IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> টপ নিউজ >> প্রবাস >> ইউক্রেনে পরাজিত হলে পরমাণু যুদ্ধের হুঁশিয়ারি রাশিয়ার

ইউক্রেনে পরাজিত হলে পরমাণু যুদ্ধের হুঁশিয়ারি রাশিয়ার

ধূমকেতু নিউজ ডেস্ক : ইউক্রেন যুদ্ধে পরাজয় হলে পারমাণবিক যুদ্ধ শুরু করতে পারে রাশিয়া। মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোকে বৃহস্পতিবার এমন হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট ও ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ দিমিত্রি মেদভেদেভ।

টেলিগ্রাম মেসেজিং অ্যাপে একটি পোস্টে মেদভেদেভ বলেন, প্রচলিত যুদ্ধে একটি পারমাণবিক শক্তির পরাজয় একটি পারমাণবিক যুদ্ধের সূত্রপাত করতে পারে এটাই স্বাভাবিক।

পুতিনের নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান হিসেবে কাজ করছেন এবং ২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করা মেদভেদেভ বলেন, পরমাণু শক্তিধর দেশগুলো কখনো বড় ধরনের যুদ্ধ হারেনি। কারন পরমাণু অস্ত্রগুলোর ওপরেই তাদের ভাগ্য নির্ভর করে।

তিনি আরও বলেন, সামরিক জোট এবং অন্যান্য পশ্চিমা প্রতিরক্ষা নেতারা শুক্রবার জার্মানির রামস্টেইন বিমান ঘাঁটিতে ইউক্রেনের সমর্থন নিয়ে আলোচনা করার জন্য বৈঠক করবেন, তাদের নীতির ঝুঁকি বিবেচনা করা উচিত।

ক্রেমলিন মেদভেদেভের মন্তব্যকে দ্রুত সমর্থন করে বলেছে, তার মন্তব্য সম্পূর্ণ মস্কোর নীতি অনুসারে ছিল। মস্কোর নীতি অনুসারে, রাষ্ট্রের অস্তিত্ব হুমকির মুখে পড়লে প্রচলিত অস্ত্রে পাশপাশি পারমাণবিক হামলার অনুমতি রয়েছে। প্রেসিডেন্ট হিসেবে, পুতিন পারমাণবিক অস্ত্র ব্যবহারের বিষয়ে রাশিয়ার চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণকারী।

গত বছর ২৪ ফেব্রুয়ারি ইউক্রেন আক্রমণ করেছিল রাশিয়া, এরপর থেকে বেশ কয়েকবার পারমাণবিক হামলার হুমকি দিয়েছেন মেদভেদেভ।

উল্লেখ্য, রাশিয়া এবং যুক্তরাষ্ট্র বর্তমানে বৃহত্তম পারমাণবিক শক্তিধর দেশ। বিশ্বের প্রায় ৯০ শতাংশ পারমাণবিক অস্ত্রই এই দুই দেশের হাতে রয়েছে।

ফেডারেশন অফ আমেরিকান সায়েন্টিস্টস অনুসারে, রাশিয়ার কাছে বর্তমানে ৫ হাজার ৯৭৭টি সক্রিয় পারমাণবিক বোমা রয়েছে। যেখানে যুক্তরাষ্ট্রের ৫ হাজার ৪২৮টি, চীনের ৩৫০টি, ফ্রান্সের ২৯০টি এবং যুক্তরাজ্যের ২২৫টি পারমাণবিক বোমা রয়েছে ৷

সূত্র: আলজাজিরা

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31