IMG-LOGO

রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় সার সংকট নিয়ে মতবিনিময়, কৃষকদের স্বার্থে সরকারের সহযোগিতা চাইলেন এমপি ডাঃ বারীমান্দায় সরকারি সংরক্ষিত পুকুরের সাড়ে৬ লাখ টাকার মাছ লুটের অভিযোগরূপরেখা কিশোর মেলার বিভিন্ন প্রজাতীর চারা রোপনহাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসায় অভিভাবক সমাবেশসিরাজগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাসিরাজগঞ্জ সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজও রাসায়নিক সার বিতরণনিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য রুখতে প্রশাসনকে সহায়তা করবে বিএনপি: রিজভীকৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনীভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জনহরমুজ প্রণালির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’নেওয়া ইরানের দাবিসিংড়ায় তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার বার্ষিক প্রদর্শনীদেশের জ্বালানি খাতে সুখবর, ভোলায় গ্যাস কূপের সন্ধানসংগীতশিল্পী রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার‘এসপি জাহাঙ্গীরের রাষ্ট্রদ্রোহের দায় নেবে না পুলিশ’ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
Home >> জাতীয় >> টপ নিউজ >> ‘বাংলাদেশ-ভারত আরো দ্বিপাক্ষিক কর্মকাণ্ডে যুক্ত হবে’

‘বাংলাদেশ-ভারত আরো দ্বিপাক্ষিক কর্মকাণ্ডে যুক্ত হবে’

ধূমকেতু নিউজ ডেস্ক : পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন আজ বলেছেন, আগামী বছর বাংলাদেশের ৫০তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ঢাকা ও নয়াদিল্লী আরো অধিক দ্বিপাক্ষিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হবে। তিনি রোববার ‘বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের অবদান’ শীর্ষক এক ওয়েবিনারে বক্তব্য প্রদানকালে এ কথা বলেন।

তিনি বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতার ৫০তম বার্ষিকীতে ভারত ও বাংলাদেশের মধ্যে অনেক দ্বিপাক্ষিক কর্মকাণ্ড প্রত্যক্ষ করা যাবে।’ ভার্চুয়াল এই আলোচনা সভায় বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী, বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, শিক্ষাবিদ শ্যামলী নাসরিন চৌধুরী, মুক্তিযোদ্ধা ও স্বাধীনতা পদক বিজয়ী কর্নেল (অব.) সাজ্জাদ জহির, প্রখ্যাত মানবাধিকার কর্মী জুলিয়ান ফ্রান্সিস এবং সমাজকর্মী আরোমা দত্ত বক্তব্য রাখেন।

ড. মোমেন বলেন, ‘ভারত ও বাংলাদেশ উভয় দেশের দুই প্রধানমন্ত্রী ডিসেম্বরে আমাদের বিজয় দিবস উদযাপনকালে একটি ভার্চুয়াল বৈঠক করবেন।

এ প্রসঙ্গে তিনি আরো বলেন, ‘আমরা খুশি যে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০২১ সালের ২৬ মার্চ বাংলাদেশের ৫০তম স্বাধীনতা দিবস উদযাপনে অংশ নিবেন।’

পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, বাংলাদেশ ও ভারতের ইতিহাস, ভাষা ও সাংস্কৃতিক ঐতিহ্য অভিন্ন। এই ঐক্য আমাদের মধ্যকার বহুমাত্রিক ও সম্প্রসারণশীল সম্পর্কের মাঝে প্রতিফলিত।

মোমেন বলেন, ‘ভারত আমাদের ঐতিহাসিকভাবে পরীক্ষিত বন্ধু। আমরা সভ্যতা, সংস্কৃতি, সামাজিক ও অর্থনৈতিক বন্ধনে আবদ্ধ।’ তিনি বলেন, আমাদের মহান মুক্তিযুদ্ধ ছিল ‘মুক্ত বিশ্ব’ এবং গণতন্ত্রের জন্য একটি বিরাট বিজয়। তিনি আরো বলেন, বাংলাদেশের অভ্যুদয় গণতান্ত্রিক আদর্শ ও জনগণের দৃঢ় সংকল্পের বিজয়। এই জনগণ নিজ মাতৃভূমির জন্য অশ্রু ও ও রক্ত বিসর্জন দিয়েছে যাতে চরমপন্থা ও শোষণ থেকে মুক্ত হয়ে তারা নিজের ভাষায় কথা বলতে পারে, তাদের নিজস্ব সংস্কৃতি লালন করতে পারে এবং মর্যাদার সঙ্গে জীবন যাপন করতে পারে।

ড. মোমেন বলেন, ‘শুধু আমাদের নিজেদের মুক্তির জন্যই নয়, বরং বিশ্বব্যাপী একটি সার্বজনীন মুক্তি, বহুত্ববাদ, ধর্মীয় সম্প্রীতি, মানবাধিকার এবং একটি গণতান্ত্রিক ও বৈষম্যহীন সমাজ গঠনের স্বপ্ন নিয়ে আমরা সমরাঙ্গণে অস্ত্র ধরেছিলাম।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাঙালী বীর ও বিজয়ী জাতি। আমরা লাখো শহীদের রক্তের বিনিময়ে আমাদের স্বাধীনতা অর্জন করেছি। এমন একটি দেশ বিশ্বে পিছিয়ে থাকতে পারে না।’

পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, মুক্তিযুদ্ধকালে ভারত সরকার মুক্তিবাহিনীকে অস্ত্র ও প্রশিক্ষণ দিয়ে সংগঠিত করে একটি দক্ষ বাহিনী হিসেবে গড়ে তোলে। পাশাপাশি ভারত সরকার আমাদেরকে সব ধরণের সাহায্য ও সহযোগিতা দিয়েছে। তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধে আমাদের পক্ষে লড়াই করতে গিয়ে বহু ভারতীয় সৈন্য ও জোয়ান প্রাণ দিয়েছেন। তাদের রক্ত স্বাধীন বাংলাদেশের মাটিতে মিশে আছে। আমরা কখনোই তাদের এই আত্মত্যাগকে ভুলে যাব না।’

১৯৭১ সালের নভেম্বর মাসে ভারত সরকার ভারতীয় ও বাংলাদেশী ফোর্সের যৌথ কমান্ড গঠন করে। পাশাপাশি ৬ ডিসেম্বর তারিখে ভারত বাংলাদেশের স্বাধীনতার স্বীকৃতি দেয় এবং একটি নবযুগের সূচনা করে।

ড. মোমেন সেই সময়ের আবেগ ও অনুভূতির কথা বলতে গিয়ে আবেগাব্লুত কণ্ঠে বলেন, ‘ওই দিন আমাদের হৃদয় ও প্রাণে যে খুশির জোয়ার বইছিল তা কখনোই ভাষায় প্রকাশ করতে পারব না।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের পর নয়াদিল্লী বাংলাদেশের সরকার গঠনেও সহায়তা দিয়েছিল। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে অগ্রযাত্রা অব্যাহত রেখেছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31