IMG-LOGO

শনিবার, ২৭ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
দুর্গাপুরে সরকারি রাস্তা দখলের অভিযোগের জেরে আইনজীবীর সাইনবোর্ড ভাঙচুর, থানায় জিডি‘গুমের শিকার পরিবারের জন্য বিশেষ ভাতা চালুর উদ্যোগ নেওয়া হবে’বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালিসিংড়া পৌরসভার ২৭ কোটি টাকার বাজেট ঘোষণাবাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগশুধু আইন প্রয়োগ করলেই মাদক নির্মূল সম্ভব নয়: ডিসি. মুসা জঙ্গীবাগমারায় সাত দিনেও খোঁজ মেলেনি নিখোঁজ শরিফারমাদক কারবারীরা দেশ জাতি ও সমাজের শত্রু, এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে: ভুমিমন্ত্রী মিনুগোদাগাড়ীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের অবহিতকরণ সভা, লক্ষ্যমাত্রা ৪৮ হাজার শিশুবাঘায় ভ্যান থেকে ছিটকে পড়ে ভটভটির চাপায় প্রথম শ্রেণির শিক্ষার্থী নিহততানোরে শিক্ষক সমিতির অবসরকালীন চেক বিতরণ ও বার্ষিক ভোজপুঠিয়ায় জেলা যুবদলের অবস্থান কর্মসূচিতিস্তা প্রকল্পে কারিগরি ও অর্থনৈতিক সহায়তার আশ্বাস চীনেরবুধপাড়া আলিম মাদ্রাসার নতুন ৪র্থ তলার ভবনের উদ্বোধন,কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা এবং বৃক্ষরোপণ করলেন রাসিক প্রশাসকরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩১
Home >> টপ নিউজ >> প্রবাস >> পৃথিবীর ইতিহাসে সবচেয়ে উষ্ণতম দিনের রেকর্ড

পৃথিবীর ইতিহাসে সবচেয়ে উষ্ণতম দিনের রেকর্ড

ধূমকেতু নিউজ ডেস্ক : পৃথিবীর ইতিহাসে সবচেয়ে উষ্ণতম দিনের নতুন রেকর্ড তৈরি হয়েছে গত সোমবার (৩ জুলাই)। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সেন্টারস ফর এনভাইরনমেন্টাল প্রেডিকশনস বলছে, আজ অবধি রেকর্ড করা সর্বোচ্চ গড় বৈশ্বিক তাপমাত্রা ছিল এ দিনটিতে।

সংস্থাটি জানিয়েছে, গত সোমবার বিশ্বের গড় তাপমাত্রা ১৭ দশমিক ০১ ডিগ্রি সেলসিয়াসে (৬২ দশমিক ৬২ ডিগ্রি ফারেনহাইট) পৌঁছেছিল। এর ফলে ২০১৬ সালের আগস্টে রেকর্ড করা সর্বোচ্চ গড় বৈশ্বিক তাপমাত্রা ১৬ দশমিক ৯২ ডিগ্রি সেলসিয়াসকেও (৬২ দশমিক ৪৬ ডিগ্রি ফারেনহাইট) ছাড়িয়ে যায় সেটি।

কিছুদিন আগেই তীব্র দাবদাহে পুড়ছিল বাংলাদেশ। বৃষ্টি নামায় আপাতত এ দেশে গরম কিছুটা কমেছে। তবে এশিয়াসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে এখনো চলছে ভয়ংকর তাপপ্রবাহ।

কয়েক সপ্তাহ ধরে মারাত্মক ‘হিট ডোম’-এর প্রভাবে ভুগছে যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চল। চীনে তাপপ্রবাহ অব্যাহত রয়েছে, প্রায় প্রতিদিনই তাপমাত্রা উঠছে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের ওপরে। উত্তর আফ্রিকায় তাপমাত্রা প্রায় ৫০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি যেতে দেখা গেছে। এমনকি অ্যান্টার্কটিকায় শীতকাল চলা সত্ত্বেও অস্বাভাবিক উষ্ণ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

ইম্পেরিয়াল কলেজ লন্ডনের গ্রান্থাম ইনস্টিটিউট ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড দ্য এনভায়রনমেন্টের জলবায়ু বিজ্ঞানী ফ্রিডেরিক অটো বলেছেন, এটি উদযাপন করার মতো কোনো মাইলফলক নয়। এটি মানুষ এবং বাস্তুতন্ত্রের জন্য মৃত্যুদণ্ড।

এমন উষ্ণতর তাপমাত্রার জন্য জলবায়ু পরিবর্তনের পাশাপাশি উদীয়মান এল নিনো প্যাটার্নের সম্মিলিত প্রভাবকে দায়ী করেছেন বিজ্ঞানীরা।

বার্কলে আর্থের বিজ্ঞানী জেকে হাউসফাদার সতর্ক করে বলেছেন, দুর্ভাগ্যবশত, এটি এ বছর তৈরি হতে চলা (সর্বোচ্চ তাপমাত্রার) নতুন রেকর্ডগুলোর প্রথমটি মাত্র। কারণ কার্বন ডাই অক্সাইড ও গ্রিনহাউস গ্যাসের নির্গমন এবং ক্রমবর্ধমান এল নিনো প্রভাব তাপমাত্রাকে নতুন উচ্চতায় ঠেলে দিচ্ছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031