IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মহাদেবপুরে গাছ থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার। পরিবারের দাবী হত্যার পর  ঝুলিয়ে রাখা হয়েছে বিভাগীয় পর্যায়ে তামাকবিরোধী সচেতনতার স্টিকার ক্যাম্পেইন লফসেরপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাচাঁপাইনবাবগঞ্জে অবৈধ ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দরাণীনগরের আবাদপুকুর মহাবিদ্যালয়ে নবীন বরণপুঠিয়ায় ৫৫১০ কৃষকের মাঝে প্রনোদনার বীজ-সার বিতরণবদলগাছীতে ৪১০০ কৃষকের মাঝে সরিষার বীজ-সার বিতরণবিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না : সমাজকল্যাণ মন্ত্রীগ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, উপকারভোগী ২৫ হাজার মানুষপুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’
Home >> লিড নিউজ >> রাজনীতি >> নেতাকর্মীদের নির্বাচনের প্রস্তুতি নেয়ার নির্দেশ দিয়েছে রওশন এরশাদ

নেতাকর্মীদের নির্বাচনের প্রস্তুতি নেয়ার নির্দেশ দিয়েছে রওশন এরশাদ

ধূমকেতু নিউজ ডেস্ক : তৃণমূল নেতাকর্মীদের নির্বাচনের প্রস্তুতি নেয়ার নির্দেশ দিয়েছে জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদ। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, তৃণমূলকে শক্তিশালী করতে গ্রামে পাড়া মহল্লায় সাংগঠনিক তৎপরতা শুরু করতে হবে।

শনিবার কক্সবাজারের চকরিয়াস্থ ‘সাম্পান’ কনভেনশন হলে অনুষ্ঠিত জাতীয় পার্টির বিভাগীয় সাংগঠনিক সমন্বয় কমিটির মতবিনিময় সভায় ভ্যার্চুয়ালি সংযুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। এসময় বিরোধী দলীয় নেতা স্থানীয় চকরিয়া-পেকুয়া কক্সবাজার-১ নির্বাচনে আসনে শামসুল আলমকে দলীয় ও নির্বাচনী কর্মকান্ড জোরদার করার নির্দেশনাও দেন রওশন এরশাদ।

প্রধান অতিথির বক্তব্যে বিরোধী দলীয় নেতার মূখপাত্র কাজী মামুনূর রশীদ বলেন, দশ ট্রাক অস্ত্র ষড়যন্ত্রের হোতাদের মুখে গণতন্ত্র ও ভোটাধিকারের কথা মানায় না। এদেশের মানুষ এখনো ভুলে যায়নি রাতের আঁধারে সাতকানিয়ায় কাদের মদদে, সেদিন বিশাল অবৈধ অস্ত্রের চালান খালাসের চেষ্টা করা হয়েছিল। সৎ পুলিশ অফিসার ও গ্রামবাসির চক্ষু আঁড়াল করে কারা সেদিন বিপুল পরিমাণ অস্ত্র সরিয়ে নিতে চেয়েছিলেন। তিনি বলেন, পল্লীবন্ধুর শাসনামলে এমন ঘটনা কখনই ঘটেনি।

কাজী মামুন আরো বলেন, বিএনপি এখন বিদেশি শক্তির পেছনে কোটি কোটি টাকার লবিং বাণিজ্যে বিনিয়োগ করে নিষেধাজ্ঞার মোড়কে গণতন্ত্র ও সাংবিধানিক অক্ষুণ্নতা ধ্বংস করতে চায়।

বিরোধী দলীয় নেতার মূখপাত্র হুশিয়ারী দিয়ে বলেন, মনে রাখবেন বিদেশে আমাদের বন্ধু আছে, প্রভূ নয়। কেউ এসে আপনাদের রাষ্ট্র ক্ষমতায় বসিয়ে দেবে না। গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামোতে সেই সুযোগ নেই। এটা সেটা জারি করে দেশের উন্নয়ণ ব্যাহত করা যাবে না।

তিনি আরো বলেন, ভাঙচুর ও জ্বালাও পোড়াওয়ের রাজনীতি জনগণ এখন আর বিশ্বাস করে না। পল্লীবন্ধু কখনই এধরনের রাজনীতি সমর্থন করেননি। মানুষ এখন প্রতিনিয়ত জীবন জীবিকার লড়াইয়ে ব্যস্ত। জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় এগিয়ে আসুন। দেখবেন গণতন্ত্র অনেক সুন্দর ও পরিচ্ছন্ন পথে হাঁটছে।

কক্সবাজার জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক আলহাজ্ব কাজী আবু ওমর মো. ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন পার্টির দশম জাতীয় সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহবায়ক এমএ গোফরান, অধ্যাপক ইকবাল হোসেন রাজু, কেন্দ্রীয় সদস্য দয়াল কুমার বড়ুয়া, চকরিয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হাজি বশিরুল আলম, কেন্দ্রীয় সদস্য নাফিস মাহবুব, বান্দরবান জেলা জাপার আহবায়ক অ্যাড. কাজী নাসিরুল আলম, কেন্দ্রীয় সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য মো. শামসুল আলম, কেন্দ্রীয় সদস্য মো. আজিজ চৌধুরী, প্রস্তুতি কমিটির সদস্য আবুল কালাম আজাদ, আব্দুল কাদের জুয়েল, আক্তার হোসেন, মো. জাহিদুল ইসলাম জহির উদ্দিন ও জেলা জাতীয় পার্টির সদস্য সচিব মাস্টার সফিকুর রহমানসহ অঙ্গ এবং সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31