IMG-LOGO

রবিবার, ৬ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২১ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মায়ের মূর্ত প্রতীকই হচ্ছেন বেগম খালেদা জিয়া : ভূমিমন্ত্রী‘গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ’নন্দীগ্রামে বিএনপি নেতা আদরের মাতার ইন্তেকালসিংড়ায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে উপজেলা প্রশাসননিয়ামতপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণরহনপুরে চক্ষু হাসপাতালের উপকেন্দ্রের উদ্বোধনসিংড়ায় ঢেউটিন প্রদান, চলনবিলে পোনা মাছ অবমুক্ত ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণধামইরহাটে কবর থেকে কঙ্কাল চুরি, জড়িত নবম শ্রেণির শিক্ষার্থীরায়গঞ্জে একটি রাস্তা না থাকায় ভোগান্তির শিকার হচ্ছেন স্হানীয় মুসল্লিরাসিংড়ায় স্বেচ্ছাশ্রমে কবরস্থান পরিষ্কার করলেন এলাকাবাসীবাগমারায় স্বামী-সন্তান ফেলে গর্ভে সন্তান নিয়ে পরকীয়া প্রেমিকের সাথে উধাও গৃহবধূরাজশাহী জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ান মোহনপুরের হাতে পুরস্কার তুলে দেন :ভূমিমন্ত্রী মিনুফুলবাড়ী কয়লাখনি নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলনচাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে স্ত্রীকে হাসুয়া দিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যাদাঁড়িয়ে থাকা লরির পেছনে প্রাইভেটকারের ধাক্কা, কেরালায় ৮ শিক্ষার্থী নিহত
Home >> জাতীয় >> বিশেষ নিউজ >> কানাডার ‘বেগমপাড়ায়’ সরকারি কর্মকর্তাদের বাড়ির তালিকা চেয়েছে দুদক

কানাডার ‘বেগমপাড়ায়’ সরকারি কর্মকর্তাদের বাড়ির তালিকা চেয়েছে দুদক

ধূমকেতু নিউজ ডেস্ক : কানাডায় সরকারি কর্মকর্তাদের অর্থপাচারের বিষয়টি পররাষ্ট্রমন্ত্রী প্রকাশ করার পরই বিষয়টি আলোচনায় আসে। এর পরই সরকারের কাছে কানাডার ‘বেগমপাড়ায়’ সরকারি কর্মকর্তাদের বাড়ির তালিকা চেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার দুদক কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন দুদক সচিব দিলওয়ার বখত।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কানাডার বেগমপাড়ায় সরকারি কর্মকর্তাদের ২৮টি বাড়ির বিষয়ে আমরা খোঁজ-খবর নিচ্ছি। আমরা তালিকা চেয়েছি সরকারের কাছে।’

তিনি বলেন, ‘এ বিষয়ে আমাদের চেয়ারম্যান কথা বলেছেন। আমরা এই তালিকা খুঁজছি, তালিকা পাওয়া গেলে আমরা কাজ শুরু করব।’

এর আগে ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিট দ্যা রিপোর্টার্স অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন বলেছেন, প্রাথমিকভাবে কিছু সত্যতা পেয়েছি। মনে করেছিলাম রাজনীতিবিদদের সংখ্যা বেশি হবে। কিন্তু দেখা গেল রাজনীতিবিদ চারজন। সরকারি কর্মচারীর সংখ্যা বেশি। এছাড়া কিছু ব্যবসায়ী আছে।

ওই অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ২৮টি ঘটনার তথ্য পাওয়ার কথা জানিয়েছেন। যার মধ্যে সরকারি কর্মচারীই বেশি।

ক্যাসিনো কাণ্ডে গ্রেফতার যুবলীগ নেতার বিষয়ে দিলওয়ার বখত বলেন, ‘যুবলীগের বহিষ্কৃত নেতা খালেদ মাহমুদ ভূঁইয়ার বিরুদ্ধে আট কোটি ৭৫ লাখ টাকা বিদেশে পাচার ও ৪২ কোটি ৭৫ লাখ টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অভিযোগপত্র অনুমোদন দেয়া হয়েছে।’

দুদকের এই সচিব বলেন, ‘তদন্তকালে তার নামে ৪২ কোটি ৭৫ লাখ টাকার জ্ঞাত-আয়বহির্ভূত সম্পদ অর্জন ও ছয় কোটি ৫৪ লাখ টাকা অবৈধ প্রক্রিয়ায় বিদেশে পাচারের অভিযোগ প্রমাণিত হয়েছে।’

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031