IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> প্রবাস >> লিড নিউজ >> ‘হামাসের বিরুদ্ধে যুদ্ধে আমরা হেরে গেছি’

‘হামাসের বিরুদ্ধে যুদ্ধে আমরা হেরে গেছি’

ধূমকেতু নিউজ ডেস্ক : ইসরাইল হামাসের বিরুদ্ধে যুদ্ধে হেরে গেছে। এখন নেতানিয়াহু পদত্যাগ করলেই বিজয় অর্জিত হতে পারে বলে মন্তব্য করেছেন দেশটির প্রতিরক্ষা বাহিনীর সাবেক প্রধান ড্যান হ্যালুটজ।

হাইফাতে সরকার বিরোধী বিক্ষোভকারীদের সঙ্গে তার কথোপকথনের সময় তিনি এই মন্তব্য করেন। তার বক্তব্যটি ইসরাইলি টেলিভিশন চ্যানেল ১৪ এ প্রচারিত হয়েছে। খবর আলজাজিরার।

প্রতিবেদনে বলা হয়েছে, অনেক ইসরাইলি তার এই বক্তব্যকে সাধুবাদ জানিয়েছেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কুদ্রা এক বিবৃতিতে বলেছেন, ৭ অক্টোবর থেকে গাজায় ইসরাইলি হামলায় ২০ হাজার ৯১৫ জন নিহত এবং ৫৪ হাজার ৯১৮ জন আহত হয়েছেন।

বিবিতৃতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় গাজায় ইসরাইলি হামলায় ২৪১ জন নিহত এবং ৩৮২ জন আহত হয়েছে।

এদিকে পশ্চিম তীরে ইসরাইলি বাহিনী গত রাতে অভিযান চালিয়ে কমপক্ষে ৫৫ জনকে আটক করেছে। বন্দি ও সাবেক বন্দি বিষয়ক কমিশন এবং ফিলিস্তিনি প্রিজনার্স সোসাইটি এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।

বন্দি অধিকার গোষ্ঠীগুলো জানিয়েছে, নাবলুস, তুবাস এবং তুলকারেমসহ অধিকৃত পশ্চিম তীরে অভিযানগুলো চালিয়েছে ইসরাইল।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ৭ অক্টোবর থেকে ইসরায়েলি বাহিনীর হাতে গ্রেফতারের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৭৮৫ জন।

ইসরাইলি সেনাবাহিনীর প্রধান হারজি হালেভি বলেছেন, তিনি গাজায় পরিস্থিতি মূল্যায়ন করেছেন এবং যুদ্ধ আরও অনেক মাস চলবে।

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কথাই তুলে ধরেছেন সেখানকার সেনাপ্রধান। নেতানিয়াহুও বলেছেন, হামাসকে নির্মূলের লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত গাজায় অভিযান চলবে।

তবে গাজার বাস্তবতা হলো, গত ৮১ দিনে যেসব উদ্দেশ্য নিয়ে গাজায় অভিযান শুরু করেছিল ইসরায়েল। সেগুলোর কোনোটিই অর্জন করতে পারেনি ইসরাইলি বাহিনী। গাজায় স্থল অভিযানে এখন পর্যন্ত ১৬২ ইসরাইলি সেনা নিহত হয়েছে।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatu-news-615953213/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews/

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31