IMG-LOGO

রবিবার, ১৯ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ১ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ফুলবাড়ীতে জাতীয় টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে প্রশিক্ষণ সভা অনুষ্ঠিতচাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্তে প্রায় ছয় হাজার নেশা জাতীয় সিরাপ জব্দ করেছে বিজিবি‘তেলের দাম বাড়ানোর সঙ্গে আইএমএফ’র সম্পর্ক নেই’বাংলাদেশ ও শ্রীলংকা নারী দলের তিন ম্যাচ ওয়ানডে সিরিজ কাললিবিয়া উপকূলে ১ বাংলাদেশিসহ ১৭ অভিবাসীর মরদেহ উদ্ধারচারঘাটে বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মৃত্যু, পরিবারের আহাজারিকুষ্টিয়ায় পুকুরে ভাসলো নবজাতকের লাশতানোরে বিএনপির মতবিনিময় সভাতানোর পৌরসভা স্কুল এন্ড কলেজে বিদায় ও সম্মাননামোহনপুরে সাংবাদিক মোজাহারুল ইসলামের ইন্তেকালতানোরে সার ব্যবসায়ীদের সাথে এমপির মতবিনিময়গোমস্তাপুরে কর্মব্যস্ত দিন পার করলেন এমপিচাঁপাইনবাবগঞ্জে পিকআপ-সাইকেল মুখোমুখি সংঘর্ষে বৃদ্ধ নিহতনন্দীগ্রামে আগুনে পুড়ে ছাই কৃষকের বাড়িরাণীনগরে ধানে বিএলবি রোগের আক্রমণে দিশেহারা কৃষক
Home >> টেক ওয়ার্ল্ড >> টপ নিউজ >> ত্রিশ হাজার সরকারি ওয়েবসাইটে গোলযোগ

ত্রিশ হাজার সরকারি ওয়েবসাইটে গোলযোগ

ধূমকেতু নিউজ ডেস্ক : দেশের প্রায় ৩০ হাজার সরকারি ওয়েবসাইটে গোলযোগ দেখা দিয়েছে। এসব ওয়েবসাইটে প্রবেশ করা যাচ্ছে না। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানির (বিটিসিএল) মগবাজার কার্যালয়ে বৈদ্যুতিক গোলযোগের কারণে এ সমস্যা হয়েছে বলে জানা গেছে।

রোববার সন্ধ্যা পর্যন্ত জনপ্রশাসন, শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর, আইন মন্ত্রণালয়, খাদ্য অধিদফতর, এটুআইসহ অনেক ওয়েবসাইটে প্রবেশ করা যাচ্ছিল না।

এ বিষয়ে সরকারি ওয়েবসাইটের পোর্টাল ডেভেলপার এটুআই’র প্রধান কারিগরি কর্মকর্তা আরফে এলাহী গণমাধ্যমকে জানান, সরকারি মন্ত্রণালয় ও দফতরের মিলে মোট ওয়েবসাইট রয়েছে প্রায় ৪২ হাজার। বেশিরভাগ ওয়েবসাইটই রয়েছে বিটিসিলের সার্ভারে। আর বাকিগুলো রয়েছে ন্যাশনাল ডাটা সেন্টারে।

তিনি জানান, আজ (রোববার) সকালে মগবাজার বিটিসিএল অফিসে বৈদ্যুতিক গোলযোগের পরই ডটগভ ডটবিডি সার্ভারের পাওয়ার সিস্টেমে সমস্যা দেখা দেয়। এর ফলে জাতীয় তথ্য বাতায়নের (পোর্টাল) আওতাধীন ডোমেইন ডটগভ ডটবিডির প্রায় ৪০ হাজার সরকারি ওয়েবসাইটের মধ্যে প্রায় ৩০ হাজার সাইটে প্রবেশ করা যাচ্ছে না।

এটুআই’র প্রধান কারিগরি কর্মকর্তা আরও উল্লেখ করেন- ওয়েবসাইটগুলোর মধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়, মন্ত্রিপরিষদ বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয়সহ গুরুত্বপূর্ণ ৬২টি সাইটকে সংবেদনশীল মনে করা হয়। তার মধ্যেও কয়েকটি এ সমস্যায় রয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031