IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> টপ নিউজ >> রাজশাহী >> ‘বিএনপি পায়ে পা দিয়ে ঝগড়া করতে আসে’

আবু সাঈদ চাঁদকে গ্রেপ্তারের দাবীতে বিক্ষোভ মিছিল

‘বিএনপি পায়ে পা দিয়ে ঝগড়া করতে আসে’

ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রকাশ্যে হত্যার হুমকী সহ সারাদেশে বিএনপি জামাত অশুভ শক্তির সন্ত্রাস-নৈরাজ্য ও ষড়যন্ত্রমূলক অপরাজনীতির বিরুদ্ধে ও জেলা বিএনপির আহ্বায়ক কুখ্যাত সন্ত্রাসী আবু সাঈদ চাঁদকে গ্রেপ্তারের দাবীতে রাজশাহীর বাগমারায় উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত।

সোমবার (২২ মে) বিকেলে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কমপ্লেক্সের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিলটি ভবানীগঞ্জ বাজারের প্রধান রাস্তা প্রদক্ষিণ করে নিউ মার্কেটের সামনে গিয়ে শেষ হয়।

বিক্ষোভ মিছিল শেষে রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও বাগমারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক এর সভাপতিত্বে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুলের পরিচালনায় প্রতিবাদ সভায় ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি বলেন, বিএনপি-জামাতের আর পিছু হটার জায়গা নেই তাই তারা সারাদেশে সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করছেন।

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকী প্রদান করছে। কতো বড় সন্ত্রাসী হলে প্রধানমন্ত্রীকে হত্যার কথা বলা যায়। বিএনপি এখন পায়ে পা দিয়ে ঝগড়া করতে আসে। আওয়ামী লীগ হত্যা, সন্ত্রাস, নৈরাজ্য পছন্দ করে না। দেশের মানুষও আর সন্ত্রাসী কর্মকান্ডকে ভালোবাসে না। বিএনপির ষড়যন্ত্রের দিন শেষ হয়ে গেছে। আওয়ামী লীগ ঐক্যবদ্ধ রয়েছে। সেই সাথে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে গ্রেপ্তারের দাবীতে গর্জে উঠেছে সারাদেশের আওয়ামী লীগ। চাইলেই আওয়ামী লীগকে ধ্বংস করা যাবে না। আওয়ামী লীগের শক্তি জনগণ। বিএনপি-জামাত এর সন্ত্রাসী কর্মকান্ড রুখে দিতে চাইলে সবাইকে আগামী নির্বাচনে নৌকার বিজয় ঘটাতে হবে।

প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, সহ সভাপতি মতিউর রহমান টুকু, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দীন সুরুজ, আসাদুজ্জামান আসাদ, সাংগঠনিক সম্পাদক হারুন অর রশীদ সরকার, আল-মামুন, দপ্তর সম্পাদক নূরুল ইসলাম, সহ দপ্তর সম্পাদক আব্দুল জলিল, চেয়ারম্যান আনোয়ার হোসেন, মোজাম্মেল হক, ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী।

আরও উপস্থিত ছিলেন, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক আব্দুল জব্বার, সদস্য বকুল আলী খরাদী, আতাউর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার, মোস্তাফিজুর রহমান মকুল, উপজেলা মহিলা লীগের সভাপতি কহিনুর বানু, সাধারণ সম্পাদক জাহানারা বেগম, যুব লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম মীর, ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির সভাপতি অহিদুল ইসলাম সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সদস্যবৃন্দ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31