IMG-LOGO

রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সাপাহারে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: মোস্তাফিজুর রহমান এমপিরহনপুরে আম ব্যবসায়ি সমিতির সাধারণ সভাশহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজেরএকাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিতসিরাজগঞ্জে ৮ নভেম্বর গণ প্রকৌশল দিবস উপলক্ষে বনার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাগ্লোবাল ওয়ান সুবিধাবঞ্চিত পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি মিলনসত্য ও নিরপেক্ষতার ৫০ বছর: রাজশাহীতে দৈনিক সমাচার পত্রিকার সুবর্ণজয়ন্তী উদযাপিত১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালন
Home >> প্রবাস >> লিড নিউজ >> তুরস্কের নাইট ক্লাবের আগুনে নিহত ২৯

তুরস্কের নাইট ক্লাবের আগুনে নিহত ২৯

ধূমকেতু নিউজ ডেস্ক : তুরস্কের রাজধানী ইস্তাম্বুলের একটি নাইট ক্লাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২৯ জন নিহত হয়েছেন। শহরটির গভর্নরের কার্যালয় জানিয়েছে, দিনের বেলায় নাইট ক্লাবটির সংস্কারের কাজ চলছিল। তখনই এই দুর্ঘটনা ঘটে। খবর আল-জাজিরার।

মঙ্গলবার (২ এপ্রিল) ওই ভবনে আগুন লাগে বলে জানিয়েছে ইস্তাম্বুলের স্থানীয় প্রশাসন।

ইস্তাম্বুল গভর্নরের কার্যালয় বলছে, আগুনের পরই সেখানে দমকল বাহিনীর ৩১টি গাড়ি নিয়ে ৮৬ সদস্য ঘটনাস্থলে পৌঁছায়। স্থানীয় সময় দুপুর ১২টা ৪৭ মিনিটে (গ্রিনিচ মান অনুযায়ী সময় ০৯:৪৭) আগুন লাগে। ঘণ্টাখানেকের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনীর সদস্যরা।

তুরস্কের সম্প্রচার মাধ্যমগুলোতে প্রকাশিত ছবিতে আগুনের লেলিহান শিখা দেখা যায়। বহুতল ভবনটি থেকে ধোঁয়া বের হচ্ছে। হতাহতের সংখ্যা আরও বাড়বে বলে হুঁশিয়ারি দিয়েছে গভর্নরের কার্যালয়।

আল-জাজিরা জানিয়েছে, ইস্তাম্বুলের গেইরেটেপ জেলার একটি ১৬ তলা ভবনের নিচতলায় নাইট ক্লাবটি ছিল। সেখানে সংস্কার কাজের সময়ই আগুন লাগে। পরবর্তীতে তা অন্যান্য ফ্লোরে ছড়িয়ে পড়ে।

কি কারণে আগুন লেগেছে তা তদন্তে একটি কমিটি গঠন করেছে স্থানীয় কর্তৃপক্ষ। আর ক্লাবটির পাঁচ কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে।

গভর্নর দাভুত গুল সাংবাদিকদের বলেছেন, আগুন নিয়ন্ত্রণে এসেছে। আশা করি হতাহত আর বাড়বে না। মৃত ও আহতদের স্বজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন মেয়র।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31