ধূমকেতু প্রতিবেদক, মোহনপুর : রাজশাহী মোহনপুর উপজেলায় খানপুর বাগবাজারে সোমবার (৩ জুলাই) বেলা ১১টার দিকে ট্রাকের ধাক্কায় গ্রামীন ব্যাংকের সিনিয়র অফিসার ও সেকেন্ড ম্যানেজার মোহনপুর গ্রামের মৃত ফয়েজ উদ্দিনের শরিফুল ইসলাম (৪৪) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে।
নিহত ফয়েজ উদ্দিন চাপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলায় নিজামপুর শাখায় গ্রামীন ব্যাংকে কর্মরত ছিলেন।
ব্যাংকের কাজ শেযে বাড়ি ফেরার পথে মোহনপুর উপজেলা খানপুর বাগবাজার এলাকায় ট্রাক পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায় এবং ঐ সময় মুষলধারে বৃষ্টি হওয়ায় স্থানীয় লোকজন বুঝে ওঠার আগেই ঘাতক ট্রাক টি পালিয়ে যায়। তিনি স্ত্রী ও দুই ছেলে এবং গুনাগ্রাহী আত্মীয় স্বজন রেখে গেছেন।
তার জানাজার নামাজ আজ বিকাল সাড়ে ৫ টায় মোহনপুর গার্ল ডিগ্রী কলেজে অনুষ্ঠিত হয়। জানাজায় অংশ নেন, পবা-মোহনপুর আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন এমপি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মফিজ উদ্দিন কবিরাজ, বাকশিমইল ইউনিয়নের চেয়ারম্যান ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল মান্নান, মৌগাছি ইউনিয়নের চেয়ারম্যান আল-আমিন বিশ্বাসসহ মুসল্লীবৃন্দ।


