IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> রাজশাহী >> টপ নিউজ >> রাজশাহীকে পর্যটন নগরী হিসেবে গড়ে তোলা হবে : লিটন

উন্নয়নকর্মীদের সাথে মতবিনিময় সভা

রাজশাহীকে পর্যটন নগরী হিসেবে গড়ে তোলা হবে : লিটন

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মহানগরীর বেসরকারি উন্নয়ন সহযোগী সংস্থা/প্রতিষ্ঠানের নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১১ মে) বেলা সাড়ে ১২টা হতে ৩টা পর্যন্ত নগর ভবনের সিটি হল সভাকক্ষে সভায় প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে রাসিক মেয়র বলেন, পদ্মা নদীর পানি পরিশোধন করে নগরীবাসীর জন্য সুপেয় পানির ব্যবস্থা করা হচ্ছে। পানি সরবরাহের পাইপ বাসানোর জন্য নগরীতে নির্মিত নতুন রাস্তাগুলো যেন খুঁড়তে না হয়, সেজন্য ইতোমধ্যে অনেক রাস্তার নিচে ওয়াসার পাইপ বসানো হয়েছে। আমি সব সময় সকলের সাথে সমন্বিত করে নগরীর উন্নয়ন কাজ বাস্তবায়ন করি। এতে করে অর্থ অপচয় হয় না, নাগরিকদের ভোগান্তিও হয় না।

মেয়র আরও বলেন, পদ্মা নদীরধারে বিশাল চর রয়েছে। সেখানে ঘিরে রিভারসিটি গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। রিভার সিটি হলে সেখানে বিদেশী পর্যটক আসবে। আগামীতে রাজশাহীকে পর্যটন নগরী হিসেবে গড়ে তোলা হবে।

রাজশাহীকে শিক্ষা নগরী রূপে গড়তে তুলার কথা উল্লেখ করে রাসিক মেয়র বলেন, রাজশাহীতে কৃষি বিশ্ববিদ্যালয় করতে চাই। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কৃষি অনুষদ আছে। সেখানে কৃষি বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে সকল সুযোগ সুবিধা আছে। প্রধানমন্ত্রীর কাছে নির্বাচনের পরেই এটির বিষয়ে প্রস্তাবনা পেশ করবো।

মেয়র আরও বলেন, রাজশাহী পরিচ্ছন্ন ও সুন্দর নগরী। এই নগরীর ইলেকট্রিক পোলে ডিস লাইন ও ইন্টারনেট ক্যাবলের তারের জটলা বেমানান। ইতোমধ্যে ডিস ও ইন্টারনেট ব্যবসায়ীদের দফায় দফায় সর্তক করা হয়েছে। আগামীতে তাদের সাথে আবার বসবো। তারের এই জঞ্জাল সরানো হবে।

শিল্পায়ন ও কর্মসংস্থানের বিষয়ে রাসিক মেয়র বলেন, এবার লক্ষ্য রাজশাহীতে শিল্পায়ন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা। রাজশাহীতে নৌবন্দর স্থাপন ও নৌরুট চালুর প্রচেষ্টা অব্যাহত রয়েছে। প্রথম পর্যায়ে ভারতের মুর্শিদাবাদের ধূলিয়ান থেকে গোড়াগাড়ীর সুলতানগঞ্জ পর্যন্ত নৌরুট চালু হবে। এরপর রাজশাহী হয়ে আরিচা হয়ে ঢাকা পর্যন্ত নৌরুট চালু করতে চাই। এটি চালু হলে ব্যবসা-বাণিজ্য ও অথনীতি গতিশীল হবে। এছাড়া রাজশাহী থেকে কলকাতা পর্যন্ত সরাসরি ট্রেন, বাস চালু করা হবে। বিসিক-২ উন্নয়ন কাজ চলমান রয়েছে। প্লট বরাদ্দ দেয়া হচ্ছে। নারী উদ্যোক্তাদের এখানে অগ্রাধিকার দেয়া হবে। শহরের আয়তন বৃদ্ধির কার্যক্রম অব্যাহত রয়েছে।

রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামালের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, বাংলাদেশ মহিলা পরিষদ, রাজশাহীর সভাপতি কল্পনা রায়, সচেতন সোসাইটির নির্বাহী পরিচালক হাসিনুল ইসলাম চুননু।

সভায় স্বাগত বক্তব্য দেন, রাসিকের চীফ কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার আজিজুর রহমান। সভায় বিভিন্ন এনজিও এর প্রতিনিধিবৃন্দ বক্তব্য রাখেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31