ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর পুঠিয়া উপজেলায় বিদেশী পিস্তল ও গুলিসহ অস্ত্র ব্যবসায়ী আল আমিন (২৪) কে গ্রেপ্তার করেছে র্যাব-৫।
শুক্রবার (২৩ ডিসেম্বর) রাত ১০ টার দিকে রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন সাধুরমোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আল আমিন রাজশাহী জেলার চারঘাট থানাধীন চকমোক্তারপুর সরকারপাড়া এলাকার আলাউদ্দিনের ছেলে।
র্যাব-৫ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, শুক্রবার (২৩ ডিসেম্বর) রাত ১০ টার দিকে রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন সাধুরমোড় এলাকায় অভিযান চালিয়ে ২টি বিদেশী পিস্তল, ৩টি ম্যাগজিন, ৪ রাউন্ড তাজা গুলিসহ আল আমিন (২৪) কে গ্রেপ্তার করা হয়।
র্যাব-৫ আরও জানায়, আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় সে অবৈধভাবে উদ্ধারকৃত পিস্তল, ম্যাগজিন ও গুলি অজ্ঞাত স্থান হতে সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে নিজের দখলে রেখেছিল। উক্ত আসামীর বিরুদ্ধে রাজশাহী জেলার পুঠিয়া থানায় অস্ত্র আইনে মামলার প্রক্রিয়া চলছে।


