IMG-LOGO

শনিবার, ১৪ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

১ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ, ২৪ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিংড়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানজীবিত থেকেও সরকারী খাতায় মৃত, তিন বছর যাবৎ বয়স্কভাতা থেকে বঞ্চিত ৮৯ বছর বসস্ক মমিনা বেগমমহাদেবপুরে বদ্ধ ঘরে ঝুলছিল যুবকের অর্ধগলিত মরদেহবদলগাছীতে অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ৫০ পরিবার মাঝে ছাগল ও উপকরণ বিতরণতারাগঞ্জে মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতা র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযানবরেন্দ্র অঞ্চলসহ দেশের সকল নদ-নদী দখল দূষণ বন্ধ ও নদীর প্রবাহ জীবন্ত রাখার দাবিতে নদী সমাবেশইরান যুদ্ধে অংশ নিতে রওনা দিয়েছে ২,৫০০ মার্কিন স্থলসেনা৮ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাসইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমানরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯পোরশায় সাপের কামড়ে মাদ্রাসা ছাত্রের মৃত্যুমহান স্বাধীনতা যুদ্ধ স্মরণে, গোমস্তাপুরে আজও অজানা ২ বীর মুক্তিযোদ্ধার পরিচয়এডিস মশার প্রজননস্থল ধ্বংস করতে বাড়ি, আঙিনা ও ড্রেন পরিষ্কার রাখতে হবে: মিনুপোরশা থানার আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিতচারঘাটে চাদা না দেয়ায় সরকারী খাল খননে ব্যবহৃতএসকেভেটর আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে একদল দুর্বৃত্তরা
Home >> টপ নিউজ >> প্রবাস >> ফিলিস্তিনের পক্ষে কথা বলায় মাইক কেড়ে নেওয়া হলো

ফিলিস্তিনের পক্ষে কথা বলায় মাইক কেড়ে নেওয়া হলো

ধূমকেতু নিউজ ডেস্ক : হামাস-ইসরাইল সংঘাতে ফিলিস্তিনিদের পক্ষে কথা বলায় হাত থেকে মাইক কেড়ে নেওয়া হয়েছে জলবায়ু আন্দোলনকর্মী গ্রেটা থানবার্গের। সম্প্রতি নেদারল্যান্ডসে একটি অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় ঘটেছে এই ঘটনা।

জানা গেছে, গত রোববার আমস্টারডামে একটি জলবায়ু বিক্ষোভে অংশ নেওয়ার সময় ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে সাদা-কালো রুমাল (কেফিয়াহ) পরে হাজির হয়েছিলেন সুইডিশ আন্দোলনকর্মী গ্রেটা থানবার্গ। সেখানে বক্তব্য দেওয়ার সময় গাজায় তাৎক্ষণিক যুদ্ধবিরতির আহ্বান জানান তিনি।

কিন্তু এই সময় হঠাৎ এক ব্যক্তি মঞ্চে উঠে এসে গ্রেটার হাত থেকে মাইক কেড়ে নেওয়ার চেষ্টা করেন। তার দাবি, তারা জলবায়ু বিক্ষোভে অংশ নিতে এসেছেন, অন্য কথা শুনতে নয়।

পরে ওই ব্যক্তিকে নিরাপত্তাকর্মীরা সরিয়ে নেওয়ার পর গ্রেটা স্লোগান দিতে শুরু করেন, ‘নো ক্লাইমেট জাস্টিস অন অক্যুপাইড ল্যান্ড’ অর্থাৎ ‘অধিকৃত ভূমিতে জলবায়ু ন্যায়বিচার পায় না’। এ সময় তার সঙ্গে সুর মেলায় উপস্থিত জনতাও।

তবে এই ঘটনার পর পশ্চিমাদের তোপের মুখে পড়তে হয়েছে সুইডিশ তরুণীকে, বিশেষ করে জার্মানিতে। দেশটিতে ক্ষমতাসীন জোটের অন্যতম শরিক দল দ্য গ্রিনসের নেতা রিকার্ডা ল্যাং বলেছেন, ইসরাইল-ফিলিস্তিন সংঘাতে একপাক্ষিক অবস্থানের জন্য গ্রেটা থানবার্গ জলবায়ু সুরক্ষায় অতি প্রয়োজনীয় উদ্বেগের অপব্যবহার করেছেন। সেখানে তিনি অপরাধীদের নাম নেননি বা হামাসের নৃশংসতার নিন্দা জানাননি।

এ জার্মান রাজনীতিবিদের দাবি, গ্রেটা এই বিবৃতির মাধ্যমে জলবায়ু আন্দোলনের মুখ হিসেবে নিজের খ্যাতি নষ্ট করেছেন।

গ্রেটা অবশ্য এর আগেও ফিলিস্তিনের পক্ষেই কথা বলেছেন। গাজায় ইসরাইলের সাম্প্রতিক আগ্রাসন শুরু হলে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে দ্রুত যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছিলেন তিনি। এমনকি ফিলিস্তিনের পক্ষে প্ল্যাকার্ড হাতে রাস্তায়ও নামতে দেখা গেছে এ তরুণীকে।

সূত্র: এএফপি, এনডিটিভি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728