IMG-LOGO

রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সাপাহারে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: মোস্তাফিজুর রহমান এমপিরহনপুরে আম ব্যবসায়ি সমিতির সাধারণ সভাশহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজেরএকাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিতসিরাজগঞ্জে ৮ নভেম্বর গণ প্রকৌশল দিবস উপলক্ষে বনার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাগ্লোবাল ওয়ান সুবিধাবঞ্চিত পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি মিলনসত্য ও নিরপেক্ষতার ৫০ বছর: রাজশাহীতে দৈনিক সমাচার পত্রিকার সুবর্ণজয়ন্তী উদযাপিত১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালন
Home >> প্রবাস >> লিড নিউজ >> পারমাণবিক বোমারু বিমানে পুতিন

পারমাণবিক বোমারু বিমানে পুতিন

ধূমকেতু নিউজ ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অত্যাধুনিক পারমাণবিক-সক্ষম কৌশলগত বোমারু বিমানে চড়েছেন। বৃহস্পতিবার টিইউ-১৬০এম বিমান; সামরিক জোট ন্যাটোর কোড নাম ‘ব্ল্যাকজ্যাকস’ এ ভ্রমণ করেন তিনি। খবর রয়টার্স।

রাশিয়ার রাষ্ট্রীয় টিভিতে পুতিনকে বোমারু বিমানটির সিঁড়ি দিয়ে নামতে দেখা গেছে। ধারণা করা হচ্ছে, এর মাধ্যমে পশ্চিমা দেশগুলোকে মস্কোর পারমাণবিক সক্ষমতার একটি সুস্পষ্ট বার্তা দিচ্ছেন পুতিন।

রাশিয়া বিমানটির নাম দিয়েছে ‘হোয়াইট সোয়ান’। দৈত্যাকার বিমানটি কাজানের কারখানার একটি রানওয়েতে অবতরণ করে। আধুনিক সুপারসনিক বিমান তৈরি করার জন্য সুপরিচিত কারখানাটি।
পরে এক সংবাদ সম্মেলনে পুতিন বলেন, বিমানটি আধুনিক ও নির্ভরযোগ্য। এটি নিয়ন্ত্রণ করাও সহজ। রাশিয়ার বিমানবাহিনী এটিকে গ্রহণ করতে পারে।

বিমানটি কোল্ডওয়ার যুগের বোমারু বিমানের একটি আধুনিক সংস্করণ, যা পারমাণবিক যুদ্ধের ক্ষেত্রে দীর্ঘ দূরত্বে অস্ত্র সরবরাহের জন্য ব্যবহার করত সাবেক সোভিয়েত ইউনিয়ন।

আগামী মাসে রুশ নির্বাচনে পরবর্তী ছয় বছরের জন্য ভ্লাদিমির পুতিন আবারও প্রেসিডেন্ট পদে বিজয়ী হচ্ছেন বলে মনে করা হচ্ছে।

বিমানটিতে এমন একসময়ে পুতিন ভ্রমণ করলেন, যখন রাশিয়া ইউক্রেনের একটি শহরের দখল নিয়েছে এবং তার কট্টর সমালোচক অ্যালেক্সি নাভালনি কারাগারে মারা গেছেন।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্র পেসকভ বলেছেন, সামরিক গোপন পথে বিমানটিতে প্রায় ৩০ মিনিট ভ্রমণ করেছেন পুতিন। টিইউ-১৬০ এম বিমানে চারজন ক্রু রয়েছে। এটি ১২টি ক্রুজ ক্ষেপণাস্ত্র বা ১২টি স্বল্পপাল্লার পারমাণবিক ক্ষেপণাস্ত্র বহন করতে সক্ষম। এ ছাড়া বিমানটি জ্বালানিবিহীন প্রায় ১২ হাজার কিলোমিটার একটানা উড্ডয়ন করতে পারে।

৭১ বছর বয়সি পুতিন এর আগেও ২০০৫ সালে টিইই-১৬০ বিমানের পুরনো সংস্করণে উড্ডয়ন করেছিলেন।

২০১৮ সালে স্বাক্ষরিত এক চুক্তির অধীনে, রাশিয়ার বিমানবাহিনীকে ২০২৭ সাল নাগাদ ১০টি টিইউ-১৬০ পারমাণবিক বিমান সরবরাহ করা হবে। আর এতে খরচ হবে অন্তত ১৫ বিলিয়ন রুবল।

বিমানটির নির্মাতা টুপোলেভ বলেছেন, আধুনিক সংস্করণটি পুরনো সংস্করণের তুলনায় ৬০ শতাংশ বেশি কার্যকর।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatu-news-615953213/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews/

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31