IMG-LOGO

রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সাপাহারে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: মোস্তাফিজুর রহমান এমপিরহনপুরে আম ব্যবসায়ি সমিতির সাধারণ সভাশহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজেরএকাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিতসিরাজগঞ্জে ৮ নভেম্বর গণ প্রকৌশল দিবস উপলক্ষে বনার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাগ্লোবাল ওয়ান সুবিধাবঞ্চিত পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি মিলনসত্য ও নিরপেক্ষতার ৫০ বছর: রাজশাহীতে দৈনিক সমাচার পত্রিকার সুবর্ণজয়ন্তী উদযাপিত১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালন
Home >> প্রবাস >> লিড নিউজ >> গাজায় প্রতিদিন ইসরাইলি সেনারা মরছেন

গাজায় প্রতিদিন ইসরাইলি সেনারা মরছেন

ধূমকেতু নিউজ ডেস্ক : ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসকে নির্মূলের লক্ষ্য নিয়ে অবরুদ্ধ গাজা ভূখণ্ডে হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল। জবাবে ইসরাইলি সেনাদের বিরুদ্ধে পাল্টা প্রতিরোধ চালাচ্ছে হামাসও।

হামাসযোদ্ধাদের হামলায় প্রতিদিনই সেনা হারাচ্ছে ইসরাইল। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কঠোর সমালোচনা করেছেন ইসরাইলের বিরোধী নেতা ইয়ার লাপিদ। তিনি বলেন, গাজায় একের পর এক ইসরাইলি সেনা প্রাণ হারালেও নেতানিয়াহু মিথ্যা বলেই চলেছেন। খবর আনাদোলুর।

প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকায় ইসরাইলি সেনাদের হত্যাকাণ্ডের শিকার হওয়ার সময়ও অবিরাম মিথ্যাচার করা এবং দায়িত্ব এড়ানোর জন্য বেনিয়ামিন নেতানিয়াহুকে অভিযুক্ত করেছেন ইসরাইলি বিরোধী নেতা ইয়ার লাপিদ।

বুধবার সামাজিকমাধ্যম এক্সে তিনি বলেন, ‘নেতানিয়াহু তার সারাজীবন যা করেছেন, এখনো তাই করছেন। আর সেটি হচ্ছে— উসকানি, মিথ্যা বলা এবং মানুষের মাঝে ঘৃণা তৈরি করা।’

তিনি আরও বলেন, ‘নেতানিয়াহু এখনো কেবল এটিই করে চলেছেন। সেটিও আবার এমন একটি তিক্ত যুদ্ধের মধ্যে যেখানে ইসরাইলি সেনারা প্রতিদিন নিহত হচ্ছেন।’

লাপিদ আরও বলেন, ‘গাজায় ইসরাইলি সেনারা যখন নিহত হচ্ছেন, তখন নেতানিয়াহু আবারও যুক্তরাষ্ট্রের সঙ্গে, আমার সঙ্গে, (যুদ্ধকালীন মন্ত্রিসভার মন্ত্রী) বেনি গ্যান্টজ এবং গাদি আইসেনকোটের সঙ্গে বিরোধ সৃষ্টি করেছেন।’

মূলত গাজায় চলমান যুদ্ধের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে নেতানিয়াহুর মতবিরোধের সৃষ্টি হয়েছে। বাইডেন বলেছেন, গাজায় নির্বিচারে বোমা হামলা চালিয়ে বিশ্বব্যাপী সমর্থন হারাচ্ছে ইসরাইল।

মার্কিন ডেমোক্র্যাটিক এই প্রেসিডেন্টের মন্তব্যকে ইসরাইলের নেতৃত্বের বিরুদ্ধে এখনো পর্যন্ত তার সবচেয়ে কঠোর সমালোচনা বলে মনে করা হচ্ছে।

এ ছাড়া বিভিন্ন ইস্যুতে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে মতভেদ রয়েছে বলে স্বীকার করেছেন প্রেসিডেন্ট বাইডেন। দ্বিপক্ষীয় সম্পর্কে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সেসব মতভেদ দূর হয়নি বলে উল্লেখ করেছেন তিনি।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatu-news-615953213/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews/

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31