IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসকনিয়ামতপুরে যুগ্ম সচিবের খাল খনন পাইলট প্রকল্পের স্থান পরিদর্শননন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা মিথ্যা, সংবাদ সম্মেলনে দাবি দলের নেতাদেরকুষ্টিয়া জেলা কারাগার লক্ষ্য করে বোমা নিক্ষেপ, আতঙ্কপোরশায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা
Home >> টপ নিউজ >> বিনোদন >> মৌসুমীকে ছাড়া ঈদ উৎসব পালন করলেন ওমর সানী

মৌসুমীকে ছাড়া ঈদ উৎসব পালন করলেন ওমর সানী

ধূমকেতু নিউজ ডেস্ক : ভালোবেসে বিয়ে করে ২৮ বছর ধরে সংসার করছেন ঢালিউডের আলোচিত জুটি ওমর সানী ও মৌসুমী। দীর্ঘ এই দাম্পত্য জীবনে প্রথমবার স্ত্রী মৌসুমীকে ছাড়া ঈদ উৎসব পালন করলেন সানী। এমনকি তার সঙ্গে ছিলেন না ছেলে-মেয়েও। ঈদের দিন বৃহস্পতিবার (১১ এপ্রিল) রাতে একটি সংবাদমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে এমনটাই জানালেন ওমর সানী।

তাহলে মৌসুমী কোথায়? ছেলে-মেয়েই বা কোথায়? কেন একা ঈদ কাটাতে হলো ওমর সানীকে? সে বিষয়টিও অবশ্য সাক্ষাৎকারে পরিষ্কার করে দিয়েছেন ‘কুলি’ খ্যাত এই নায়ক।

সানী বলেন, ছেলে ফারদিন দুবাইয়ে, বউমা কানাডায়। মৌসুমী আর মেয়ে ফাইজা যুক্তরাষ্ট্রে। সবাই যার যার প্রযোজনেই দেশের বাইরে আছে। বাধ্য হয়েই আমাকে দেশে একা ঈদ করতে হয়েছে। প্রায় ২৯ বছর পর প্রথমবার মৌসুমীকে ছাড়া ঈদ করলাম।

তবে প্রযুক্তি এখন হাতের মুঠোয়, সে কথাও জানাতে ভুললেন না ওমর সানী। তিনি বলেন, প্রতিদিনই ভিডিওকলে সবার সঙ্গে কথা হয়। ঈদের দিনও হয়েছে।

প্রসঙ্গত, ওমর সানীর একমাত্র ছেলে ফারদিন এহসান স্বাধীন পেশায় ব্যবসায়ী। সে কারণে প্রায় তাকে দেশের বাইরে থাকতে হয়। ফারদিনের স্ত্রী আয়েশা পড়াশোনার সুবাদে থাকেন কানাডায়। সানীর মেয়ে ফাইজা পড়াশোনা করেন যুক্তরাষ্ট্রে। ফলে মৌসুমীকে প্রায়ই দেশটিতে গিয়ে থাকতে হয় মেয়ের সঙ্গে।

১৯৯৫ সালে ভালোবেসে বিয়ে করেন তারকা জুটি ওমর সানী ও মৌসুমী। দিনটি ছিল ২ আগস্ট। সেই হিসেবে তাদের বিবাহিত জীবনের ২৮ পেরিয়ে ২৯ বছর চলছে। সানী-মৌসুমীর সংসারে এক ছেলে এবং এক মেয়ে।

এদিকে, পেশাগত কাজের ক্ষেত্রে এই ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ওমর সানী ও মৌসুমী অভিনীত ‘সোনার চর’ নামে একটি সিনেমা। সেখানে জায়েদ খানও রয়েছেন। সিনেমাটি পরিচালনা করেছেন জাহিদ হোসেন।

এছাড়া ওমর সানী অভিনীত এবং মোহাম্মদ ইকবাল পরিচালিত ও প্রযোজিত ‘ডেডবডি’ নামে একটি সিনেমাও ঈদে মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদল করে নির্মাতা কর্তৃপক্ষ। ফলে মুক্তি পায়নি সানীর ‘ডেডবডি’।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31