IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলি
Home >> খেলা >> রাজশাহীতে বসুন্ধরা বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লীগের উদ্বোধন

রাজশাহীতে বসুন্ধরা বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লীগের উদ্বোধন

রাজশাহীতে বসুন্ধরা বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লীগের উদ্বোধন

ধূমকেতু প্রতিবেদক : বাংলাদেশ ফুটবল ফেডারেশন আয়োজনে রাজশাহী জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় বসুন্ধরা বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লীগ ২০২৩-২০২৪ এর উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (২২ ডিসেম্বর) দুপুর আড়াইটায় মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়াম, রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে বেলুন ফেস্টুন উড়িয়ে বসুন্ধরা বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লীগের খেলার উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, বসুন্ধরা বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লীগের ভেন্যু হিসেবে রাজশাহীকে বেছে নেওয়া হয়েছে, এটি আমাদের জন্য বড় পাওয়া। নানা সীমবদ্ধতার মধ্যেও রাজশাহীর ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে আমরা কাজ করে যাচ্ছি।

মেয়র আরও বলেন, রাজশাহীতে মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়াম, শহীদ এএইচএম কামারুজ্জামান বিভাগীয় স্টেডিয়াম, রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেডিয়াম রয়েছে। রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে নদীর ধারে একাধিক ক্রীড়ার স্থাপনা করার পরিকল্পনা রয়েছে। রাজশাহীতে বৃহত্তর পরিসরে ফুটবলের আয়োজক বসুন্ধরা গ্রুপকে ধন্যবাদ জানান রাসিক মেয়র। দেশের ক্রীড়াঙ্গনকে আরো এগিয়ে নিতে অন্যান্য গ্রুপ অব কোম্পানীকে এগিয়ে আসার আহবান জানান তিনি।

রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কল্যাণ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে দেন রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও জেলা ফুটবল এসাসিয়েশনের সভাপতি ওয়াহেদুন নবী।

এসময় উপস্থিত ছিলেন, জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক শামসুজ্জামান রতন, কোষাধ্যক্ষ জিয়া হাসান আজাদ হিমেল, সদস্য সাইফুল ইসলাম কালু, জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সরকার, নির্বাহী সদস্য আলী আফতাব তপনসহ অন্য সদস্যবৃন্দ।

উল্লেখ্য, সারাদেশের ৫টি ভেন্যুতে খেলা আয়োজনের অংশ হিসেবে রাজশাহীতে মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে এই লীগের খেলা শুরু হলো। ভেন্যুর উদ্বোধনী দিনের খেলায় মোহামেডান স্পোর্টিং ক্লাব ২-১ গোলে ফর্টিস এফসি লিঃ কে হারায়। বিজয়ী দলের পক্ষে শাহারিয়ার ইমন ১৪ ও নাইজেরিয়ার ফুটবলার ইমানুয়েল টনি আগবাজী ৯০ মিনিটের মাথায় গোল করেন। বিজিত দলের পক্ষে গামবিয়ার ওমর সরোর ৪৩ মিনিটে ১টি গোল পরিশোধ করেন।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatu-news-615953213/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews/

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31