IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলি
Home >> খেলা >> ‘প্রান্তিক পর্যায়ে ভালো ফুটবলার তৈরি হচ্ছে বঙ্গবন্ধু গোল্ডকাপ অনূর্ধ্ব ১৭’র মাধ্যমে’

বাগমারায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট

‘প্রান্তিক পর্যায়ে ভালো ফুটবলার তৈরি হচ্ছে বঙ্গবন্ধু গোল্ডকাপ অনূর্ধ্ব ১৭’র মাধ্যমে’

ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট (অনূর্ধ্ব-১৭) এর উপজেলা পর্যায়ে ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ জুলাই) সকাল ১০ টায় বাগমারা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফাইনাল খেলার আয়োজন করা হয়। প্রধান অতিথি থেকে টুর্ণামেন্টের ফাইনাল খেলার উদ্বোধন করেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক।

প্রধান অতিথি বলেন, ক্রীড়া শিক্ষার্থীদের সুস্থ রাখে। তাদের মাঝ থেকে বিভেদ হিংসা প্রতিহিংসা দূর করে। সুস্থ ধারার সমাজ ও দেশ গঠনে ক্রীড়ার ভূমিকা অপরিসীম। বর্তমানে গ্রাম বাংলার অনেক খেলাধূলায় আজ বিলুপ্ত। তাই খেলাধূলার দিকে আমাদের ফিরে যেতে হবে। এ জন্য সরকার দেশ ব্যাপি চালু করেছেন শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট (অনূর্ধ্ব-১৭)। এই খেলা অব্যাহত রাখতে হবে। তাহলে নতুন সমাজ বিপথে যাবে না। খেলায় জয়-পরাজয় থাকবে। এটা নিয়ে কোন বিশৃংখলা সৃষ্টি করা যাবে না। নতুন নতুন খেলোয়াড় তৈরি করতে হবে।

উপজেলা পর্যায়ের ফাইনাল খেলায় অংশ গ্রহণ করেন মাড়িয়া ইউনিয়ন এবং দ্বীপপুর ইউনিয়ন বালক দল। খেলায় প্রথমার্ধে ১-০ গোলে দ্বীপপুর ইউনিয়ন এগিয়ে থাকে। দ্বিতীয়ার্ধের শুরুতেই মাড়িয়া ইউনিয়ন একটি গোল করে সমতায় ফিরে। ১-১ গোলে শেষ হয় খেলাটি। পরে ট্রাইবেকার পদ্ধতিতে ৪-৩ গোলে মাড়িয়া ইউনিয়নকে পরাজিত করে উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে দ্বীপপুর ইউনিয়ন অনুর্ধ্ব-১৭ দল।

ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ,এফ,এম, আবু সুফিয়ানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উভয় দলের মধ্যে পুরস্কার তুলে দেন বাগমারা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অনিল কুমার সরকার।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মমতাজ আক্তার বেবী, কৃষি কর্মকর্তা আব্দুর রাজ্জাক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব আল রানা, ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান অধ্যক্ষ গোলাম সারোয়ার আবুল, চেয়ারম্যান রেজাউল হক, বিকাশ চন্দ্র ভৌমিক, লুৎফর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মতিউর রহমান।

আরও উপস্থিত ছিলেন, দপ্তর সম্পাদক নূরুল ইসলাম, সদস্য বকুল আলী খরাদী, বাগমারা প্রেসক্লাবের সভাপতি আফাজ্জল হোসেন, মহিলা লীগের সভাপতি কহিনুর বানু, সাধারণ সম্পাদক জাহানারা বেগম, যুব মহিলা লীগের সভাপতি শাহিনুর খাতুন, সাধারণ সম্পাদক পারভীন আক্তার। রেফারী হিসেবে খেলাটি পরিচালনা করেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মীর।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31