IMG-LOGO

রবিবার, ১৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

২ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ, ২৫ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নন্দীগ্রামের ভাটরা ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণগোদাগাড়ীতে ডিবি পুলিশের অভিযানে ১০০ গ্রাম হেরোইনসহ গ্রেফতার ১রাণীনগরে পুকুর খননের নামে মাটি বিক্রির মহোৎসব, অনুমতি ছাড়াই পূরণ হচ্ছে ফসলী জমিঢাকাস্থ সিংড়া উপজেলা কল্যাণ সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিতগোমস্তাপুরে ৪৫টি মাদ্রাসা ও এতিমখানায় দেয়া হলো সৌদি আরবের খেজুরতত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ‘আগামী শিক্ষাবর্ষে ভর্তি পদ্ধতি নতুনভাবে নির্ধারণ করা হবে’সিংড়ায় ইসলামী ছাত্রশিবিরের ইফতার মাহফিলজয়পুরহাটে ছেলের হাতে বাবা খুন, মা বোন গুরুতর আহতঈদ উল ফিতর ঘিরে বাগমারায় জমজমাট পোশাকের বাজারপবায় জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা ও মানবসেবা অভিযানের ঈদ সামগ্রী বিতরণমার্কিন রণতরি আব্রাহাম লিংকন অকেজো, ইরানবাঘায় ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিছন্নতা অভিযানঈদে ফাউন্ডেশনের ছাগল পেল অসচ্ছল-প্রতিবন্ধীরা মাদক মুক্ত যুব সমাজ নিয়ে কর্মসূচি আসছেরহনপুর রিপোর্টাস ক্লাবের ইফতার মাহফিল
Home >> রাজশাহী >> রাজশাহীতে ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কারিগরি শিক্ষার ভূমিকা’ শীর্ষক কর্মশালা

রাজশাহীতে ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কারিগরি শিক্ষার ভূমিকা’ শীর্ষক কর্মশালা

ধূমকেতু প্রতিবেদক : আধুনিক বাংলাদেশ তথা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কারিগরি শিক্ষার কতটুকু ভূমিকা রয়েছে সে বিষয়ে দিনব্যাপী কর্মশালা রাজশাহী মহিলা পলিটেকনিকে অনুষ্ঠিত হয়েছে ।

কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ কামাল হোসেন।

তিনি বলেন, সরকার ২০৪১ সাল নাগাদ উন্নত সমৃদ্ধ আধুনিক বাংলাদেশ গড়তে বদ্ধপরিকর। প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কাজ করে যাচ্ছেন। ২০৪১ সাল নাগাদ একটি আধুনিক স্মার্ট বাংলাদেশ গড়তে হলে কারিগরি শিক্ষার ব্যাপক ভূমিকা রয়েছে। স্মার্ট বাংলাদেশ গড়তে হলে দরকার স্মার্ট সিটিজেন বা স্মার্ট নাগরিক, স্মার্ট সোসাইটি ,স্মার্ট গভারমেন্ট। এ জন্য আমাদেরকে আরো পরিশ্রমী হতে হবে, আমাদের দায়িত্ব সম্পর্কে সচেতন হতে হবে, আমাদের মাথাপিছু ইনকাম বাড়াতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ ভূমি জরিপ শিক্ষার উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক শফিউদ্দিন ও যুগ্ম সচিব, শিক্ষা মন্ত্রণালয়, রাজশাহী পলিটেকনিকের অধ্যক্ষ প্রকৌশলী আব্দুর রশিদ মল্লিক, ইঞ্জিনিয়ারিং এন্ড সার্ভে ইন্সটিটিউট এর অধ্যক্ষ মোহাম্মদ আমিরুল ইসলাম, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, রাজশাহী এর নির্বাহী প্রকৌশলী নাসিম রেজা ।

কর্মশালায় রাজশাহী মহিলা পলিটেকনিক ইন্সটিটিউট এর সকল শিক্ষক কর্মচারী এবং রাজশাহী পলিটেকনিক এর শিক্ষকগণ, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, রাজশাহীর কর্মকর্তাগণ ও অন্যান্য প্রতিষ্ঠানের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

কর্মশালার সভাপতিত্ব করেন, ওমর ফারুক, অধ্যক্ষ রাজশাহী মহিলা পলিটেকনিক ইন্সটিটিউট ।

কর্মশালা শুরুর পূর্বে প্রধান অতিথি ইনস্টিটিউট এর বিভিন্ন ল্যাব ও ক্লাস পরিদর্শন করেন এবং দিক নির্দেশনা প্রদান করেন । তিনি প্রতিষ্ঠানের অভ্যন্তরে একটি ঔষধি বৃক্ষ রোপন করেন।

কর্মশালায় সভাপতিত্ব করেন, ওমর ফারুক অধ্যক্ষ রাজশাহী মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728