IMG-LOGO

রবিবার, ১৯ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুয়েতে মার্কিন সামরিক রাডার ব্যবস্থা ধ্বংসের ইরানের দাবি২৬শের বিশ্বকাপ’চাঁপাইনবাবগঞ্জে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, গুরুতর আহত ১নন্দীগ্রামের মাদক সম্রাট হোসেন আলী গ্রেপ্তারকিন্ডারগার্টেন সোসাইটির বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদপত্র বিতরণবাঘায় নাশকতার চেষ্টায় বিএনপির কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগতানোর চৌবাড়িয়া হাটের রাস্তা ব্যবসায়ীদের গলার কাটা, ৩২ লাখ টাকার টেন্ডারে ক্ষুব্ধচাঁপাইনবাবগঞ্জে গাক চক্ষু হাসপাতালে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্পফুলবাড়ী ২৯ বিজিবি‘র উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পরাণীনগরে ইয়াবাসহ ব্যবসায়ী যুবক গ্রেপ্তারপোরশায় বিএনপি নেতা মাইদুর খুনের আসামিদের চার্জশিট থেকে বাদ দেওয়ার প্রতিবাদে বিক্ষোভরাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তরস্থাপন, বৃক্ষরোপণতানোরে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতারকুষ্টিয়ায় দু’পক্ষের সংঘর্ষে নিহত ২,আহতসিংড়ায় প্রশাসন-সাংবাদিক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত
Home >> কৃষি >> তজুমদ্দিনে আখের পরিচর্যায় ব্যস্ত চাষিরা

তজুমদ্দিনে আখের পরিচর্যায় ব্যস্ত চাষিরা

ধূমকেতু প্রতিবেদক, তজুমদ্দিন : ভোলার তজুমদ্দিনে আখের পরিচর্যায় ব্যস্ত সময় পাড় করছেন চাষিরা। আখের জমিতে আষাঢ়ের বৃষ্টির পানি আসার আগেই ক্ষেতের বিভিন্ন কাজকর্ম সেরে নিচ্ছেন চাষিরা। পাঁচটি ইউনিয়নে ৩২ হেক্টর জমিতে আখ চাষ হয়েছে। এবছর সার, ঔষধ ও লেবার খরচ বেশি হওয়ায় আখ বিক্রি করে লাভবান হওয়া নিয়ে শংকিত চাষিরা।

সরেজমিন ঘুরে দেখা যায়, উপজেলার পাঁচটি ইউনিয়নে বিভিন্ন জাতের আখ চাষ করেন চাষিরা। আগামী আশ্বিন, কার্তিক মাসে আখ বিক্রির জন্য হৃষ্টপুষ্ট ও পরিপক্ক করতে এবং রোগবালাই, পোকার আক্রমণ প্রতিরোধে কীটনাশক প্রয়োগ করছেন। আরও পরেরদিকে প্রচুর বৃষ্টিপাতের কারণে আখের পরিচর্যায় করা সম্ভব করা হবে বলেই বৃষ্টির আগেভাগেই রাতদিন পরিচর্যা করে যাচ্ছেন চাষিরা।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এবছর পাঁচটি ইউনিয়নে ৩২ হেক্টর জমিতে আখ আবাদ হয়েছে। ভোলাতে কোন সুগারমিল না থাকায় এখানে বাণিজ্যিকভাবে আখ চাষ হচ্ছেনা যে কারণে আখ চাষিদের জন্য কোন সুযোগ-সুবিধার ব্যবস্থা নেই। তারপরও স্থানীয় চাষিরা চিবিয়ে ও রস খাওয়ার জন্য নিজ উদ্যোগে আখ চাষ করে থাকেন। তাই কৃষি অফিস সার্বক্ষণিক আখ চাষিদের বিভিন্ন পরামর্শ দিয়ে যাচ্ছেন।

জানতে চাইলে আখচাষি শামছুদ্দিন (৪৫), ইউসুফ (৪৮) ও রুহুল আমিন (৫০) বলেন, আমরা ব্যক্তিগত পর্যায়ে আখ চাষ করে যাচ্ছি। সরকার কোন সুযোগ সুবিধা পাই না। এ বছর লেবার ও সার ঔষধের দাম বেশি থাকায় আখ বিক্রি করে লাভবান হওয়া নিয়ে শঙ্কায় আছি। বছরের শুরুতে প্রচুর বৃষ্টিপাত হওয়ায় সাথি ফসলও ভালো হয়নি। তাই আখ চাষে সরকারী সুযোগ-সুবিধা প্রদানের দাবী জানান চাষিরা। যে হারে সার ঔষধের দাম বাড়ছে তাতে সরকারি সুযোগ সুবিধা না থাকলে এক সময় আখ চাষ বন্ধ হয়ে যাবে।

উপজেলা কৃষি কর্মকতা কৃষিবিদ নাজমুল হুদার বলেন, আখ হচ্ছে একটি লাভজনক ফসল। এই এলাকায় সুগারমিল না থাকায় বাণিজ্যিকভাবে আখ চাষ হচ্ছেনা। তবুও স্থানীয় ক্রেতাদের চাহিদা অনুযায়ী চিবিয়ে ও রস খাওয়ার জন্য নিজ উদ্যোগেই আখ চাষ করে থাকেন। আখ চাষের জন্য সরকারি সুবিধা আসে না। তবুও আখের রোগবালাই প্রতিরোধে ও ভালো ফলন পেতে কৃষকদের সব সময় পরামর্শ দিয়ে যাচ্ছি। তবে আখের সাথে সাথি ফসল করে বাড়তি আয় করতে পারেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930