IMG-LOGO

শুক্রবার, ২৮ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় সার ও কীটনাশক ব্যবসায়ী ১৫ হাজার টাকা অর্থদণ্ডদেশ ও জাতির কল্যাণে তোমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে : এমপি মোশারফ হোসেনবাগমারায় সংরক্ষিত নারী এমপির ডিও লেটার প্রত্যাখ্যান করে এলাকাবাসীর সংবাদ সম্মেলনতানোরে আনসার কমান্ডারের উদ্যোগে গাছের চারা বিতরণসিংড়ায় ৬৯টি চায়না দুয়ারী জাল জব্দ, পুড়িয়ে ধ্বংসমান্দায় যুবককে লক্ষ্য করে গুলি ছোড়ার অভিযোগে মামলাশিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজ রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের প্রয়াত দিবসরাণীনগরে গণধর্ষণের শিকার হয়ে ৬বছরের শিশু হাসপাতালে ভর্তি , ২কিশোর আটকরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৬চাঁপাইনবাবগঞ্জের রামদাসপুর সীমান্ত দিয়ে বিএসএফ কর্তৃক ৬ জনকে পুশ-ইনের চেষ্টানিয়ামতপুরে অগ্নিকাণ্ডে তুলার গোডাউন ভস্মীভূতগাজীপুরে ঝুটের গোডাউনে ভয়াবহ আগুনপাহাড়ি ঢলে বিপর্যস্ত নেপাল, নিহত বেড়ে ১৬০বাঘায় সন্ত্রাস বিরোধী আইনের মামলায় রাসেল গ্ৰেপ্তারফ্লাইটে যাত্রী অসুস্থ, অবতরণের পর মৃত ঘোষণা
Home >> টপ নিউজ >> প্রবাস >> মালয়েশিয়া ১৯ বাংলাদেশিসহ ১০৬ অভিবাসী আটক

মালয়েশিয়া ১৯ বাংলাদেশিসহ ১০৬ অভিবাসী আটক

ধূমকেতু নিউজ ডেস্ক : মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে পাইকারী বাজারে অভিযান চালিয়ে ১৯ বাংলাদেশিসহ ১০৬ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে।

শনিবার (২৮ অক্টোবর) ভোরে পুলিশের জেনারেল অপারেশন ফোর্স (জিওএফ) এবং ফেডারেল রিজার্ভ ইউনিট (এফআরইউ) এবং ইমিগ্রেশন বিভাগ যৌথ অভিযানে অবৈধ অভিবাসীদের আটক করা হয়।

জিওএফ সেন্ট্রাল ব্রিগেডের কমান্ডার সিনিয়র অ্যাসিস্ট কমম জুলকিফলি জোনিত জানান, অভিযানের সময় ১৯ বাংলাদেশি, ২৮ ইন্দোনেশিয়ান, ৪৬ মিয়ানমারের নাগরিক এবং ১৩ ভারতীয় নাগরিককে আটক করেছে।

এক বিবৃতিতে জুলকিফলি বলেন, ‘অভিযানের সময় অভিবাসীরা বৈধ শনাক্তকরণ নথি (কাগজপত্র) উপস্থাপন করতে ব্যর্থ হওয়ায়, অভিবাসন আইন ১৯৫৯ এর ধারা ৬ (৩) এবং ধারা ৬ (১) (প) সহ বিভিন্ন অপরাধের জন্য তাদের আটক করা হয়েছে। আটকদের ইমিগ্রেশন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।’

জনসাধারণকে তাদের নিজ নিজ এলাকায় সন্দেহজনক কার্যকলাপ বা অবৈধ অভিবাসীদের উপস্থিতি সম্পর্কে তথ্য সরবরাহের আহ্বান জানিয়ে জুলকিফলি বলেন, ‘জনগণের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। সন্দেহজনক কার্যকলাপ ও অবৈধ অভিবাসীদের গ্রেপ্তার সময়ে সময়ে যৌথ অভিযান চলবে।’

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031