IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> প্রবাস >> লিড নিউজ >> ইসরায়েলের দুই মাসের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান হামাসের

ইসরায়েলের দুই মাসের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান হামাসের

ধূমকেতু নিউজ ডেস্ক : দুই মাসের যুদ্ধবিরতির বিনিময়ে গাজায় আটক ইসরায়েলি বন্দিদের মুক্তি দেয়ার প্রস্তাব পত্রপাঠ নাকচ করে দিয়েছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস। দখলদার ইসরায়েল সরকার প্রস্তাব দিয়েছিল যে, গাজায় দুই মাস আগ্রাসন বন্ধ থাকবে এবং এই সময়ে ইসরায়েলি কারাগারে আটক কিছু ফিলিস্তিনি বন্দির মুক্তির বিনিময়ে ইসরাইলি পণবন্দিদের ছেড়ে দেবে হামাস। খবর রেডিও তেহরানের।

কিন্তু গাজা নিয়ন্ত্রণকারী সংগঠনটি কঠোর ভাষায় এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতির আলোচনায় অন্যতম মধ্যস্থতাকারী মিশরের একজন সিনিয়র কর্মকর্তা একথা জানিয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বার্তা সংস্থা এপিকে বলেছেন, ওই দুই মাস সময়ের মধ্যে হামাস নেতাদেরকে গাজা ছেড়ে চলে যাওয়ার সুযোগ দেয়ার যে প্রস্তাব ইসরায়েল দিয়েছিল তাও প্রত্যাখ্যান করেছে হামাস। সংগঠনটি বলেছে, পণবন্দিদের মুক্ত করতে হলে ইসরায়েলকে গাজা উপত্যকা থেকে সম্পূর্ণ সেনা প্রত্যাহার করতে হবে এবং ফিলিস্তিনি জনগণকে তাদের ঘরবাড়িতে ফিরে যেতে দিতে হবে।

ইসরায়েলের প্রস্তাবে বলা হয়েছিল, হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ারসহ অন্যান্য হামাস নেতাকে গাজা থেকে ভিন্ন কোনো দেশে চলে যাওয়ার সুযোগ দেয়া হবে। অথচ যুদ্ধের শুরুতে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী বলেছিলেন, সিনওয়ার এখন একজন মৃত ব্যক্তি যিনি টানেলের মধ্যে হেঁটে বেড়াচ্ছেন। এই বক্তব্যের মাধ্যমে গ্যালান্ট বুঝিয়েছিলেন, সিনওয়ারকে হত্যা করা এখন সময়ের ব্যাপার মাত্র। কিন্তু সে হুমকির পর ১১০ দিন পেরিয়ে গেলেও সিনওয়ারের অবস্থান এখন শনাক্তই করতে পারেনি ইসরায়েল।

হামাস শুরু থেকেই তাদের এক দফা দাবিতে অটল রয়েছে। ইসরায়েল যুদ্ধ বন্ধ করে গাজা থেকে সেনা প্রত্যাহার না করা পর্যন্ত পণবন্দিদের মুক্তির বিষয়ে কোনো আলোচনা হবে না।

হামাস ইসরায়েলের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে বলে মিশর খবর দিলেও মধ্যস্থতাকারী অপর দেশ কাতার বলেছে, তারা উভয় পক্ষের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি মঙ্গলবার রাতে এক সংবাদ সম্মেলনে বলেন, তিনি এখনও ইসরাইল ও হামাসের মধ্যে একটি চুক্তির বিষয়ে আশাবাদী। তবে হামাসের প্রত্যাখ্যানের বিষয়টি ইহুদিবাদী ইসরায়েলি কর্মকর্তারা এখনও আনুষ্ঠানিকভাবে জানেন না বলে টাইমস অব ইসরায়েল দাবি করেছে।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatu-news-615953213/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews/

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31