IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলি
Home >> খেলা >> রাজশাহীতে আমিন স্মৃতি ক্রিকেট টুর্ণামেন্টের পুরস্কার বিতরণ

রাজশাহীতে আমিন স্মৃতি ক্রিকেট টুর্ণামেন্টের পুরস্কার বিতরণ

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী কলেজ মাঠে এই দুই মাসব্যাপি আমিন স্মৃতি ক্রিকেট টুর্ণামেন্টের পুরস্কার বিতরণ করা হয়েছে।

রাজশাহীর দরগাপাড়া বন্দুত্বের বন্ধন এর আয়োজনে এবং রাসিক ৯নং ওয়ার্ড কাউন্সিলর রাসেল জামান এর সার্বিক সহযোগিতায় বুধবার (১৪ ডিম্বের) বিকেলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এফবিসিসিআই এর পরিচালক, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর ও বিশিষ্ট ব্যবসায়ী শামসুজ্জামান আওয়াল।

প্রধান অতিথি ছিলেন, রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল খালেক।

তৌরিদ আল মাসুদ রনি বিশিষ্ট ব্যবসায়ী পরিচালক রাজশাহী চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজ, বিশিষ্ট ব্যবসায়ী ফরহাদ হোসেন, বেনজির আহম্মেদ এবং রুবেল, রাজশাহী ক্রীড়া ও সাংস্কৃতিক সংঘের সাধারণ সম্পাদক রাকিব হোসেনসহ অন্যান্য ক্রীড়া সংগঠক, ক্রীড়াবিদ ও খেলোয়ারবৃন্দ।

এই টুর্ণামেন্টে মোট ৪৮টি দল অংশগ্রহণ করছে। সভাপতি তার বক্তব্যে বলেন, খেলাধুলা তার রক্তে মিশে গেছে।

তার পুরো পরিবার ক্রিকেটসহ অন্যান্য খেলার সঙ্গে যুক্ত উল্লেখ করে তিনি বলেন, রাজশাহীর খেলোয়ারগণ উদ্বুদ্ধ করতে ইতোপূর্বে তিনি বিভিন্ন বিদেশি খেলোয়াড় রাজশাহীতে নিয়ে এসে ক্রিকেট খেলিয়েছেন। আগামীতেও এই ধারা তার পক্ষ থেকে চলমান থাকবে বলে জানান তিনি। সেইসাথে এই টুর্ণামেন্টে অংশগ্রহণকারী প্রতিটি দলকে আর্থিক সহযোগিতা প্রদান করেন সভাপতি।

এই টুর্ণামেন্টে অ্যাডড্রেস ব্লুস্টার দল ২৮ রানে দরগাপড়া দলকে পরাজিত করেছে। প্রথমে ব্যাট করতে নেমে অ্যাডড্রেস ব্লুস্টার দল ৭ উইকেটে ১৪০ রান করে। জবাবে দরগাপাড়া দল সবকয়টি উইকেট হারিয়ে ১১২ রান করে। ম্যাচসেরা হয়েছেন সাব্বির।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31