ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে উৎসবমুখর পরিবেশে পাঠ্যপুস্তক উৎসব দিবসে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে নতুন বই বিতরণ করা হয়েছে।
রোববার (১ জানুয়ারী) নগরীর বিভিন্ন স্কুলে বই শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করেছেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেনী।
তিনি উপশহর স্যাটেলাইট টাউন হাইস্কুল, শহীদ নজমুল হক বালিকা উচ্চ বিদ্যালয়, ল²ীপুর বালিক উচ্চ বিদ্যালয় ও হেলেনাবাদ গালর্স স্কুলে পৃথক অনুষ্ঠানে যোগ দিয়ে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করেন।
হেলেনাবাদ গালর্স স্কুলে বই বিতরণকালে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রাজশাহী অঞ্চলের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) ড. শরমিন ফেরদৌস চৌধুরী, হেলেনাবাদ গালর্স স্কুলের প্রধান শিক্ষক ও শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।


