IMG-LOGO

শুক্রবার, ৪ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২০ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২২ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
শুভ জন্মাষ্টমী উপলক্ষে রাজশাহীতে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিতচাঁপাইনবাবগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণমান্দায় আন্তঃক্লাব ফুটবল টুর্ণামেন্টের ফাইনালে জোকাহাট ফুটবল একাদশ চ্যাম্পিয়নধর্ম যার যার, দেশটা সবার- পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রীমহাদেবপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিতবরেন্দ্র অঞ্চলে ভূউপরিস্থ পানির ব্যবহার বাড়াতে হবে’- পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রীধামইরহাটে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রারাণীনগরে জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রামহাদেবপুরে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাবউপলক্ষে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিতমান্দায় হাতুড়িপেটায় আহত ব্যক্তির ৫ মাস পর হাসপাতালে মৃত্যুসিংড়ায় রামানন্দ খাজুরা ইউনিয়নে জামায়াতের প্রার্থী শহিদুল ইসলামমহাদেবপুরে আত্রাই নদীতে মাছের পোনা অবমুক্তকরণসিংড়ায় শোলাকুড়া মাদ্রাসা মসজিদের ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি আনুসকল ধর্ম-বর্ণের মানুষের পাশে থাকার বার্তা এমপি মোশারফ হোসেনেরনৈতিক ও আধুনিক শিক্ষার মানদন্ডে মাদ্রাসা শিক্ষার গুরুত্ব অপরিসীম -আনু এমপি
Home >> টেক ওয়ার্ল্ড >> টপ নিউজ >> হ্যাকিংয়ের শিকার সাইবার নিরাপত্তা ফার্ম

হ্যাকিংয়ের শিকার সাইবার নিরাপত্তা ফার্ম

ধূমকেতু নিউজ ডেস্ক : আমেরিকার অন্যতম প্রসিদ্ধ সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ফায়ারআই নিজেই হ্যাকিংয়ের শিকার হয়েছে। প্রতিষ্ঠানটি বিশ্বজুড়ে বড় বড় সাইবার আক্রমণ শনাক্ত ও প্রতিরোধে কাজ করে থাকে। মঙ্গলবার ফায়ারআইয়ের পক্ষ থেকে বলা হয়, তাদের প্রতিরক্ষাব্যবস্থা কোন সরকারী প্রতিষ্ঠান জটিল আক্রমণের মাধ্যমে ভেঙেছে। খবর রয়টার্সের।

হ্যাকাররা রেড টুল নামের বিশেষ প্রোগ্রাম চুরি করেছে, যা মূলত কম্পিউটার সিস্টেমে সাইবার আক্রমণের বিষয়টি পরীক্ষা করার কাজে ব্যবহার করা হতো। এ খবর প্রকাশের পর কেম্পানিটির শেয়ার ৮ শতাংশ হ্রাস পেয়েছে।

এ আক্রমণ কারা চালিয়েছে, তা এখনো চিহ্নিত করা যায়নি। তবে আক্রমণের কৌশল ও লক্ষ্য দেখে ফায়ারআই কর্তৃপক্ষ ধারণা করছে, এটি রাষ্ট্রীয় মদদপুষ্ট আক্রমণ। যে রাষ্ট্র থেকে আক্রমণ চালানো হয়েছে, তাদের শীর্ষ স্তরের আক্রমণ ক্ষমতা রয়েছে।

ফায়ারআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা কেভিন মানদিয়া এক ব্লগ পোস্টে বলেছেন, ‘আক্রমণকারীরা তাদের বিশ্বমানের সক্ষমতা নিয়ে ফায়ারআইকে লক্ষ্যবস্তু বানিয়ে আক্রমণ চালিয়েছে। এ কাজে তারা বিভিন্ন ধরনের কৌশলের সমন্বয়ে নতুন পদ্ধতি ব্যবহার করেছে, যা অতীতে আমরা বা আমাদের সহযোগীরা কেউ দেখিনি।’

ফায়ারআই কর্তৃপক্ষ বলছে, তারা এই আক্রমণের বিষয়টি তদন্তে মার্কিন গোয়েন্দা সংস্থা ও মাইক্রোসফটের মতো অন্য সহযোগীদের সঙ্গে কাজ করছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031