IMG-LOGO

রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জ সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজও রাসায়নিক সার বিতরণনিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য রুখতে প্রশাসনকে সহায়তা করবে বিএনপি: রিজভীকৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনীভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জনহরমুজ প্রণালির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’নেওয়া ইরানের দাবিসিংড়ায় তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার বার্ষিক প্রদর্শনীদেশের জ্বালানি খাতে সুখবর, ভোলায় গ্যাস কূপের সন্ধানসংগীতশিল্পী রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার‘এসপি জাহাঙ্গীরের রাষ্ট্রদ্রোহের দায় নেবে না পুলিশ’ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনসাপাহারে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: মোস্তাফিজুর রহমান এমপিরহনপুরে আম ব্যবসায়ি সমিতির সাধারণ সভাশহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজেরএকাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিতসিরাজগঞ্জে ৮ নভেম্বর গণ প্রকৌশল দিবস উপলক্ষে বনার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাগ্লোবাল ওয়ান সুবিধাবঞ্চিত পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি মিলন
Home >> টপ নিউজ >> প্রবাস >> সোমালিয়ায় ভয়াবহ সহিংসতায় ৩৬ জনের প্রাণহানী

সোমালিয়ায় ভয়াবহ সহিংসতায় ৩৬ জনের প্রাণহানী

ধূমকেতু নিউজ ডেস্ক : পূর্ব আফ্রিকার দেশ সোমালিয়ায় ভয়াবহ সহিংসতায় কমপক্ষে ৩৬ জন নিহত হয়েছেন।

মঙ্গলবার (২০ জুন) দেশটির আধা-স্বায়ত্তশাসিত প্রদেশ পান্টল্যান্ডে ভয়বাহ সংঘাত ও লোয়ার শাবেল অঞ্চলে বোমা বিস্ফোরণে প্রাণহানির এই ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে দেশটির সেনা সদস্যরাও রয়েছেন। বুধবার (২১ জুন) পৃথক দুই প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স এবং সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার সোমালিয়াজুড়ে সহিংসতায় কমপক্ষে ৩৬ জন মারা গেছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। আধা-স্বায়ত্তশাসিত পান্টল্যান্ড প্রদেশে তীব্র সহিংসতা এবং দেশটির লোয়ার শাবেল অঞ্চলে বোমা বিস্ফোরণে প্রাণহানির এই ঘটনা ঘটে।

আল জাজিরা বলছে, সোমালিয়ার আধা-স্বায়ত্তশাসিত প্রদেশ পান্টল্যান্ডে ভয়বাহ লড়াইয়ে কমপক্ষে ২৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৬ জনই সেনা সদস্য। মঙ্গলবার প্রাদেশিক রাজধানী গারওয়েতে স্থানীয় সংসদে ভোটিং পদ্ধতিতে পরিবর্তন নিয়ে বিতর্ক নিয়ে এই সংঘর্ষ-সহিংসতা ছড়িয়ে পড়ে।

গারওয়ে পাবলিক হাসপাতালে কর্মরত ডা. আবদিরসাক আহমেদ বলেন, সহিংসতায় অন্তত ২৬ জন মারা গেছেন। নিহতদের মধ্যে ১৬ জন সৈন্য। এছাড়া এই ঘটনায় আহত হয়েছেন আরও ৩০ জন। নিহতদের মধ্যে কিছু ব্যক্তির মরদেহ ওই হাসপাতালে নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

অন্য তিনজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, বিরোধী দলগুলো পান্টল্যান্ডের নেতা সাইদ আবদুল্লাহি ডেনিকে সাংবিধানিক পরিবর্তনের জন্য অভিযুক্ত করার পরে ব্যাপক সংঘাতের সূচনা হয়। বিরোধীদের অভিযোগ, সাংবিধানিক পরিবর্তন কার্যকর হলে তা আগামী বছরের জানুয়ারির পরেও সাইদ আবদুল্লাহির ক্ষমতায় থাকার মেয়াদ বৃদ্ধি করবে বা তার পক্ষে ব্যালট কারচুপি করতে সহায়তা করবে।

পান্টল্যান্ড সরকার ফেসবুকে বলেছে, আঞ্চলিক সংসদ সংবিধানের সংশোধনী বিবেচনা করার জন্য ভোট দিয়েছে এবং এ বিষয়ে আরও বিতর্ক ও ভোট হবে।

স্থানীয় প্রবীণ নাগরিক ফারাহ ওসমান বলেছেন, পান্টল্যান্ড পার্লামেন্ট একাধিক রাজনৈতিক দলের পাশাপাশি এক-মানুষ-এক ভোট-নির্বাচনের জন্য ভোট দেয়ার পরপরই লড়াই শুরু হয়। এটি খুব ভয়ঙ্কর লড়াই।

এদিকে সোমালিয়ার প্রধানমন্ত্রী হামজা আবদি বারে একে-অপরের প্রতিদ্বন্দ্বীদের ‘বন্দুকের নলের পরিবর্তে’ সংলাপের মাধ্যমে তাদের মতপার্থক্য সমাধান করতে জরুরি আবেদন করেছেন। তিনি বলেছেন, পান্টল্যান্ড হচ্ছে শান্তির আবাসস্থল এবং ২০ বছর ধরে সরকার থাকার পর সেখানকার রাজধানীতে যুদ্ধ শুরু হওয়া অগ্রহণযোগ্য।

অন্যদিকে পৃথক প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, সোমালিয়ার লোয়ার শাবেল অঞ্চলে পৃথক সহিংসতায় কমপক্ষে দশ জন মারা গেছেন। স্থানীয় বাসিন্দা ও একজন সৈন্য জানিয়েছেন, মঙ্গলবার সোমালিয়ার রাজধানী মোগাদিশু থেকে প্রায় ৫০ কিলোমিটার (৩১ মাইল) দক্ষিণ-পশ্চিমে অবস্থিত বারিরে গ্রামে দূর-নিয়ন্ত্রিত একাধিক বোমা বিস্ফোরণে প্রাণহানির ওই ঘটনা ঘটে।

সৈনিক নুর দিরিয়ে রয়টার্সকে বলেছেন, প্রথম একটি বোমা বিস্ফোরণে বেশ কয়েকজন বেসামরিক লোক নিহত হয়। তারপর অনেক বেসামরিক ব্যক্তি এবং আমরা সৈন্যরা প্রথম বিস্ফোরণ থেকে ক্ষতিগ্রস্তদের উদ্ধার তৎপরতা শুরু করি। একপর্যায়ে অনেক লোক একত্রিত হলে দ্বিতীয় বোমাটি বিস্ফোরিত হয়। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও জানিয়েছেন তিনি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31