IMG-LOGO

সোমবার, ১৬ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

২ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ, ২৬ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ‘ফ্রেশ ফুড’কে জরিমানা, ঘিয়ের বদলে ব্যবহার হতো কৃত্রিম সুগন্ধিইরানের হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে বাহরাইনে গ্রেপ্তার ৫লাইলাতুল কদর উপলক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছারাজশাহী জেলা পরিষদের নতুন প্রশাসক ঈশাকে ভূমিমন্ত্রী মিনুর অভিনন্দনতারাগঞ্জের মন্জুরুল হত্যা মামলার দুই আসামি গ্রেফতারতানোর মডেল প্রেসক্লাবের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিলমোহনপুরে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলনবাঘায় হ্যাকার চক্রের ৩ সদস্য গ্রেফতারনিয়ামতপুরে বিনোদন মূলক সাথী পার্কের উদ্বোধনরাজশাহী ডিজিটাল সাইন স্টাফ এসোসিয়েশনের ইফতার মাহফিলনন্দীগ্রামের ভাটরা ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণগোদাগাড়ীতে ডিবি পুলিশের অভিযানে ১০০ গ্রাম হেরোইনসহ গ্রেফতার ১রাণীনগরে পুকুর খননের নামে মাটি বিক্রির মহোৎসব, অনুমতি ছাড়াই পূরণ হচ্ছে ফসলী জমিঢাকাস্থ সিংড়া উপজেলা কল্যাণ সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিতগোমস্তাপুরে ৪৫টি মাদ্রাসা ও এতিমখানায় দেয়া হলো সৌদি আরবের খেজুর
Home >> টপ নিউজ >> বিনোদন >> মেয়েকে নিয়ে মুম্বাই ছাড়লেন সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া

মেয়েকে নিয়ে মুম্বাই ছাড়লেন সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া

ধূমকেতু নিউজ ডেস্ক : বচ্চন পরিবারের বউ ঐশ্বরিয়া রাই বচ্চন। দীপাবলি উপলক্ষে পার্টির আয়োজন করা হয় অমিতাভ বচ্চনের বাড়িতে। সেসময় উপস্থিত ছিলেন না এই অভিনেত্রী। শুধু কি তাই, মেয়ে আরাধ্যাকে নিয়ে মুম্বাই ছাড়েন তিনি। খবর আনন্দবাজার অনলাইনের।

সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চন চলতি মাসের প্রথম দিকে নিজের ৫০তম জন্মদিন একাই কাটান। গত ১ নভেম্বর তার পাশে দেখা যায়নি স্বামী অভিষেক বচ্চন বা বচ্চন পরিবারের অন্য কোনো সদস্যকে। শুধু মেয়ে আরাধ্যা বচ্চন ও মা বৃন্দা রাইকে পাশে নিয়ে নিজের ওই বিশেষ দিন উদযাপন করেছিলেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় শুকনো মুখেই স্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে দায় সারেন জুনিয়র বচ্চন। গত সপ্তাহে মণীশ মালহোত্রার দীপাবলির পার্টিতেও অভিষেকহীন ছিলেন ঐশ্বরিয়া। সেই পার্টিতে দেখা মেলেনি বচ্চন পরিবারের কোনো সদস্যের। এ বার বচ্চন পরিবারের দীপাবলির পূজাতে অংশগ্রহণ করলেন না ঐশ্বরিয়া। পূজার দিনই মেয়ে আরাধ্যাকে নিয়ে শহর ছাড়লেন অভিনেত্রী।

রোববার দীপাবলি উপলক্ষে বচ্চনদের বাড়িতে আয়োজন করা হয় একটি পার্টির। তার আগেই ছিল পূজার আয়োজন। সেই পূজায় ছিলেন না ঐশ্বরিয়া। বরং অমিতাভ বচ্চনের সঙ্গে পূজায় অংশ নিতে দেখা যায় তার মেয়ে শ্বেতা বচ্চন নন্দাকে।

অন্যদিকে, সেই পূজা শুরু হওয়ার কয়েক ঘণ্টা আগে মেয়ে আরাধ্যার সঙ্গে মুম্বাই বিমানবন্দরে দেখা যায় ঐশ্বরিয়াকে। দীপাবলির পূজায় অংশগ্রহণ করা তো দূরের কথা, উৎসবের দিন মেয়েকে নিয়ে শহর ছাড়লেন অভিনেত্রী। তবে কি শ্বশুরবাড়ির সঙ্গে দূরত্ব দিন দিন আরও বাড়ছে তার।

২০০৭ সালে অভিষেকের সঙ্গে বিয়ের পরে ১৫ বছরের বেশি সময় ধরে বচ্চন পরিবারের বউ ঐশ্বরিয়া। ২০১১ সালে জন্ম হয় তাদের মেয়ে আরাধ্যার।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728