IMG-LOGO

রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সাপাহারে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: মোস্তাফিজুর রহমান এমপিরহনপুরে আম ব্যবসায়ি সমিতির সাধারণ সভাশহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজেরএকাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিতসিরাজগঞ্জে ৮ নভেম্বর গণ প্রকৌশল দিবস উপলক্ষে বনার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাগ্লোবাল ওয়ান সুবিধাবঞ্চিত পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি মিলনসত্য ও নিরপেক্ষতার ৫০ বছর: রাজশাহীতে দৈনিক সমাচার পত্রিকার সুবর্ণজয়ন্তী উদযাপিত১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালন
Home >> প্রবাস >> লিড নিউজ >> আজ আন্তর্জাতিক আদালতের রায়

গাজায় গণহত্যা

আজ আন্তর্জাতিক আদালতের রায়

ধূমকেতু নিউজ ডেস্ক : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় গণহত্যা চালানোর অভিযোগ এনে ইসরায়েলের বিরুদ্ধে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেয়ার জন্য আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) আবেদন জানিয়েছিল দক্ষিণ আফ্রিকা। সেই মামলার রায় ঘোষণা হবে আজ।

শুক্রবার (২৬ জানুয়ারি) রায় ঘোষণার মাধ্যমে নিজেদের সিদ্ধান্ত জানাবেন আন্তর্জাতিক বিচার আদালতে ১৭ সদস্যের বিচারক প্যানেল। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় নেদারল্যান্ডসের দ্য হেগে এই শুনানি শুরু হওয়ার কথা রয়েছে; চলবে প্রায় এক ঘণ্টা। সংস্থাটির এক্স অ্যাকাউন্টে বৃহস্পতিবার প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

তবে, দক্ষিণ আফ্রিকার মামলায় ইসরায়েলের বিরুদ্ধে মূল যে অভিযোগ, অর্থাৎ, গাজায় গণহত্যা হয়েছে কি না সে বিষয়ে আজ কোনো সিদ্ধান্ত জানাবে না আন্তর্জাতিক আদালত। আপাতত, গাজায় সংঘাত বন্ধে জরুরি হস্তক্ষেপের যে আবেদন জানিয়েছিল দক্ষিণ আফ্রিকা, সেদিকেই নজর দেওয়া হচ্ছে।

গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে, গত দুই মাস ধরে চলা ইসরায়েলি আগ্রাসনে অবরুদ্ধ উপত্যাকাটির বেশিরভাগ বাসযোগ্য এলাকা ধ্বংস হয়ে গেছে এবং প্রায় ২৬ হাজার নিরপরাধ ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে।

আন্তর্জাতিক আদালতের কাছে মামলাটি সরাসরি খারিজ করার দাবি জানিয়েছে ইসরায়েল। গত বৃহস্পতিবার ইসরায়েলি সরকারের এক মুখপাত্র বলেছেন, তারা আশা করছেন, জাতিসংঘের শীর্ষ আদালত এই ‘মিথ্যা’ অভিযোগগুলো ছুড়ে ফেলবে।

এদিকে গাজায় ইসরায়েলি বর্বর আগ্রাসন এখনও থামার নাম নেই। সর্বশেষ ২৪ ঘণ্টায় অবরুদ্ধ উপত্যকাটিতে ২৪টিরও বেশি হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি সেনারা। এতে প্রাণ হারিয়েছে ২০০ জনেরও বেশি ফিলিস্তিনি, আহত হয়েছেন অন্তত ৩৭০ জন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, ‘অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়েছেন এবং উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।’

মন্ত্রণালয় এক বিবৃতিতে বলা হয়েছে, গত বছরের ৭ অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা ২৫ হাজার ৯০০ ছাড়িয়ে গেছে। বর্বর এই আগ্রাসনে এখন পর্যন্ত আহত হয়েছেন ৬৪ হাজার ১১০ জন।

জাতিসংঘের সংস্থাগুলো বলছে, ইসরায়েলের নির্বিচার হামলায় ইতোমধ্যে অবরুদ্ধ ভূখণ্ডটির ৬০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে, বাস্তুচ্যুত হয়েছেন সেখানকার প্রায় ৮৫ শতাংশ বাসিন্দা।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatu-news-615953213/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews/

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31