ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মেট্রোপলিটন ও জেলা পুলিশের অভিযানে ১৬ জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে।
রাজশাহী অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ইফতে খায়ের আলম প্রেস বিজ্ঞপ্তির মাধ্যামে জানান, তানোর থানা ০৩ জন, মোহনপুর থানা ০১ জন, বাগমারা থানা ০২ জন, দুর্গাপুর থানা ০২ জন, পুঠিয়া থানা ০৩ জন, চারঘাট মডেল থানা ০২ জন, বাঘা থানা ০৩ জনকে আটক করে।
তিনি জানান, আটককৃতদের মধ্যে ০৬ জন ওয়ারেন্টভূক্ত আসামি ও ০৬ জনকে মাদকদ্রব্যসহ ০৪ জনকে অন্যান্য মামলায় গ্রেপ্তার করা হয়। তানোর থানা পুলিশ ১নং জাহাঙ্গীর আলম (২৮) কে ০৬ গ্রাম হেরোইনসহ আটক করে। দুর্গাপুর থানা পুলিশ ১নং তোতা মিয়া (৪২) এবং ২নং ময়নাল হোসেন (৪০) কে ০৪লিটার চোলাইমদসহ আটক করে।
তিনি আরও জানান, পুঠিয়া থানা পুলিশ ১নং রকি (২১) এবং ২নং সাইদুর রহমান (৪৭) কে ০২গ্রাম হেরোইনসহ আটক করে। বাঘা থানা পুলিশ ১নং মিন্টু (২৬) কে ১০০পিচ ইয়াবাসহ আটক করে। আটককৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে এবং বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


