IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলীমহাদেবপুরে জাহাঙ্গীরপুর সরকারি কলেজে নবীন বরণআমিরাতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৩৩ লাখ ছাত্রীকে সাইকেল দেবে সরকার, পরখ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমানগাজীপুরে মহাসড়ক অবরোধ শ্রমিক পুলিশের সংঘর্ষ
Home >> রাজনীতি >> নৌকার মনোনয়ন প্রত্যাশী তানজিমা শারমিন

নৌকার মনোনয়ন প্রত্যাশী তানজিমা শারমিন

ধূমকেতু প্রতিবেদক, দুর্গাপুর : রাজশাহী-৫ দুর্গাপুর-পুঠিয়া আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশী প্রয়াত সাবেক জেলা আওয়ামী লীগের সফল সভাপতি ও সাবেক সাংসদ অ্যাডভোকেট তাজুল ইসলাম মোহাম্মদ ফারুকের কন্যা তানজিমা শারমিন মুনী।

আসনটিতে সবচেয়ে সক্রিয় ভূমিকা পালন করছেন তিনি। গণসংযোগ, পথসভা নেতাকর্মীদের সাথে কুশল বিনিময় করছেন নিয়মিত। প্রয়াত সংসদ তাজুল ইসলাম ফারুক ও তার পুত্র বদরুল ইসলাম তাপসের বিয়োজনে সংসদীয় আসনটিতে রাজনৈতিক সংকটের সৃষ্টি হয়। সেই সংকট মোকাবেলায় জনগণের সেবা করার উদ্দেশ্যে বাবা ও ভাইয়ের অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করার লক্ষ্যে এবারে নৌকার মনোনয়ন চান জনপ্রিয় নেত্রী নারী উদ্যোক্তা তানজিমা শারমিন মুনি।

দুর্গাপুর পুঠিয়ার সাধারণ জনগণ জানায়, তার বাবা আওয়ামী লীগ ও স্বাধীনতার স্বপক্ষে সারাজীবন রাজনীতি করেছেন। সংসদ সদস্য হয়ে এলাকার উন্নয়নে কাজ করে গেছেন। যখন এমপি ছিলেন না তখন একজন নিবেদিত ত্যাগী রাজনীতিবীদ হিসাবে এলাকার মানুষের পাশে সর্বদা থেকেছেন। বাবা নিজের যোগ্যতা প্রমাণ করতে পেরেছিলেন বলেই সাধারণ মানুষের ভালোবাসা অর্জন করতে পেরেছিলেন। তার দেখানো পথে হাটছিলেন বড় ছেলে সদ্যপ্রয়াত রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য বদরুল ইসলাম তাপস। বাবার মতো তিনিও আজ আর নেই। এবার বাবা ও ভাইয়ের পথ ধরেই এলাকাবাসীর চাওয়া ও ভালোবাসার মূল্য দিতে রাজনীতিতে আসছেন প্রয়াত আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট তাজুল ইসলাম মোহাম্মদ ফারুকের কন্যা তানজিমা শারমিন মুনি। তিনি আগামী জাতীয় নির্বাচনে রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী।

একপ্রশ্নের জবাবে মুনি বলেন, নারী হিসাবে দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি সফলভাবে দেশ চালাতে পারেন। ইনশাআল্লাহ আমিও তার আস্থা রাখতে পারবো। প্রধানমন্ত্রী আমার প্রেরণা। আমি একজন নারী উদ্যোক্তা। তাই আমি আমার এলাকার বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাতা তৈরির মাধ্যমে অত্র অঞ্চলের অর্থনৈতিক সমৃদ্ধি ঘটাতে চাই। জনদরদী, সৎ ও সুদক্ষ নেতৃত্বের মাধ্যমে যে কোন অঞ্চলের ভাগ্যের চাকা পরিবর্তন করার পাশাপাশি সংগঠনকেও শক্তিশালী করা সম্ভব বলে মন্তব্য করেন ফারুক কন্যা মুনি।

তিনি আরও জানান, আমার দাদা কসির উদ্দীন মিঞা ৫নং ঝালুকা ইউনিয়ন আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। পিতার দেখানো পথে হেঁটেছেন ফারুক তিনি ১৯৬৬ সালে ঈশ্বরদী থানা ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হন। ১৯৬৭-৬৯ রাজশাহী সরকারি কলেজে অধ্যয়নরত অবস্থায় ছাত্রলীগের সক্রিয় সদস্য হিসেবে ১৯৬৯ সালে গণঅভ্যুত্থানে সামনের কাতারে থেকে করেছেন আন্দোলন। ১৯৭০ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যায়নরত অবস্থায় বঙ্গবন্ধুর ডাকে শুরু হয় মহান স্বাধীনতা যুদ্ধ যাতে তিনি সক্রিয় ভূমিকা পালন করেন। দুর্গাপুর-পুঠিয়াতে এমন রাজনৈতিক পরিবারকে যথাযথ মূল্যায়ন করা উচিত বলছে সর্বস্তরের সাধারণ মানুষ।

মুনি আরও বলেন, আমি এলাকায় ব্যাপক গণসংযোগ শুরু করেছি।

এলাকার মানুষের ভালোবাসা আর সমর্থনে সত্যি খুব আনন্দিত। কারণ এলাকার মানুষ আমার বাবা ও ভাইকে কি পরিমাণ ভালবাসতো সেটা আমি এখন উপলব্ধি করতে পারছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি আমাকে আগামী নির্বাচনে মনোনয়ন দেন তবে আমি তাঁর সম্মান সমুন্নত রেখে সাধারণ জনগণের সেবা করতে পারবো ইনশাআল্লাহ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31