IMG-LOGO

রবিবার, ১৯ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ১ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
চারঘাটে বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মৃত্যু, পরিবারের আহাজারিকুষ্টিয়ায় পুকুরে ভাসলো নবজাতকের লাশতানোরে বিএনপির মতবিনিময় সভাতানোর পৌরসভা স্কুল এন্ড কলেজে বিদায় ও সম্মাননামোহনপুরে সাংবাদিক মোজাহারুল ইসলামের ইন্তেকালতানোরে সার ব্যবসায়ীদের সাথে এমপির মতবিনিময়গোমস্তাপুরে কর্মব্যস্ত দিন পার করলেন এমপিচাঁপাইনবাবগঞ্জে পিকআপ-সাইকেল মুখোমুখি সংঘর্ষে বৃদ্ধ নিহতনন্দীগ্রামে আগুনে পুড়ে ছাই কৃষকের বাড়িরাণীনগরে ধানে বিএলবি রোগের আক্রমণে দিশেহারা কৃষকবদলগাছীতে ৭ দিনেও মেরামত হয়নি ভাঙা কালভার্ট, ঝুঁকি নিয়ে চলাচল জনসাধারণেরচাঁপাইনবাবগঞ্জে ভিমরুলের কামড়ে ১ জনের মৃ*ত্যু, আহত ২৫সরকারি খালে অবৈধ বাঁধ নির্মাণ, তলিয়ে গেছে ৫ হাজার বিঘা জমির ধানপাবনায় বিশ্বহিমোফিলিয়া দিবস পালিতরায়গঞ্জে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে দরিদ্র কৃষকের ঘরবাড়ি
Home >> টপ নিউজ >> টেক ওয়ার্ল্ড >> সেপ্টেম্বরে ফেসবুকর নতুন চমক

সেপ্টেম্বরে ফেসবুকর নতুন চমক

ধূমকেতু নিউজ ডেস্ক : বিশ্বের সর্ববৃহৎ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক আসছে সেপ্টেম্বরে নতুন ইন্টারফেস নিয়ে হাজির হচ্ছে। বর্তমানের ‘ক্লাসিক’ ইন্টারফেসের বদলে বেশকিছু নতুন ফিচার থাকবে ‘নতুন ফেসবুকে’।

 

প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ গত বছরের মাঝামাঝি সময়ে ডেস্কটপ ব্রাউজারে ফেসবুকে নতুন ইন্টারফেসের ঘোষণা দিয়েছিলেন। চলমান থাকা ইন্টারফেস ভার্সনটিকে ‘ক্লাসিক ফেসবুক’ আখ্যা দিয়ে চলতি বছরের শুরুর দিকে ‘নিউ ফেসবুক’ বেটা ভার্সনে চালু করা হয়।

 

বিশ্বের বিভিন্ন দেশের কিছু গ্রাহককে এই বেটা ভার্সন ব্যবহার করে মতামত জানানোর সুযোগ দেয় ফেসবুক। ব্যবহারকারীরা চাইলে নতুন ভার্সন থেকে পুরনো ভার্সনে ফিরে আসতে পারেন।

 

তবে এবার আর ফিরে আসার সুযোগ রাখছে না ফেসবুক। সেপ্টেম্বরে ওয়েব ব্রাউজার দিয়ে ফেসবুক ব্যবহার করলেও নতুন ভার্সন পাবেন ব্যবহারকারীরা। পুরনো ক্লাসিক ভার্সনে ফিরে যাওয়ার কোনো সুযোগ থাকবে না।

 

এদিকে, নতুন ফেসবুক ইন্টারফেস ব্যবহার করে মতামত জানানোর সুযোগ এখনও রেখেছে ফেসবুক। ফেসবুক ব্যবহারের অভিজ্ঞতাকে কীভাবে আরও বেশি সহজ করা যায়, সামাজিক যোগাযোগ মাধ্যমটি সেই পরামর্শ চেয়েছে ব্যবহারকারীদের কাছে।

 

ফেসবুক অ্যাপের সঙ্গে সামঞ্জস্য রেখে সাজানো হয়েছে নতুন ইন্টারফেস। অ্যাপের মতোই এতে আছে ‘ডার্ক মুড’। তবে ব্যবহারকারী যেন যেকোনো সময় ডার্ক মুড থেকে লাইট মুডে আসতে পারেন সেই সুযোগ রাখা হয়েছে।

 

এছাড়াও ইন্টারফেসে ‘ফন্ট সাইজ’ বাড়িয়ে নিউজফিড অনেকটাই নির্বিঘ্ন রাখছে ফেসবুক। প্রতিষ্ঠানটি বলছে, নিউ ইন্টারফেস ব্রাউজারে লোড হবে আরও দ্রুত।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news