্ত অভিযান শুরু করার সঙ্গে সঙ্গে বাড়ির ভেতরে থাকা ওই চারজন আত্মসমর্পণ করেন। এ সময় বাড়িটি থেকে দুটি বিদেশি পিস্তল, গান পাউডার, ফিউজ, জিহাদি বই, বিভিন্ন নির্দেশনামূলক বই, একটি চাপাতি ও দুটি রামদা উদ্ধার করা হয়। আর রাজশাহীতে গ্রেপ্তার চারজনের কাছ থেকে উদ্ধার করা হয়েছে কিছু সংখ্যক জিহাদী বই।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার প্রধান লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ জানান, আটক আট জঙ্গিকে সিরাজগঞ্জে র‌্যাব-১২ এর কার্যালয়ে রাখা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এরপর তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31