IMG-LOGO

বৃহস্পতিবার, ২৭ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ফ্লাইটে যাত্রী অসুস্থ, অবতরণের পর মৃত ঘোষণানেপালে আকস্মিক বন্যায় নিহত ১৮, বিদেশি পর্যটকসহ নিখোঁজ ৩৮৪‘রাতারাতি বৈপ্লবিক পরিবর্তন আশা করতে পারি না’চাঁপাইনবাবগঞ্জে ১১২৫ বোতল এস্কাফ সিরাপসহ গ্রেফতার ১সালিসে ১ লাখ ৫০ হাজার জরিমানা, হাতে গেল ১ লাখ—বাঁকি ৫০ হাজার চেয়ারম্যানের ‘খাটুনির মজুরি’?নন্দীগ্রামে র‍্যাবের অভিযানে ১২০০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেপ্তারজামিন আবেদন নাকচ, দুই বছরের সাজার মামলায় কারাগারে বিদিশাচাঁপাইনবাবগঞ্জে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম কমিটি অনুমোদন: আহ্বায়ক দেলোয়ার , সদস্য সচিব হেলালতারাগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী উপলক্ষে আনন্দ র‌্যালীপুঠিয়ায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২, বিভিন্ন মেয়াদে কারাদণ্ডরাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ীপ্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়মান্দায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ৩ রাউন্ড গুলি, আতঙ্কফুলবাড়ী কয়লা খনি নিয়ে অর্থমন্ত্রীর বক্তব্যকে বিশ্বাসঘাতকতা বললেন অধ্যাপক আনু মোহাম্মদনিয়ামতপুরে ঈদে মিলাদুন্নবী উদযাপনেআলোচনা ও দোয়া মাহফিলপ্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা বিশ্বমানের করে সাজানো হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
Home >> টপ নিউজ >> প্রবাস >> গাজার রাস্তায় খানাখন্দ নালা-নর্দমা

গাজার রাস্তায় খানাখন্দ নালা-নর্দমা

ধূমকেতু নিউজ ডেস্ক : ইসরাইলের আক্রমণের পর থেকেই গাজায় চলছে ভয়াবহ ধ্বংসযজ্ঞ। শক্তিশালী অস্ত্র ও গোলাবারুদের আঘাতে নিঃশেষ হয়ে গেছে গাজার ভবনগুলো। ক্ষতিগ্রস্ত হচ্ছে মানুষের সহায়সম্বল। বিনষ্ট হচ্ছে অবকাঠামোসহ নানা স্থাপনা। ইসরাইলের বিস্ফোরণে ভেঙে গেছে পথ-ঘাটও। রাস্তায় রাস্তায় দেখা যাচ্ছে খানাখন্দ। পয়োনিষ্কাশন ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে। রাস্তাঘাটে নর্দমার পানি উপচে পড়ছে। শুক্রবার এক বিবৃতিতে গাজার করুণ পরিস্থিতি তুলে ধরেছেন জাতিসংঘের ত্রাণ ও কর্মসংস্থার কমিশনার জেনারেল ফিলিপ লাজারিনি (৫৯)।

সংবাদমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে লাজারিনি গাজার স্থল পরিস্থিতি এবং মানবিক সাহায্যের জরুরি প্রয়োজনগুলো তুলে ধরেন। তিনি বলেন, ‘আমরা যখন কথা বলছি, গাজার মানুষ অন্যদিকে মারা যাচ্ছে, মৌলিক পরিষেবাগুলো ভেঙে পড়ছে। এদিকে খাবার এবং পানি ফুরিয়ে যাচ্ছে, অপরদিকে রাস্তায় নর্দমার পানি উপচে পড়া শুরু হয়েছে।’

লাজারিনি আরও বলেন, ‘গাজা একটি বিশাল স্বাস্থ্যঝুঁকির দ্বারপ্রান্তে। এমন অস্বাস্থ্যকর পরিবেশে রোগের ঝুঁকি বাড়ছে। কয়েকদিন আগে আমি সতর্ক করে দিয়েছিলাম যে, জ্বালানি সরবরাহ না পেলে আমরা আমাদের মানবিক অভিযান চালিয়ে যেতে পারব না। গাজায় ত্রাণ সাহায্যও ফুরিয়ে এসেছে।’ লাজারিনি বলেন, ‘তিনি নিশ্চিত নন তাদের সাহায্য আর কতদিন স্থায়ী হতে পারে, তবে এটি অবশ্যই কয়েক দিনের বেশি নয়।’ বিবৃতির সমাপনী বক্তব্যে লাজারিনি বলেন, ‘গাজায় তার আন্তর্জাতিক ত্রাণ ও কর্মসংস্থার (ইউএনআরডব্লিউআর) সহকর্মীদের অন্তত ৫৭ জন নিহত হয়েছেন।

চলমান এ পরিস্থিতিকে অন্ধকার সময়ের সঙ্গে তুলনা করে সহকর্মী এবং তাদের পরিবারের মৃত্যুতে শোকও প্রকাশ করেছেন তিনি। একই দিনে যুগান্তরকে পাঠানো গাজার সরকারি মিডিয়া অফিসের বিবৃতিতে বলা হয়েছে, কৃষিজমিতেও হামলা চালাচ্ছে ইসরাইল। গত ২১ দিনের হামলায় ২৪ হাজার হেক্টর ফসলি জমির শস্য নষ্ট হয়েছে। অনবরত আক্রমণে ধ্বংস হচ্ছে শাক-সবজিসহ অন্যান্য খাদশস্য।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031