ধূমকেতু প্রতিবেদক, রাণীনগর : নওগাঁর রাণীনগরে বেলঘড়িয়া নব জাগরণ যুব উন্নয়ন ক্লাব ও গ্রামবাসী উদ্যোগে গোলাম স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা, পুরস্কার বিতরণী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই খেলার উদ্বোধন করেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সাংসদ আলহাজ্ব আনোয়ার হোসেন হেলাল।
সোমবার (২৬ ডিসেম্বর) বিকেলে উপজেলার বেলঘড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এখেলা অনুষ্ঠিত হয়।
ফাইনাল খেলায় সিম্বা ফুটবল একাদশ ২-১ গোলে ধামাইল ফুটবল একাদশকে হারিয়ে বিজয়ী হয়। পরে প্রধান অতিথি বিজয়ী দল ও বিজিত দলের মাঝে পুরস্কার ও উভয় দলের মাঝে ট্রপি তুলে দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জারজিস হাসান মিঠু, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা বেগম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম হোসেন আকন্দ।
আরও উপস্থিত ছিলেন, সদর ইউপি চেয়ারম্যান চন্দনা সারমিন রুমকী, কালীগ্রাম ইউপি চেয়ারম্যান আব্দুল ওহাব চাঁন, জেলা পরিষদ সদস্য জাকির হোসেন জয়, কালীগ্রাম ইউপি সদস্য এবাদুল হক প্রমুখ।
খেলা ও পুরস্কার বিতরণী শেষে সন্ধ্যায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


