IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> টপ নিউজ >> বিনোদন >> নাচতে গিয়ে পোশাক ছিঁড়ে ছিল নায়িকা রুক্মিণীর

নাচতে গিয়ে পোশাক ছিঁড়ে ছিল নায়িকা রুক্মিণীর

ধূমকেতু নিউজ ডেস্ক : টালিউড নায়িকা রুক্মিণী মৈত্র এবারের ‘বিশ্ব নৃত্য দিবস’ উপলক্ষে একটি অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন। ২৯ এপ্রিল ছিল ‘বিশ্ব নৃত্য দিবস’।

সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের নাচের ছবির সঙ্গে সঙ্গে তিনি শেয়ার করেন একটি সিনেমার স্মৃতি। দর্শকদের সঙ্গে যে সিনেমার মুক্তির অপেক্ষা তিনি নিজেও। সেটির নাম ‘বিনোদিনী’।

ভারতীয় একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রুক্মিণী জানিয়েছিলেন, তিনি নাচ শিখতেন ছোটবেলা থেকেই। স্কুলের অনুষ্ঠানে ডান্স পারফরম্যান্সও করতেন তিনি। তবে ‘বিনোদিনী’-কে ফুটিয়ে তুলতে কত্থক শিখতে হয়েছিল রুক্মিণীকে।

প্রথমদিন কত্থক ক্লাসের একটি ছবিই শেয়ার করেছেন রুক্মিণী। সেখানে তার সালোয়ার ছেঁড়া! রুক্মিণী লিখেছেন, ‘এটা ২০১৯ সালের এক শীতকালের ছবি। সেই সন্ধ্যার ছবি, যেদিন আমি প্রথম কত্থক ক্লাস করতে গিয়েছিলাম আর প্রথম দিনই সালোয়ার ছিঁড়ে ফেলেছিলাম। সেটাই ছিল ‘বিনোদিনী’র জন্য প্রস্তুতি নেওয়ার প্রথম দিন।’

তিনি আরও লেখেন, ‘যে শিক্ষক-শিক্ষিকারা আমাকে নাচ শিখিয়েছেন, তাদের সবার কাছে আমি কৃতজ্ঞ। অনেক ভালো-মন্দে তারা আমার হাতটা ছাড়েননি। এই ছবিটা আমায় সেই প্রস্তুতির দিনগুলোর কথা মনে করিয়ে দেন। হ্যাপি ওয়ার্ল্ড ড্যান্স ডে।’

রুক্মিণীর এই ছবিতে মনামী ঘোষ মন্তব্য করেছেন, ‘কি মিষ্টি এটা’। উত্তরে মনামীকে একটি হার্ট সাইন পাঠিয়েছেন রুক্মিণী। বাকি অনুরাগীরাও রুক্মিণীকে প্রশংসায় ভরিয়েছেন। বিনোদিনী সিনেমায় একেবারে অন্যরকম একটি চরিত্রে দেখা যাবে রুক্মিণীকে।

রুক্মিণীর যে ছবি প্রকাশ্যে এসেছে এখন পর্যন্ত, তা দর্শকদের জল্পনা-কল্পনা বাড়িয়েছে। এখনো প্রকাশ্যে আসেনি বিনোদিনী মুক্তির দিন। রুক্মিণী এখন ব্যস্ত তার নতুন ছবি বুমেরাং নিয়ে।

জিতের বিপরীতে এ সিনেমায় দেখা যাবে রুক্মিণীকে। এই প্রথম দ্বৈত ভূমিকায় দেখা যাবে তাকে। একজন মানুষ, অন্যজন রোবট! কল্পবিজ্ঞানের ওপর নির্ভরশীল এ সিনেমা শিগগির মুক্তি পাবে বলে জানা গেছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news