IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলি
Home >> খেলা >> বিভাগীয় পর্যায়ের চ্যাম্পিয়ন শাহদৌলা সরকারি কলেজ

উপজেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থার সংবর্ধনা

বিভাগীয় পর্যায়ের চ্যাম্পিয়ন শাহদৌলা সরকারি কলেজ

ধূমকেতু প্রতিবেদক, বাঘা : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃ কলেজ ফুটবল টুর্ণামেন্ট-২০২২ এর বিভাগীয় পর্যায়ের ফাইনাল খেলায় রাজশাহীর বাঘা উপজেলার শাহদৌলা সরকারি কলেজ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় দলটিকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৭ জুন) উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থা তাদের সংবর্ধনা দেন। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহি অফিসার শারমিন আখতার।

উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাফর ইকবালের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. লায়েব উদ্দীন লাভলু বলেন, তাদের বিজয়ে শুধু কলেজ নয়, বিভাগে সেরা হওয়ার আনন্দ ছড়িয়ে পড়েছে পুরো বাঘা উপজেলায়। তারা ভালো খেলোয়াড় হউক এটাই প্রত্যাশা করি।

নির্বাহী অফিসার শারমিন আখতারের বলেন, কলেজটি ফাইনালে জয় করবেন, এমনটাই প্রত্যাশা করেছিলেন তিনি। অবশেষে সেটি সত্যি হলো। তাদের অর্জনে আমি গর্বিত।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, কলেজের ফুটবল দলের জয় মানেই আমাদের বাঘাবাসির জয়। এ জয়ে আমরা খুবই খুশি।

কলেজটির অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আবু বক্কর সিদ্দিক বলেন, নানা প্রতিকূলতা-প্রতিবন্ধকতা পেরিয়ে অবিচল লক্ষ্য, অদম্য মনোবল, প্রবল ইচ্ছা আর দৃঢ় সংকল্পকে সঙ্গী করেই তাঁরা পাড়ি দিয়েছেন স্বপ্নপূরণের পথ। চ্যাম্পিয়নশিপে তাঁরা কলেজের জন্য প্রথমবার এনে দিয়েছেন শিরোপা। দলকে সংবর্ধনা জানাচ্ছেন। গর্বে বুকটা ভরে যাচ্ছে।

চ্যাম্পিয়ন দলটি তাদের বিজয়ের ধারাবাহিকতা যেন ধরে রাখে, এমনটাই প্রত্যাশা করেছেন, বাঘা প্রেসক্লাবের সভাপতি আব্দুল লতিফ মিঞা।

কলেজটির ফুটবল কোচ প্রভাষক সালা উদ্দীন শিমুল বলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলার কৃষ্ণগোবিন্দপুর ডিগ্রি কলেজকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো বিভাগের ফুটবলের শিরোপা জিতেছেন রাজশাহীর বাঘা উপজেলার শাহদৌলা সরকারি কলেজের ছেলেরা।

ফুটবল দলের ম্যানেজার প্রভাষক মতিউর রহমান বলেন, চ্যাম্পিয়ন হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে অনুপ্রেরণা অনেক বেড়ে গেছে। কলেজে বেড়ে ওঠা ফুটবলার খেলবেন জাতীয় পর্যায়ে।

আরও বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক নুরুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন, দলের নির্বাচক প্রভাষক লিলন হোসেন সহ খেলোয়াড়গণ ও গণমাধ্যম কর্মী।

প্রভাষক আব্দুল হানিফ মিঞা বলেন, কলেজ অধ্যক্ষর হাতে ট্রফি দেখার সেই মাহেন্দ্রক্ষণ বাস্তবে পরিণত হয়েছে। এর চেয়ে ভালো আর কিছু হতে পারে না। মনে হচ্ছে আমাদের অনেক উন্নতি হয়েছে।

দলীয় অধিনায়ক মেশকাত আহমেদ বলেন, কলেজের সাফল্যে সাথে জড়িয়ে আছে তাদের স্বপ্ন। শিক্ষক-শিক্ষার্থী ও শূভাকাঙ্খীদের অনুপ্রেরনায় জয়ে তাদের উৎসাহ যুগিয়েছে।

জানা যায়, গত সোমবার (২৬ জুন) রাজশাহীর সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃ কলেজ ফুটবল টুর্ণামেন্ট-২০২২ এর রাজশাহী বিভাগীয় পর্যায়ের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় চাঁপাইনবাবগঞ্জ জেলার কৃষ্ণগোবিন্দপুর ডিগ্রি কলেজকে ৩-১ গোলের ব্যবধানে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে শাহদৌলা সরকারি কলেজ। সেই সাথে প্রথমবারের মতো জাতীয় পর্যায়ে খেলার গৌরব অর্জন কলেজটি।

জাফর ইকবাল জানান, সর্বোচ্চ গোলদাতা- কলেজ দলের রতন আলী। ম্যান অব দ্যা ফাইনাল নির্বাচিত হয়েছেন লিখন আলী।

প্রভাষক আমিরুল ইসলাম জানান, বিজয়ী দলের হাতে ট্রপি তুলেন দেন রাজশাহী বিভাগীয় কমিশনার জিএসএম জাফরউল্লাহ (এনডিসি)। উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের নরেশ চাকমা (অতিরিক্ত উপ-মহাপুলিশ পরিদর্শক), শামসুন্নাহার বেগম (অতিরিক্ত পুলিশ কমিশনার) প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, এ,এন,এম মঈনুল ইসলাম(অতিরিক্ত বিভাগীয় কমিশনার)। গত ২২ জুন থেকে বিভাগীয় পর্যায়ে খেলা শুরু হয়। ৮টি জেলার ১৬টি দল খেলায় অংশ নেয়।

এদিকে বিভাগীয় ফুটবল খেলায় কলেজের শিরোপা জয়ে এখানকার মানুষের মনে ছিল আনন্দের বন্যা। কলেজ টিমের হাজার হাজার সমর্থকদের মধ্যেও দেখা গেছে বাঁধভাঙা উচ্ছ্বাস। শ্বাসরুদ্ধকর ফাইনাল খেলা দেখা শেষে বিজয়ের আনন্দে মেতে ওঠে উপজেলার কলেজ টিমের সমর্থকরা। উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। খেলা শুরুর কয়েক ঘণ্টা আগে থেকেই হাজার হাজার ফুটবল প্রেমীর উপস্থিতিতে কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায় কলেজ মাঠ।

পদ্মার কোল ঘেষে শাহ মোয়াজ্জেম ওরফে শাহদৌলা (রহঃ) এর স্মৃতি বিজড়িত রাজশাহীর ঐতিহাসিক বাঘা উপজেলা। কৃষি প্রধান উপজেলা হলেও আমের কল্যাণে দেশের গন্ডি পেরিয়ে বিদেশের মানুষের কাছে পরিচিত এক নাম। বিভাগীয় শহর থেকে ৪৮ কিলোমিটার দূরের উপজেলা বাঘা। উপজেলা সদরে শাহদৌলা সরকারি কলেজের অবস্থান। প্রতিষ্ঠার পর থেকেই শিক্ষায়-খেলাধূলায় আশাতীত অবদান রেখে চলেছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপির প্রচেষ্টায় বর্তমান সরকার কলেজটিকে সরকারি করণ করেছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31