IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিভাগীয় পর্যায়ে তামাকবিরোধী সচেতনতার স্টিকার ক্যাম্পেইন লফসেরপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাচাঁপাইনবাবগঞ্জে অবৈধ ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দরাণীনগরের আবাদপুকুর মহাবিদ্যালয়ে নবীন বরণপুঠিয়ায় ৫৫১০ কৃষকের মাঝে প্রনোদনার বীজ-সার বিতরণবদলগাছীতে ৪১০০ কৃষকের মাঝে সরিষার বীজ-সার বিতরণবিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না : সমাজকল্যাণ মন্ত্রীগ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, উপকারভোগী ২৫ হাজার মানুষপুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন
Home >> রাজশাহী >> রাজশাহীতে বঙ্গবন্ধুকে নিয়ে দুই দিনব্যাপী আর্ট প্রদর্শনীর উদ্বোধন

রাজশাহীতে বঙ্গবন্ধুকে নিয়ে দুই দিনব্যাপী আর্ট প্রদর্শনীর উদ্বোধন

ধূমকেতু প্রতিবেদক : ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র ও ভারতীয় সহকারী হাইকমিশন রাজশাহীর উদ্যোগে বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে দুই দিন্যাপী আর্ট প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে প্রদর্শনীর উদ্বোধন করেন, রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

অনুষ্ঠানে প্রধান অতিথির মেয়র বলেন, ভারত বাংলাদেশের অকৃত্রিম বন্ধু। ১৯৭১ সালে ভারত বাংলাদেশকে বিভিন্নভাবে সহযোগিতা প্রদান করেছিল। আমরা কৃতজ্ঞতার সাথে সেই সহযোগিতার কথা স্বীকার করি।

মেয়র আরো বলেন, বঙ্গবন্ধু যে স্বপ্নের সোনার বাংলা গড়ার জন্য দেশ স্বাধীন করেছিলেন, সেই সোনার বাংলা গড়তে কাজ করে যাচ্ছেন বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধুকন্যার নেতৃত্বে বাংলাদেশের সর্বক্ষেত্রে উন্নয়ন আজ গর্ব করার মতো।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, রাজশাহীস্থ ভারতীয় সহকারী হাইকমিশনার সঞ্জীব কুমার ভাটি। অতিথিবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন, রাজশাহী বিশ^বিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর আনন্দ কুমার সাহা, প্রফেসর শাহ আজম শান্তনু, রাজশাহী বিভাগের অতিরিক্তি কমিশনার (উন্নয়ন ও আইসিটি) এএনএম মাইনুল ইসলাম, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক, রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার, ডিজিএফআই কর্ণেল আবু রুবেল শাহাবুদ্দিন, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, মহানগর যুবলীগ সভাপতি রমজান আলীসহ গণমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের শুরুতে প্রদীপ প্রজ্জ্বলন করা হয়। এরপর মঞ্চের বক্তব্য শেষে প্রদর্শনী ঘুরে দেখেন প্রধান অতিথি মেয়র খায়রুজ্জামান লিটন ও বিশেষ অতিথিবৃন্দ। আর্ট প্রদর্শনীতে বঙ্গবন্ধুকে নিয়ে ১২ আর্ট শিল্পীর ২৭টি পেইন্টিং প্রদর্শিত হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31