IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচি
Home >> টপ নিউজ >> প্রবাস >> নির্বাচনের দুই সপ্তাহ আগে মা হলেন প্রধানমন্ত্রী প্রার্থী পায়েটংটার্ন সিনাওয়াত্রা

নির্বাচনের দুই সপ্তাহ আগে মা হলেন প্রধানমন্ত্রী প্রার্থী পায়েটংটার্ন সিনাওয়াত্রা

ধূমকেতু নিউজ ডেস্ক : জাতীয় নির্বাচনের মাত্র দুই সপ্তাহ আগে সন্তান জন্ম দিলেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পদপ্রার্থী পায়েটংটার্ন সিনাওয়াত্রা। থাইল্যান্ডের এ নির্বাচনে তাকে হেভিওয়েট প্রার্থী হিসেবে বিবেচনা করা হচ্ছে।

সোমবার রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, থাইল্যান্ডের আসন্ন নির্বাচনে প্রধানমন্ত্রী পদপ্রার্থী পায়েটংটার্ন সিনাওয়াত্রা নির্বাচনের দুই সপ্তাহ আগে সোমবার একটি ছেলে শিশুর জন্ম দিয়েছেন। হেভিওয়েট প্রার্থী হিসেবে বাবা থাকসিন সিনাওয়াত্রা এবং ফুফু ইংলাকের পর দেশটির ক্ষমতায় ফিরে আসার আশা করছেন তিনি।

পায়েটংটার্ন সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে নিজের, নবজাতক সন্তান এবং স্বামীর একটি ছবি শেয়ার করেছেন। সেখানে তার ছেলের নাম প্রুথাসিন সুকসাওয়াস বলে পরিচয় করিয়ে দেন।

ওই পোস্টে বলা হয়, হাই, আমার নাম প্রুথাসিন সুকসাওয়াস, ডাক নাম থাসিন। সকল সমর্থনের জন্য ধন্যবাদ। কয়েক দিনের মধ্যে, প্রথমে আমার মায়ের সুস্থ হওয়ার জন্য অপেক্ষা করুন, তারপর আমি প্রেসের সাথে দেখা করব।

সোমবার পায়েটংটার্নের জন্ম দেয়া শিশুটি তার দ্বিতীয় সন্তান। আসন্ন নির্বাচনকে সামনে রেখে দ্বিতীয় সন্তানের আসন্ন আগমনও তাকে ভোটের প্রচারণা থেকে দূরে রাখতে পারেনি।

আগামী ১৪ মে নির্বাচনকে সামনে রেখে পায়েটংটার্ন সিনাওয়াত্রার পুরো প্রচারাভিযানের সময় প্রধানমন্ত্রী পদের প্রার্থী হিসেবে ভোটারদের জরিপে প্রথম বা দ্বিতীয় ছিলেন।

সংবাদমাধ্যম বলছে, থাইল্যান্ডের রাজনীতিতে সিনাওয়াত্রা পরিবারের রয়েছে ব্যাপক জনসমর্থন। অতীতে নির্বাচনে বিপুল ভোটে তাদের দল ক্ষমতায় এসেছে। তাই নিজের পরিবারের নামের স্বীকৃতি এবং দলের স্থায়ী জনপ্রিয়তা পায়েটংটার্ন সিনাওয়াত্রাকে আবার ক্ষমতায় ফিরিয়ে আনতে পারে বলে মনে করা হচ্ছে।

প্রতিবেদনে বলা হয়েছে, আসন্ন নির্বাচনে বর্তমান প্রধানমন্ত্রী ও সাবেক সেনাপ্রধান প্রায়ুথ থান ও চার সঙ্গে পায়েটংটার্নের তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে বলে আশা করছেন বিশ্লেষকরা। প্রায়ুথ থান ও চাই ২০১৪ সালে ইংলাক সিনাওয়াত্রাকে ক্ষমতাচ্যুত করে ফেউ থাই পার্টির সরকার হটিয়ে দিয়ে ক্ষমতা দখল করেছিলেন। তাই অনেকে প্রায়ুথের বিপরীতে পায়েটংটার্নকেই মূল প্রতিদ্বন্দ্বী মানছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31