IMG-LOGO

বৃহস্পতিবার, ৮ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

২৩ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বলিউডের জনপ্রিয় অভিনেতা নানা পাটেকর আর নেইমেসির বিদায়ে রোনালদো যে বার্তা দিলেননন্দীগ্রামে মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি মনোনীত হলেন সুমনবাঘায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ উৎসব শুরু হচ্ছে আজশেখ হাসিনাকে দেশে ফেরানোর প্রক্রিয়া জানাল ভারতনন্দীগ্রামে উপজেলা যুবদলের বিক্ষোভ মিছিলরাহুল-প্রিয়াঙ্কা গান্ধীকে ফের আটক‘বন্ধুত্ব চাইলে পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে হবে’অবশেষে চারঘাটের নন্দনগাছী ষ্ট্রেশনে থামলো ট্রেনবন্ধ ষ্ট্রেশন চালু ও সংস্কারের উদ্বোধন করলেন সাংসদ চাঁদরাজশাহী বিসিপিএ উদ্যোগে উত্তম কৃষি চর্চা (GAP) বিষয়ক কৃষক প্রশিক্ষননিয়ামতপুরে গ্রাম পুলিশের মাঝে সাইকেল বিতরণসিরাজগঞ্জে বায়ুদূষণ রোধে মোবাইল কোর্ট: ৮০০০০/-টাকা অর্থদন্ডউপজেলা প্রশাসকদের জরুরি নির্দেশনাগোমস্তাপুরে দুস্থ ও অসহায়দের মাঝে অনুদানের চেক ও বিশেষ আর্থিক অনুদান বিতরণতানোরে দ্রুত গতিতে চলছে প্রতিমায় রংতুলির কাজ, বরণের অপেক্ষায় পূজারীরা
Home >> রাজশাহী >> লিড নিউজ >> ভাস্কর্য ইস্যুতে সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী

ভাস্কর্য ইস্যুতে সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী

বাংলাদেশ পুলিশ

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক : চলমান ভাস্কর্য ইস্যু নিয়ে রাজশাহীতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বলছেন, এই ইস্যুকে কেন্দ্র করে যেন কোন ধরনের অরাজক পরিস্থিতি সৃষ্টি না হয় সেজন্য তারা তৎপর রয়েছেন। রাজশাহীতে যেসব স্থানে বঙ্গবন্ধুর মুর‌্যাল রয়েছে সেই এলাকাগুলোতেও নিরাপত্তা বাড়ানো হয়েছে। বিশেষ গোয়েন্দা সংস্থাও এ বিষয়ে কাজ করছে বলে জানা যায়।

সম্প্রতি রাজধানীর শনির আখড়া এলাকায় সড়কে জাতির জনক বঙ্গবন্ধুর একটি প্রতিকৃতি স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়। এর জের ধরে বঙ্গবন্ধুর ভাস্কর্যসহ যেকোনও ধরনের প্রতিকৃতি স্থাপনের বিরোধিতা করে তা প্রতিহতের ডাক দেন মাওলানা মামুনুল হক। এরপর থেকেই আলেমদের একাংশ একযোগে ভাস্কর্য ইস্যু নিয়ে মাঠে নামে। এর মধ্যেই দুদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের মধুসূদন দত্তের ভাস্কর্যের একটি কান ভেঙে দেয় দুষ্কৃতকারীরা। শুক্রবার রাতে কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর একটি নির্মাণাধীন ভাস্কর্যের হাত ও মুখম-ল ভেঙে ফেলে অজ্ঞাত দুর্বৃত্তরা।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ভাস্কর্য ইস্যু নিয়ে সরকারের পক্ষ থেকেও কৌশলে বিষয়টি মোকাবিলা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কঠোর আইন প্রয়োগের চাইতে রাজনৈতিকভাবে তা সমাধানের চেষ্টা চলছে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার ইখতেখায়ের আলম জানান, ভাস্কর্য ইস্যু নিয়ে রাজশাহীতে আরএমপি ও গোয়েন্দা সংস্থার সদস্যরা তৎপর রয়েছেন। যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিহত করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930