IMG-LOGO

রবিবার, ১৯ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ১ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
লিবিয়া উপকূলে ১ বাংলাদেশিসহ ১৭ অভিবাসীর মরদেহ উদ্ধারচারঘাটে বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মৃত্যু, পরিবারের আহাজারিকুষ্টিয়ায় পুকুরে ভাসলো নবজাতকের লাশতানোরে বিএনপির মতবিনিময় সভাতানোর পৌরসভা স্কুল এন্ড কলেজে বিদায় ও সম্মাননামোহনপুরে সাংবাদিক মোজাহারুল ইসলামের ইন্তেকালতানোরে সার ব্যবসায়ীদের সাথে এমপির মতবিনিময়গোমস্তাপুরে কর্মব্যস্ত দিন পার করলেন এমপিচাঁপাইনবাবগঞ্জে পিকআপ-সাইকেল মুখোমুখি সংঘর্ষে বৃদ্ধ নিহতনন্দীগ্রামে আগুনে পুড়ে ছাই কৃষকের বাড়িরাণীনগরে ধানে বিএলবি রোগের আক্রমণে দিশেহারা কৃষকবদলগাছীতে ৭ দিনেও মেরামত হয়নি ভাঙা কালভার্ট, ঝুঁকি নিয়ে চলাচল জনসাধারণেরচাঁপাইনবাবগঞ্জে ভিমরুলের কামড়ে ১ জনের মৃ*ত্যু, আহত ২৫সরকারি খালে অবৈধ বাঁধ নির্মাণ, তলিয়ে গেছে ৫ হাজার বিঘা জমির ধানপাবনায় বিশ্বহিমোফিলিয়া দিবস পালিত
Home >> টপ নিউজ >> টেক ওয়ার্ল্ড >> ট্যুইটারে এ কে?

ব্লু বার্ড উধাও

ট্যুইটারে এ কে?

ধূমকেতু নিউজ ডেস্ক : ট্যুইটারে হাজির নতুন লোগো। নীল রঙের পাখি অর্থাৎ ব্লু বার্ড (Blue Bird) লোগোর পরিবর্তে এখন ট্যুইটারে দেখা যাচ্ছে Dogecoin লোগো। এমন অদ্ভুত পরিবর্তন আসায় বিভ্রান্তিতে পড়েছেন নেটিজেনরা। কেন এই নতুন লোগো দেখা যাচ্ছে তা এখনও স্পষ্ট নয়।

বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ইউজাররা জানিয়েছেন ট্যুইটারের এই পরিবর্তনের কথা। বিগত ১৭ বছর ধরে ট্যুইটারের লোগো ছিল ওই নীল রঙের পাখি যাকে বলা হত ব্লু বার্ড। এবার সেই লোগো পরিবর্তন হয়ে সেখানে দেখা যাচ্ছে একটি শিবা ইনু কুকুরের লোগো। এই কুকুর জাপানের একটি কুকুরের প্রজাতি।

কিছুদিন আগে একটি কুকুরের ছবি দিয়ে ট্যুইটে বেশ শোরগোল ফেলে দিয়েছিলেন এলন মাস্ক। ট্যুইটারের নথিপত্তির সামনে, ভারিক্কি চেয়ারে বসে থাকা অবস্থায় নিজের পোষ্য ফ্লোকির ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন মাস্ক। ছবিতে দেখা গিয়েছিল, ট্যুইটারের লোগো বসানো নথি টেবিলে ছড়ানো রয়েছে। মুখে কেমন যেন চওড়া হাসিও লেগে রয়েছে। গায়ে চাপানো ফুলহাতা টিশার্ট। বুকের উপর লেখা রয়েছে CEO।

ওই ছবি পোস্ট করে ট্যুইটারে মাস্ক লেখেন, ‘নতুন সিইও অসম্ভব রকমের ভাল’। অন্য আর একটি ট্যুইটে লেখেন, ‘আগের যে সিইও ছিলেন, তাঁর চেয়ে ঢের বেশিই’। সংখ্যার হিসেব-নিকেশের ব্যাপারেও তাঁর পোষ্যর তুলনা নেই বলে দাবি মাস্কের। নেহাত মজার ছলে এই পোস্ট করেছেন মাস্ক, নাকি গুরুগম্ভীর বিষয়, তা যদিও জানা যায়নি। তবে এই পোস্ট ট্যুইটারের প্রাক্তন CEO পরাগ আগরওয়ালকে উদ্দেশ্য করেও, করা হয়ে থাকতে পারে বলে মনে করছেন কেউ কেউ।

গত বছর অক্টোবর মাসের শেষদিকে এলন মাস্ক ট্যুইটারের দায়িত্ব নেওয়ার পর থেকে একাধিক পরিবর্তন হয়েছে জনপ্রিয় এই মাইক্রোব্লগিং মাধ্যমে। তবে এবার এই লোগোর পরিবর্তন দেখে অবাক হয়েছেন নেটিজেনরা। আপাতত তারা এই লোগো পরিবর্তনের কারণ খোঁজার চেষ্টা করছেন।

ট্যুইটারের দায়িত্ব নেওয়ার পরই ব্যাপক হারে কর্মী ছাঁটাই করেছিলেন এলন মাস্ক। সেই ছাঁটাই এখনও অব্যাহত রয়েছে। খরচ নিয়ন্ত্রণের জন্য আরও একাধিক পরিবর্তন করা হয়েছিল ট্যুইটার সংস্থায়। এর মধ্যেই শোনা গিয়েছিল সিইও পদ থেকে নাকি সরে দাঁড়াবেন এলন মাস্ক। নতুন সিইও হওয়ার জন্য অনেকে আবেদনও জানিয়েছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news