IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলি
Home >> খেলা >> ওয়াই.এম. স্পোর্টি ক্লাব রাজশাহীর শতবর্ষপূর্তি উদযাপন

ওয়াই.এম. স্পোর্টি ক্লাব রাজশাহীর শতবর্ষপূর্তি উদযাপন

ওয়াই.এম. স্পোর্টি ক্লাব রাজশাহীর শতবর্ষপূর্তি উদযাপন

ধূমকেতু প্রতিবেদক : ওয়াই.এম. স্পোর্টি ক্লাব, রাজশাহীর গৌরব ও ঐতিহ্যের শতবর্ষপূর্তি উৎসব উদযাপন করা হয়েছে।

শুক্রবার (৮ ডিসেম্বর) বেলা ১২টায় তালাইমারী রাণীনগর শহীদ মিনার প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, অতীতে ক্লাবগুলো থেকে খেলাধূলা সহ বিভিন্ন বিষয় চর্চা করা হতো। তবে পৃষ্ঠপোষকতার অভাবে অনেক কর্মকাণ্ড সীমিত করতে বাধ্য হয়। সিটি কর্পোরেশনের নানাবিধ কর্মকাণ্ডের মধ্যে ক্রীড়া সংগঠন ও ক্লাবগুলোতে সহযোগিতা করা অন্যতম একটি কাজ। রাজশাহী সিটি কর্পোরেশনের ক্রিকেট একাডেমি, ফুটবল একাডেমিতে আর্থিক সহযোগিতা করে আসছি, এটি অব্যাহত রাখা হবে।

তিনি আরও বলেন, যুব সমাজকে সঠিকপথে পরিচলনা করা, মাদক থেকে দূরে রাখতে খেলাধূলা গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে। যুব সমাজকে মাঠমুখী করতে রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে ক্রিকেট, ফুটবল, হকি, ভলিবল ইত্যাদি খেলাধূলা পর্যায়ক্রমে আয়োজন করা হবে। ২০২৪ থেকে শুরু করে বিভিন্ন টুর্নামেন্ট আয়োজন আগামীতে চলমান থাকবে।

ওয়াই.এম. স্পোর্টি ক্লাব শতবর্ষ উদ্যাপন কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা ডা. আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাদী, বিশিষ্ট ক্রীড়াবিদ মোশারফ হোসেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, কবিকুঞ্জের সভাপতি অধ্যাপক রুহুল আমিন প্রামাণিক, বিশিষ্ট ক্রীড়াবিদ খায়রুল আনাম, বিশিষ্ট শিল্পপতি হাসেন আলী, ওয়াই.এম. স্পোর্টি ক্লাব এর সহ সভাপতি ও মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল হক পিন্টু, ২৫নং ওয়ার্ড কাউন্সিলর আলিফ আল মাহমুদ লুকেন প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ওয়াই.এম. স্পোর্টি ক্লাবের সাধারণ সম্পাদক আবু সাঈদ মাস্টার। শুভেচ্ছা জ্ঞাপন করেন ওয়াই.এম. স্পোর্টি ক্লাব শতবর্ষ উদযাপন কমিটির সদস্য সচিব প্রকৌশলী একেএম খাদেমুল ইসলাম ফিকশন। সঞ্চালনা করেন উদযাপন কমিটির অর্থ সচিব অধ্যাপক সাইফুল ইসলাম চুনি ও মুক্তিযুদ্ধ ৭১, রাজশাহী মহানগর সেক্টর কমান্ডার্স ফোরামের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জ্বল।

অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আব্দুল হাদী, বিশিষ্ট ক্রীড়াবিদ মোশারফ হোসেন, বিশিষ্ট ক্রীড়াবিদ মো. খায়রুল আনাম, বিশিষ্ট ক্রীড়াবিদ হাফিজুল হক হ্যাপিকে ক্লাবের পক্ষ থেকে গুণিজন সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধিত গুণিজনদের হাতে সম্মানা স্মারক তুলে দেন রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

এরআগেওয়াই.এম. স্পোর্টি ক্লাবের শতবর্ষপূর্তি উৎসব উপলক্ষ্যে সকালে জাতীয় ও ক্লাব পতাকা উত্তোলন এবং শহীদ মিনার শহীদ চত্বর-৭১ এ পুষ্পিত শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatu-news-615953213/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews/

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31