IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলি
Home >> খেলা >> লিড নিউজ >> অতিরিক্ত সময়ে আর্জেন্টিনা-ফ্রান্স ফাইনাল ম্যাচ

অতিরিক্ত সময়ে আর্জেন্টিনা-ফ্রান্স ফাইনাল ম্যাচ

ধূমকেতু নিউজ ডেস্ক : কাতার বিশ্বকাপের ফাইনালে এমবাপের জোড়া গোলে অবিশ্বাস্যভাবে সমতায় ফেরলেন ফ্রান্স। ২-২ গোলে লড়ছে আর্জেন্টিনা ও ফ্রান্স। ম্যাচের প্রথমার্ধে দুই গোলে এগিয়ে থেকে শিরোপা জয়ের বেশ কাছাকাছিই চলে গিয়েছিল আর্জেন্টিনা। নির্ধারিত সময়ের খেলা তখন বাকি আর মাত্র ১০ মিনিট। লিওনেল মেসির দল তখনও ২-০ ব্যবধানে এগিয়ে ছিল।

কিন্তু এমবাপ্পের জাদুতে ২-২ ব্যবধানে সমতায় শেষ হয়েছে নির্ধারিত সময়ের খেলা। ফলে বিশ্বকাপের ফাইনাল গড়াল অতিরিক্ত সময়ে। এই সময়েও কোনো দল গোল করতে না পারলে ম্যাচের ফল গড়াবে টাইব্রেকারে।

ম্যাচের ৭৮ মিনিট কোলো মুয়ানি বল নিয়ে ভিতরে ঢোকেন। তাকে আটকাতে গিয়ে হাঁটু দিয়ে মেরে ফেলে দেন ওটামেন্ডি। পেনাল্টি পায় ফ্রান্স। বড় ভুল করে ফেললেন ওটামেন্ডি। পেনাল্টি থেকে এমবাপে গোল করতে কোনও ভুল করেননি পেনাল্টি থেকে। ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপের ফাইনালেও গোল করেছিলেন এমবাপে। এ বারও করলেন। সঠিক সময়ে দুরন্ত প্রত্য়াবর্তন ফ্রান্সের।

ম্যাচের ৮১ মিনিট- কী দুরন্ত প্রত্যাবর্তন। দুরন্ত ফ্রান্স। দুরন্ত এমবাপে। মাত্র ৪ মিনিটে বদলে গেল ম্যাচের রং। পেনাল্টির পরের মিনিটেই সমতা ফেরান এমবাপে। ডান দিক থেকে এমবাপেকে লম্বা বল বাড়িয়েছিলেন কোমান। থুরামের সঙ্গে দ্রুত পাস খেলে মাটিতে পড়ে যাওয়ার আগে দুরন্ত গোল এমবাপের।

রোববার লুসাইল স্টেডিয়ামে ফিফা বিশ্বকাপের ২২তম আসরের ফাইনাল ম্যাচের ২২তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন লিওনেল মেসি। এরপর ৩৭তম মিনিটে ডি মারিয়ার গোলে আলবিসেলেস্তেরা ২-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে গিয়েছিল আর্জেন্টিনা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31