IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলি
Home >> খেলা >> টপ নিউজ >> টস জিতে ফিল্ডিংয়ে নিউজিল্যান্ড

টস জিতে ফিল্ডিংয়ে নিউজিল্যান্ড

ধূমকেতু নিউজ ডেস্ক : ‘ডু অর ডাই’ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে শ্রীলঙ্কা। বিশ্বকাপের সেমিফাইনালে খেলার সেই ক্ষীণ আশা নিয়ে আজ বেঙ্গালুরুর এম চেন্নাস্বামী স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে দুপুর আড়াইটায়।

সেমিফাইনালে টিটিক নিশ্চিত করার লক্ষ্যে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছে নিউজিল্যান্ড। অপরদিকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার আশা বাঁচিয়ে রাখতে কিউইদের হারাতে হবে লঙ্কানদের। বিশ্বকাপে ৮টি করে ম্যাচ খেলে ফেলেছে সব দল। সবারই বাকি একটি করে ম্যাচ। আর এরই মধ্যে সেমিফাইনাল নিশ্চিত করে ফেলেছে স্বাগতিক ভারত, দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া। সেমির রেস থেকে বাদ পড়েছে বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস ও ইংল্যান্ড।

সেমিফাইনালের দৌড়ে আর বাকি আছে এক দল। সে দল কোনটি হবে তা নিয়েই এখন চলছে যত হিসাব-নিকাশ। পয়েন্ট টেবিলের চার নম্বরে এখন অবস্থান নিউজিল্যান্ডের। জায়গা পাকাপোক্ত করতে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে কিউইরা।

আফগানিস্তান, পাকিস্তান এবং নিউজিল্যান্ড- তিন দলেরই পয়েন্ট সমান ৮। তবে রান রেটে এগিয়ে থেকে চার নম্বরে রয়েছে নিউজিল্যান্ড। অন্যদিকে চ্যাম্পিয়ন্স ট্রফির লড়াইয়ে টিকে থাকতে নিউজিল্যন্ডের বিপক্ষে জয় তুলে নিতে মরিয়া শ্রীলঙ্কা।

শ্রীলঙ্কার জন্য মাথাব্যথার বড় কারণ হতে পারেন রাচিন রবীন্দ্র। আসরের সর্বোচ্চ রান স্কোরারের দৌড়ে আছেন এই কিউই ব্যাটার। টুর্নামেন্টে এখন পর্যন্ত রাচিনের ব্যাট থেকে এসেছে তিন সেঞ্চুরি ও দুটি হাফ সেঞ্চুরি। এছাড়া ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন কেইন উইলিয়ামসন। শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ৭৯ বলে ৯৫ রানের অসাধারন এক ইনিংস খেলেন তিনি। তবে, ইনজুরির কারণে এখনো অনিশ্চিত অলরাউন্ডার জিমি নিশাম।

এদিকে এই ম্যাচে নিউজিল্যান্ডের চিন্তার কারণ হতে পারেন শ্রীলঙ্কার পেসার দিলশান মাদুশঙ্কা। ২১ উইকেট নিয়ে এই বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট শিকারি তিনি। তবে, ইনজুরির কারণে টালমাটাল অবস্থা লঙ্কান শিবিরে।

ওয়ানডে বিশ্বকাপে দু’দল ১১ ম্যাচে মুখোমুখি হয়েছে। পরিসংখ্যান কথা বলছে শ্রীলঙ্কার পক্ষে। কিউইদের বিপক্ষে ৬ ম্যাচ জিতেছে তারা। অন্যদিকে ৫ ম্যাচ জিতেছে নিউজিল্যান্ড। চ্যাম্পিয়ন্স ট্রফির আশা বাঁচিয়ে রাখতে এ ম্যাচেও কিউইদের হারাতে চায় লঙ্কানরা।

এখন পর্যন্ত ওয়ানডেতে ১০১ বার মুখোমুখি হয়েছে শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড। এরমধ্যে শ্রীলঙ্কার জয় ৪১টিতে, নিউজিল্যান্ডের জয় ৫১টিতে। একটি ম্যাচ টাই ও আটটি পরিত্যক্ত হয়েছে।

ওয়ানডে বিশ্বকাপে দু’দল ১১ ম্যাচে মুখোমুখি হয়েছে। পরিসংখ্যান কথা বলছে শ্রীলঙ্কার পক্ষে। কিউইদের বিপক্ষে ৬ ম্যাচ জিতেছে তারা। অন্যদিকে ৫ ম্যাচ জিতেছে নিউজিল্যান্ড। গত মার্চে শেষ ওয়ানডেতে মুখোমুখি হয়েছে শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ড। ঘরের মাঠে তিন ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে জিতে নেয় নিউজিল্যান্ড।

নিউজিল্যান্ড একাদশ: কেন উইলিয়ামসন (অধিনায়ক), ডেভন কনওয়ে, রাচিন রবীন্দ্র, ড্যারিল মিচেল, টম লাথাম, গ্লেন ফিলিপস,মার্ক চ্যাপম্যান, লকি ফার্গুসন, মিচেল স্যান্টনার, টিম সাউদি, ট্রেন্ট বোল্ট।

শ্রীলঙ্কা একাদশ: পাথুম নিসাঙ্কা, কুশল পেরেরা, কুশল মেন্ডিস (অধিনায়ক), সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা,ধনঞ্জায়া ডি সিলভা, অ্যাঞ্জেলো ম্যাথিউস, মাহেশ থিকশানা, চামিক করুণারত্নে, দুশ্মন্ত চামিরা, দিলশান মাদুশঙ্কা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31