IMG-LOGO

মঙ্গলবার, ২৫ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারার নরদাশে ঘুরে ঘুরে সাধারণ মানুষের কথা শুনলেন এমপি ডা. আব্দুল বারীসিংড়ায় অটোরিকশা চালকের মরদেহ উদ্ধারশ্লীলতাহানির দায়ে আদায় ২ লাখ ৯০ হাজার, বোর্ড খরচ দেড় লাখ !বাগমারার নন্দনপুর (চিকাবাড়ি) বাজারে নতুন ও পুরাতন মোটরসাইকেল আজিজ মটরস এর উদ্বোধনতানোরে ওয়ার্ল্ড ভিশনের ধন্যবাদ জ্ঞাপন ও সমাপনী অনুষ্ঠান সম্পন্নগোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতনন্দীগ্রামে ভ্রাম্যমাণ আদালতে চার সার বিক্রেতার ৫৫ হাজার টাকা জরিমানারাণীনগরে যমজ দুই বোনসহ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান‘ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারে কাজ চলছে’টিকটকার স্ত্রীর বিরুদ্ধে অর্থ হাতিয়ে প্রতারণার অভিযোগ, স্বামীর সংবাদ সম্মেলনমোহনপুরে বিভিন্ন রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করেন এমপি মিলননিয়ামতপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক নৃপেন্দ্রনাথ মন্ডলের পরলোকগমনচাঁপাইনবাবগঞ্জে বনলতা এক্সপ্রেসের ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু‘শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়’চাঁপাইনবাবগঞ্জে বেশি দামে সার বিক্রি, ডিলারকে ১ লক্ষ টাকা জরিমানা
Home >> টপ নিউজ >> রাজশাহী >> ভারতের ভূমিকম্পে কাঁপলো রাজশাহী

ভারতের ভূমিকম্পে কাঁপলো রাজশাহী

ধূমকেতু প্রতিবেদক : বাংলাদেশে ফের আঘাত হেনেছে ভূমিকম্প। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৩।

গুগলের অ্যান্ড্রয়েড অ্যালার্ট সিস্টেমের তথ্য বলছে, সোমবার (২ অক্টোবর) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে ভূমিকম্পে কেঁপে ওঠে বাংলাদেশ। এর উৎপত্তিস্থল ছিল ভারতের মেঘালয়ের রেসুবেলপাড়া থেকে তিন কিলোমিটার দূরে। বাংলাদেশ, ভারত ছাড়াও নেপাল, ভুটান এবং চীনেও অনুভূত হয়েছে এর কম্পন।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের ওয়ারলেস সুপারভাইজার জহিরুল ইসলাম বলেন, সন্ধ্যা ৬টা ৪৫ মিনিট ১৮ সেকেন্ডে ভূমিকম্প হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ৫ দশমিক ২। এটি মাঝারি মাত্রার ভূমিকম্প। ভূমিকম্পের কেন্দ্র ছিল ভারতের আসামে। এটি ঢাকার ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র থেকে ২৩৬ কিলোমিটার উত্তরে।

তিনি আরও বলেন, ‘বেশ ঝাঁকুনি হয়েছে। ভূমিকম্পে মোটামুটি সারাদেশই কেঁপেছে।’ ভারতের মেঘালয়ের রেসুবেলপাড়া থেকে তিন কিলোমিটার দূরের ভূমিকম্পে কেঁপে উঠে রাজশাহীও।

সোমবার ৬টা ৪৫ মিনিটে রাজশাহীতে ভূমিকম্প অনুভুত হয়। তবে রাজশাহীর আবহাওয়া অফিস বলছে তারা ভূমিকম্প হয়েছে সেটি জানেন। কিন্তু কতমাত্রার ভুমিকম্প হয়েছে সেটি জানেন না। ভূমিকম্পের সময় রাজশাহীতে অনেকের মধ্যে আতংক দেখা যায়। অনেক লোকজন ভূমিকম্প বুঝতে পেরে বাসা থেকে খোলা যায়গায় অবস্থান নেয়। যদিও মৃদু ভূমিকম্প তারপরও মানুষের মধ্যে একটা আতঙ্কের ছাপ দেখা গেছে।

এদিকে রংপুর, দিনাজপুর ও লালমনিরহাটে ভূমিকম্পের খবর পাওয়া গেছে। সন্ধ্যা ৬টা ৪৫ মিনিট ১৭ সেকেন্ডে ভূমিকম্প অনুভূত হয়। হঠাৎ করে থরথর করে কেঁপে ওঠে সব। জেলায় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

লালমনিরহাট প্রতিনিধি জানান, সন্ধ্যা ৬টা ৪৫ মিনিট ১৫ সেকেন্ডে ভূমিকম্প অনুভূত হয়। জেলায় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এর আগে গত ১৭ সেপ্টেম্বর ভূমিকম্পে কেঁপে ওঠে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকা। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল চার দশমিক ২। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল টাঙ্গাইলে। এরও আগে গত ১৪ আগস্ট রাত ৮টা ৫০ মিনিটের দিকে রাজধানীসহ সারাদেশে ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৫।

এর আগে গত ১৭ সেপ্টেম্বর ভূমিকম্পে কেঁপে ওঠে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকা। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল চার দশমিক ২। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল টাঙ্গাইলে। এ ভূমিকম্প রিখটার স্কেলে মাত্রা ছিল ৫.৫।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031