IMG-LOGO

রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সাপাহারে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: মোস্তাফিজুর রহমান এমপিরহনপুরে আম ব্যবসায়ি সমিতির সাধারণ সভাশহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজেরএকাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিতসিরাজগঞ্জে ৮ নভেম্বর গণ প্রকৌশল দিবস উপলক্ষে বনার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাগ্লোবাল ওয়ান সুবিধাবঞ্চিত পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি মিলনসত্য ও নিরপেক্ষতার ৫০ বছর: রাজশাহীতে দৈনিক সমাচার পত্রিকার সুবর্ণজয়ন্তী উদযাপিত১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালন
Home >> প্রবাস >> লিড নিউজ >> কাতার, ইসরায়েল ও মিশরের নেতাদের সাথে বাইডেনের ফোনালাপ

জিম্মি বিষয়ে

কাতার, ইসরায়েল ও মিশরের নেতাদের সাথে বাইডেনের ফোনালাপ

ধূমকেতু নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বুধবার মিশর, ইসরায়েল এবং কাতারের নেতাদের সাথে জিম্মিদের মুক্তির বিষয় নিয়ে ফোনালাপ করেছেন। হোয়াইট হাউস বলেছে, ইসরায়েল ও হামাসের মধ্যে জিম্মি চুক্তি ঘোষণার পর তাদের সাথে এটি বাইডেনের প্রথম প্রকাশ্যে ফোনালাপ।

বাইডেন এবং তার সরকার চুক্তির জন্য কাতার এবং মিশরের মাধ্যমে আলোচনা করেছিল। যুদ্ধ-বিধ্বস্ত গাজায় চার দিনের যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হলে হামাস কমপক্ষে ৫০ জন জিম্মিকে মুক্তি দেবে এবং ইসরায়েল বহু ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে।

তিন নেতা ভিন্ন ভিন্ন শিবিরের প্রতিনিধিত্ব করেন। তবে কাতারে হামাস তাদের রাজনৈতিক কার্যালয় পরিচালনা করে এবং কাতার একটি প্রধান কূটনৈতিক মাধ্যম হিসাবে কাজ করে। ইসরায়েল হামাসকে ধ্বংস করার অঙ্গীকার করেছে এবং কাতার ও মিশর উভয়ই ইসরায়েলের অবরোধের মধ্যে গাজা উপত্যকায় দীর্ঘ সহযোগিতা করেছে এবং সাম্প্রতিক সংঘর্ষে ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের সুরক্ষার আহ্বান জানিয়েছে।

হোয়াইট হাউস জানায়, তিন পক্ষের আলোচনা ছিল ‘হামাস কর্তৃক জিম্মিদের মুক্তি নিশ্চিত করার চুক্তি এবং এই অঞ্চলের সর্বশেষ ঘটনাবলীর সাথে সম্পর্কিত।’

বাইডেন এবং কাতারের আমির তামিম বিন হামাদ আল-থানি ‘চুক্তিটি সম্পূণরূপে বাস্তবায়ন নিশ্চিত করার জন্য ঘনিষ্ঠ যোগাযোগে রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।’

হোয়াইট হাউস জানায়, ‘তারা বেসামরিক নাগরিকদের জীবন রক্ষা, আন্তর্জাতিক মানবিক আইনের প্রতি শ্রদ্ধা এবং গাজায় ফিলিস্তিনিদের মানবিক সহায়তা বৃদ্ধি ও টেকসই করার গুরুত্ব পুনর্ব্যক্ত করেছেন।’

ইসরায়েলি কর্মকর্তারা এএফপি’কে বলেছেন, শুক্রবারের আগে ‘কোন বিরতি’ হবে না। এতে প্রত্যাশিত চুক্তির বাস্তবায়ন বিলম্বিত হবে। স্থানীয় সময় সকাল ১০টায় চুক্তির বাস্তবায়ন শুরুর আশা ছিল। এ বিষয়ে বাইডেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির সাথে পৃথকভাবে টেলিফোনে কথা বলেছেন।

নেতানিয়াহুর সাথে টেলিসংলাপে বাইডেন ‘প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করেছেন যে, তিনি বাকি সমস্ত জিম্মিদের মুক্তির জন্য কাজ চালিয়ে যাবেন।’

‘প্রেসিডেন্ট লেবানিজ সীমান্তের পাশাপাশি পশ্চিম তীরে শান্তি বজায় রাখার গুরুত্বের উপর জোর দিয়েছেন।’
এদিকে বাইডেন সিসিকে বলেছেন, ‘কোন অবস্থাতেই মার্কিন যুক্তরাষ্ট্র গাজা বা পশ্চিম তীর থেকে ফিলিস্তিনিদের জোরপূর্বক স্থানান্তর করার বা গাজার সীমানা পুননির্ধারন করার অনুমতি দেবে না’। পাশাপাশি এটি নিশ্চিত করেন যে, গাজা ‘হামাসের অভয়ারণ্য হতে পারবে না’।

‘মার্কিন প্রেসিডেন্ট একটি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতি তার অঙ্গীকার নিশ্চিত করেছেন এবং সেই ফলাফলের শর্ত নির্ধারণে মিশরের অপরিহার্য ভূমিকাকে স্বীকৃতি দিয়েছেন।’

ইসরায়েলের প্রতিশোধমূলক বিরতিহীন বিমান হামলা এবং স্থল অভিযানে গাজার বেশিরভাগ অংশ ধ্বংসস্তুপে পরিণত হয়েছে এবং হাজার হাজার শিশুসহ ১৪,১০০ জনকে হত্যা করেছে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতি হবে না, হামাসকে ধ্বংস করাই তার লক্ষ্য।

সূত্র: বাসস

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatu-news-615953213/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews/

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31