IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলি
Home >> খেলা >> কাজিহাটা প্রিমিয়ার লীগে চ্যাম্পিয়ন কোবরা

কাজিহাটা প্রিমিয়ার লীগে চ্যাম্পিয়ন কোবরা

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে কাজিহাটা প্রিমিয়ার লীগে কাজিহাটা চ্যালেঞ্জার চ্যাম্পিয়ন হয়েছে। শুক্রবার (১৭ ফেব্রুয়ারী) রাজশাহীর কালেক্টরেট মাঠে কাজিহাটা চ্যালেঞ্জার ক্রিকেট দলকে পাঁচ উইকেটে হারিয়ে এই গৌরব অর্জন করে কাজিহাটা কোবরা।

মোট ১২ ওভারের খেলায় প্রথমে কাজিহাটা চ্যালেঞ্জার ব্যাট করে ১২০ রান করে। জবাবে কাজিহাটা কোবরা ১২ ওভারে লক্ষে পৌঁছে যায়।

বাংলাদেশ আওয়ামী লীগ রাজশাহী জেলার সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করনে।

আয়োজকদের ধন্যবাদ ও অংশগ্রহণকারী দলসমূহকে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, খেলাধুলায় ভ্রাতৃত্বের বন্ধনের সৃষ্টি হয়। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা খেলাধুলার জন্য সর্বাত্বক সহযোগিতা করে যাচ্ছেন। তাঁর সহযোগিতায় বাংলাদেশের প্রতিটি খেলা বিশ্ব দরবারে পরিচিতি পাচ্ছে। সেইসাথে বাংলাদেশের খেলোয়াররা দেশে এবং বিদেশের মাটিতে ভাল করছে।

তিনি আরও বলেন, রাজশাহীতে অনেক জাতীয় এবং আন্তর্জাতিক মানের ক্রীকেটার রয়েছেন। তারা রাজশাহীর ক্রীকেট অঙ্গনকে ভাল জায়গায় নিয়ে যাওয়ার জন্য কাজ করছেন। এরই ধারবাহিকতায় মহানগরীর বিভিন্ন স্থানে ক্রীকেট টুর্ণামেন্ট হচ্ছে। রাজশাহীতে আন্তর্জাতিক মানের মাঠ না থাকায় জাতীয় ও আন্তর্জাতিক খেলাগুলো হচ্ছেনা। তিনি রাজশাহীতে আন্তর্জাতিক মানের স্টেডিয়াম ও ফাইভস্টার হোটেল ও মোটেল করার জন্য সরকারের নিকট অনুরোধ করেন। সেইসাথে বেসরকারী উদ্যোক্তাদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

কাজিহাটা যুব সমাজের আয়োজনে, অষ্টমবারের মত কাজিহাটা প্রিমিয়ার লীগের সমাপনি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাজিহাটা প্রিমিয়ার লীগ কমিটির সাধারণ সম্পাদক হাসান আলী।

বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার, বাংলাদেশ ছাত্রলীগ রাজশাহী মহানগরের সাবেক সভাপতি শফিকুজ্জামান শফিক, কাজিহাটা প্রিমিয়ার লীগ কমিটির উপদেষ্টা রফিকুল ইসলাম সওদাগর, রাসিক ৮নং ওয়ার্ড কাউন্সিলর এস.এম মাহবুবুল হক পাভেল, যুবলীগ নেতা জানে আলম।

এসময় উপস্থিত ছিলেন, রাজপাড়া থানা ছাত্রলীগের সাবেক সভাপতি নাসির উদ্দিন রুবেল, কাজিহাটা প্রিমিয়ার লীগ কমিটির সাধারণ সম্পাদক হাসান আলী, সদস্য শরিফুল ইসলাম তোতা ও মোমিনুল ইসলাম এবং পিঁপড়া ইভেন্ট ম্যানেজমেন্ট এর স্বত্ত্বাধিকারী ফরহাদ হোসেন আদনানসহ অত্র কমিটির অন্যান্য সদস্যগণ। এছাড়াও প্রতিটি দলের স্বত্ত্বাধিকারী ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

উল্লেখ্য চলতি মাসের ৩ তারিখ শুক্রবার অত্র লীগ শুরু হয়। এ লীগে মোট দশটি দল অংশগ্রহণ করে। বিশদিন এই লীগ চলে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31