IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> রাজশাহী >> টপ নিউজ >> লিড নিউজ >> ব্যক্তিগত স্বার্থে ১৩ জনকে বাসা ছাড়ার নোটিশ দিলেন টিটিসির অধ্যক্ষ

ব্যক্তিগত স্বার্থে ১৩ জনকে বাসা ছাড়ার নোটিশ দিলেন টিটিসির অধ্যক্ষ

ধূমকেতু প্রতিবেদক : চারদিনের নোটিশে ১৩ আবাসিক শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীকে রাজশাহী সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রর (টিটিসি) বাসা ছাড়ার নোটিশ দিয়েছেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ প্রকৌশলী এসএম ইমদাদুল হক। এতে চরম বিপাকে পড়েছে এই ১৩ পরিবার। ইতোমধ্যে নোটিশ পেয়ে বাসা ছাড়তে বাধ্য হয়েছেন দুই পরিবার।

গত ৯ জুলাই রাজশাহী টিটিসিতে যোগদান করেন প্রকৌশলী এসএম ইমদাদুল হক। এর আগে তিনি ২০০৮ সালের ফেব্রুয়ারি থেকে টানা ১২ বছর পাবনা টিটিসিতে অধ্যক্ষের দায়িত্ব পালন করেন। এই দীর্ঘসময়ে অধ্যক্ষের বিরুদ্ধে ব্যাপক আর্থিক অনিয়ম, শিক্ষককে মারধর, আত্মীয়করণ, অসদাচরণ, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতাসহ একাধিক গুরুতর অনিয়মের অভিযোগ রয়েছে।

রাজশাহী টিটিসি সূত্রে জানা যায়, রাজশাহী টিটিসিতে যোগদানের পর নানা কৌশলে শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীদের ভীতিকর পরিস্থিতির মধ্যে ফেলেন এই অধ্যক্ষ। এতে কর্মরতদের একটি অংশ তার আস্থা পেতে তদবির শুরু করেন। বাকিদের দমাতে আস্থাভাজন শিক্ষক-কর্মচারীদের কাজে লাগান তিনি। এতেও বাগে আনতে না পেরে গত ১০ অক্টোবর বেছে বেছে ওই ১৩ আবাসিক শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীকে টিটিসির বাসা ছাড়ার নোটিশ দেন। আগের বরাদ্দ বাতিল করে ফ্রি বাসা বরাদ্দ দেন কম্পাউন্ডার লুৎফর রহমানকে। এর আগে যোগদানের পরপরই বিধি ভেঙে লুৎফর রহমানকে ব্যক্তিগত সহকারী নিযুক্ত করেন অধ্যক্ষ। এছাড়া পাঁচ শতাংশ ভাড়ায় আস্থাভাজন আরও ১০ জন কর্মচারীকে বাসা বরাদ্দ দেন।

নাম প্রকাশ না করে প্রতিষ্ঠানটির কয়েকজন শিক্ষক-কর্মচারী জানান, এই অধ্যক্ষ যোগানের পরপরই প্রতিষ্ঠানে অস্থিরতা শুরু হয়। তিনি শিক্ষক-কর্মচারীদের বিভিন্ন ভাগে ভাগ করে দেন। যাতে তিনি তার অনিয়ম নিবিঘ্নে করতে পারেন। এর আগে পাবনা টিটিসিতে কর্মরত থাকাকালীন একই কায়দায় কর্মকাণ্ড চালিয়ে এসেছেন অধ্যক্ষ। এই ঘটনার তারা প্রতিকার চান। কিন্তু ভয়ে মুখ খুলতে পারছেন না। অভিযোগ বিষয়ে জানতে চাইলে এই অভিযোগ ভিত্তিহীন দাবি করেন অধ্যক্ষ প্রকৌশলী এসএম ইমদাদুল হক।

তিনি বলেন, বাসা বরাদ্দ কমিটি ওই নোটিশ দিয়েছেন। যারা ওই সময়ের মধ্যে বাসা ছাড়তে পারবেন না তাদের চিঠির মাধ্যমে জানাতে হবে। বিষয়টি বিবেচনা করবে কমিটি।

পাবনায় থাকাকালীন অনিয়ম বিষয়ে তিনি বলেন, ‘অনিয়ম নয়, তিনি পাবনা টিটিসিকে ঢেলে সাজিয়েছেন। তাতে কিছু লোক অসন্তুষ্ট হয়েছেন। তার বিপক্ষে কিছু শিক্ষক অভিযোগ করলেও পরে তারাই আবার অভিযোগ প্রত্যাহার করে নিয়েছেন।’

এ বিষয়ে জানতে চাইলে জনশক্তি, কমর্সংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর পরিচালক (প্রশিক্ষণ পরিচালনা) ড. প্রকৌশলী সাকাওয়াৎ আলী বলেন, রাজশাহী টিটিসি অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগের বিষয়টি তার জানা নেই। খোঁজ নিয়ে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন তিনি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31